somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোবেল বিজয়ী ড. ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে বহিষ্কার

০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মাদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বুধবার ড. ইউনূসকে অপসারণের এ আদেশ জারি করে বলে নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মুজাম্মেল হক। তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একটি চিঠি এসে পৌঁছেছে তাদের কাছে। এখন নতুন করে একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হবে বলেও জানান মুজাম্মেল হক। সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ দিনের দ্বন্দ্বের জের ধরে তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে। ২০০৭ সালে ড. ইউনূস যখন নতুন রাজনৈতিক দল গঠনে উদ্যোগী হন তখন থেকে বর্তমান প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। পরে অবশ্য ড. ইউনূস দল গঠন করেননি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মুহাম্মদ ইউনূস দেশের প্রচলিত অবসর আইন ভঙ্গ করেছেন। তার বয়স ৭০ বছর হলেও তিনি অবসরের জন্য নির্ধারিত ৬০ বছর বয়সসীমা মান্য করেননি বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বিরূপ প্রভাব ফেলবে মনে করা হচ্ছে। ১৯৮৩ সালে ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে ড. ইউনূস ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। নির্ধারিত বয়সের বেশি সময় বেসরকারি ব্যাংকের প্রধান পদে থাকার কারণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি ড. মুহাম্মাদ ইউনূসকে ওই পদ ছাড়ার আহ্বান জানান। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েকদিন আগেই বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। গ্রামীণ ব্যাংকে বাংলাদেশ সরকারের শতকরা ২৫ ভাগ শেয়ার রয়েছে। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ড. ইউনূস গ্রামীণ ব্যাংককে তার ব্যক্তিগত সম্পদ মনে করেন এবং তিনি গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছেন। এ ছাড়া, সরকারদলীয় কয়েকজন নেতাও ড. ইউনূসের সমালোচনায় মুখর হন। গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনার জন্য সরকার এরইমধ্যে একটি কমিটি করেছে। এ ছাড়া, তার বিরুদ্ধে কয়েকটি মামলা দেয়া হয়েছে এবং কোনো কোনো মামলায় তিনি সশরীরে আদালতে হাজিরা দিয়েছেন।
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×