সেই দিন পূর্নিমা ছিল, মস্ত বড় একটা চাঁদ ছিল আকাশে, তুমি আমার কাছ থেকে খানিক দূরে দাঁড়িয়ে চাঁদ দেখছিলে, আমি তোমাকে দেখছিলাম, তুমি হালকা গোলাপি রঙের সাড়ি আর গোলাপি টিপ ছিল কপালের ঠিক মধ্যখানে। চাঁদ আমার মোটেই পছন্দ না, কারন চাঁদের গায়ে দাঁগ আছে। আমি দাঁগ একদম সহ্য করতে পারি না, একদম না। তোমাকে আমি অনেক ভালবাসি। তুমি থাকলে চাঁদও ভাল লাগে আমার। সেইদিন তুমি আমার উপর অনেক রেগে ছিলে, হুম আমি জানি তুমি অনেক রাগি মেয়ে কিন্তু আমার উপর কখনই তোমার রাগ দীর্ঘস্থায়ী হয় না। তবে সেইদিনের রাগটা অনেক বেশি ছিল। হওয়ারই কথা তোমার জন্মদিনের শেষভাগে এসে দাড়িয়েছি তোমার সামনে। কি করবো বল কাজ তো আর জম্মদিন বোঝে না!! তাই তো ইচ্ছে থাকা শর্তেও আসতে পারি নি। ভুলে যাই নি আমি তোমার জন্মদিন সেইদিন। তোমার রাগ ভাংগানোর মুহুৎটা আমার সবচেয়ে বেশি ভাল লাগতো। তুমি গোমটা মুখে আমার দিকে একবার চেয়ে আবারও চাঁদ দেখায় ব্যস্ত হয়ে ছিলে। তখন চাঁদটাকে দেখে বেশি হিংসে হচ্ছিল জানো তো? আমি চাঁদ একদম সহ্য করতে পারি না। কেন করবো চাঁদের জলসানো রূপ আমার একদম পছন্দ না। সবাই বলে চাঁদ নাকি অনেক সুন্দর বিশেষ করে পূর্নিমার মূহুতে। জলসানো রূপ তার আবার সৌন্দর্য। আমি তোমার কাছে গিয়ে হাতে হাত রেখেছিলাম, তুমি দূরে সরে যেতে চেয়েছিলে আমি তোমাকে আঁকড়ে ধরেছিলাম। আচ্ছা আমি কি ইচ্ছে করে করি বল, আমি যে দ্বায়িত্বে বাধা। ইচ্ছে করলেই সেই বাধন ছিঁড়ে তোমার কাছে আসতে পারি না। সেইদিন সারাটি রাত তুমি দেখেছ, সাথে ছিলাম আমিও, একক মূহুতের জন্যেও তোমাকে ছেড়ে যাই নি সেদিন, রাত যখন গভীর হয়েছিল তখন তোমার রাগ ভেঙ্গেছিল। আমার হাতটি তুমি ধরে ছিল মনে হচ্ছিল তুমি বুলতে চাইছো এই হাত কখনও ছেড়ে যেও না। আমিও শক্ত করে তোমার ধরে তোমাকে বলেছিলাম ছাড়বো না কখনই। আজ একবছর পেরিয়ে গেল আজও পূর্নিমা, আজকের চাঁদটা অনেক বেশি সুন্দর, তার রূপ এখন আর জলসানো না, চাঁদে কোন দাগও নেই, চাঁদ এখন আর অসহ্যনীয় লাগে না। সব কিছুই ঠিক আছে শুধু তুমি পাশে নেই, কাছে নেই, হাতে হাত রাখছো না, রাগ করছো না। আগলে রাখতে বলছো না...
অভিমানী
পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!
আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন
ভাষণময়

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন
।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।