somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবরে হাত স্বদৃশ্য বস্তু দেখতে মানুষের ঢল

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অজ্ঞাত ব্যক্তির কবর থেকে হঠাৎ করে মানুষের দুটি হাত স্বদৃশ্য বস্তুর উত্থান হয়েছে এমন খবরে হুলোস্থুল পড়ে যায় সারা এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার ১নং সিঙ্গাবরুনা ইউনিয়ের নবীনপুর গ্রামে।ঘটনার সুত্রে নিয়ে সরেজমিন গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে হাজার হাজার নারী পুরুষের ভীড়। সারি সারি মোটর বাইক, সাইকেল, ভটভটি, অটো যাওয়া আসা করছে। কাচা সড়কের পাশেই এক লাইনে কয়েকটি ঘর। তার পূর্বপাশ দিয়ে উঠোন এবং পুকুর। তার ঠিক উত্তর পাশে মানুষের ভীড়। দক্ষিণ মুখ করে হাতের মতো দেখতে একজোড়া আলোচিত বস্তু। এটা আসলে কি তা সঠিক করে বলতে পারেনা কেউ। তবে এক সাথে হাত স্বদৃশ্য দেখায় অনেকে বলছেন কবরের ভিতর থেকে হাত দুটি বের হয়ে এসেছে। বিষয়টি পরিস্কার করে জানার জন্যে বাড়ীর মালিককে খুঁজতেই দেখা হল সিঙ্গাবরুনা ইউনিয়নের ৯নং ব্লকের সাবেক ইউপি সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান নাদের হোসেনের সাথে। তিনি বললেন, আসলে ওই জায়গায় গত ৫০/৬০ বছরে কাউকে দাফন করা হয়েছে বলে আমাদের জানা নেই। তবে তার আশপাশে যে কয়েকজনকে কবর দেওয়া হয়েছে তাদের নাম আমরা জানি। তবে ঠিক এইখানে নয়। তিনি আরো জানান, শনিবার বেলা ২টায় বৃষ্টির পরে জিনিসটাকে আমি দেখি। তার পরে একে বাঁশ দিয়ে ঘিরের ব্যবস্থা করি। এক সময়ে এক কান দুই কান করে তা ছড়িয়ে পরে। বর্তমান ইউ.পি সদস্য ওসমান আলী, আকর আলী এবং আব্দুর রসিদ মনে করেন এটা এক ধরনের ছত্রাক বা ব্যাঙের ছাতা জাতীয় কিছু হতে পারে। বৃষ্টির ভাবে তা ফুটে উঠেছে। ঘটনা দেখতে আসা মেঘাদল চৌরাস্তার দেলোওয়ার হোসেন দুলাল, জালাল মিয়াও সে রকমটাই মনে করেন। সত্য বা গুজব বিষয় যা-ই হোক খবর শোনার পর এক নজর স্ব-চক্ষে দেখার জন্যে হাজার হাজার মানুষ ছুটছে ঘটনাস্থলে । খবরও খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে এক গ্রাম থেকে গ্রামে আলোচিত হয়ে উঠছে।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×