somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্ত দিন জীবন বাঁচান, বি পজেটিভ

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক পুরোনো বন্ধুর সাথে দেখা, সহজ-সরল ছেলে। ছোট বেলা থেকেই একসাথে বড় হইছি। তখন থেকেই চিনি। বন্ধু মহলের সবার চেয়ে ও একটু আলাদা। সবার সাথেও হাসি-মুখে কথা বলে, ঝগড়া-বিবেধের মধ্যে সে নাই। খুব বড় সড় গালি দিসে বলেও মনে হয় না কখনও। কেউ যদি তাকে গালি/মারলেও সে কিছু বলে না। চুপচাপ সেখান থেকে চলে যায়, আবার কারো কোন বিপদে সে পিছ পা হয় না। যেখানেই থাকুক সে চলে আসবে। বন্ধু মহলের সবাই থাকে খেতাব দিয়েছিল হাতেম তাই। সবাই থাকে খুব পছন্দ করতো। আজ অনেক প্রায় ৫ বছর পর তার সাথে দেখা। দেখেইই বোঝা যাচ্ছে সে কোন বিষয় নিয়ে চিন্তিত। গম্ভির মুখে আমার সামনে এসে দাঁড়ালো। হাসিমুখে থাকা ছেলেটার এমন রূপ দেখে খুবই মায়া হচ্ছিল। জিজ্ঞাসা করলাম
-কি হয়েছে
-বোনের জন্য রক্ত লাগবে।
-তোর এতো বন্ধু আছে তাদের কল দে কেউ না কেউ অবশ্যই সাহায্য করবে।
-কেউ দিবে না।
-তুই কল দিছিলি?
-না...
-কথা না বলেই কিভাবে বুঝলি কেউ দিবে না?
-আমি জানি দিবে না।
-তুই কল দে আমি কথা বলবো।
একে একে দুই-তিন জনকে কল দিলো কিন্তু যাদের সে কয়েকবার অনেক ভাবে সাহায্য করেছে তারা কেউ তার সাহায্য এগিয়ে আসছে না। তার বিপদে কেউ এগিয়ে আসছে না। অবাক হলাম না কারন এমন দৃশ্য দেখ দেখতে এখন অভ্যাস হয়ে গেছে আমার। অনেক রোগির লোককে দেখেছি যারা নিজের আপন ভাই-বোন/বাবা-মাকেও রক্ত দিতে চায় না, তারা নাকি ভয় পায়। কিসের ভয় সে প্রশ্নের উত্তর আজও পেলাম না। নিজের ভাই-বোন/বাবা-মাকে হারানোর চেয়ে বেশি ভয় রক্ত দিতে? এ কেমন ভয়? যে রক্তগুলো চার মাস পর নষ্ট হয়ে যায় সেই রক্ত দিতে কিসের ভয়? যদি শুধু মাত্র রক্ত দিয়ে একটি মানুষের জীবন বাঁচানো যায় তাহলে সেই রক্ত দিতে কেন এতো ভয়? জানি তারা কেন ভয় পায়। ছেলেটার মুখটা আরো মলিন হয়ে গেল। দেখতে খুবই খারাপ লাগছিল। বললাম
কখন রক্ত লাগবে? সে জানালো কাল সকালে। আমার পরিচিত একজন বন্ধুকে কল দিয়ে কমফার্ম করলাম সে রক্ত দিতে পারবে। নাম্বারটা তাকে দিয়ে বললাম
-এই নাম্বারে কল দিস ও এসে ব্লাড দিয়ে যাবে...
-যদি না দেয়?
-না দিলে আমাকে কল দিস ইনশাআল্লাহ একটা না একটা ব্যবস্থা হবেই তুই চিন্তা করিস না।
-আচ্ছা ঠিক আছে...
-চল চা খাই...
-হুম চল...
আমি চাইলে আগেই ওকে নাম্বারটা দিয়ে পারতাম, কিন্তু রক্ত পাওয়া এতোটা সহজ নয় সেটা বোঝানোর জন্য দেই নি। সেচ্ছায় রক্ত দান করুন, নিজে রক্তদিন অন্যকে রক্তদানে উৎসাহিত করুন। রক্ত দান করলে শরিরের কোন ক্ষতি হয় না তাহলে কেন অহেতুক অজুহাত?
#রক্ত_দিন_জীবন_বাঁচান
#হ্যাপ্পি_ব্লাড_ডোনেটিং
® #ডি_এইচ_তুহিন
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×