
ট্রাঙ্কটা খুললাম।
ধুলো জমেছে বেশ।
চিঠিগুলো আগের মতোই আছে,
একই ভাঁজে,
একই জায়গায়।
জানো তো,
কখনো গান লেখা হয়নি তোমার জন্য।
নিজের কণ্ঠ এতোই বেসুরো, সাহস করে শোনানো হয়নি কবিতা।
চিঠি...
চিঠি তো তুমিই জোরাজুরি করে লিখিয়েছিলে!
কত শত আবদার, "একটা চিঠি দিতেই হবে!"
সবেমাত্র ডিজিটাল যুগে পা রাখছিলাম আমরা,
যখন আমাদের প্রেম হয়।
সারাদিন মেসেজের ভিড়ে তোমার একটাই জেদ ছিল,
চিঠি তোমার চাই-ই চাই!
তুমি হয়তো ভুলে গেছ,
পুরোনো কথা মনে থাকার কথাও না।
আমাদের একটা ডায়েরি ছিল।
তোমার যত অনুভূতি, আমাকে নিয়ে,
লিখে রাখতে সেই ডায়েরিতে।
চিঠির সঙ্গে হাতবদল হতো ডায়েরিটাও।
এক সপ্তাহ আমি লিখতাম, অন্য সপ্তাহে তুমি।
শেষমেশ ডায়েরিটা আমার কাছেই রয়ে গেল,
তোমাকে দেওয়া হলো না আর।
গভীর রাতে কিংবা একলা দুপুরে ডায়েরিটা হাতে নিই। পুরোনো কথাগুলো পড়ি।
জানো,
তখন মনে হয়,
তুমি দূরে নও,
আমার পাশেই আছ।
কত দিন হয়ে গেল, বলো তো?
সবকিছু কেমন যেন বদলে গেছে।
চেনা মানুষটা আজ অচেনা।
তবুও বুকের চিনচিনে ব্যথাটা আজও নতুন।
কেমন আছো?
আমাকে ছাড়া বিকেলগুলো কাটে?
অভিমানের নোটিফিকেশন আসে না আর আমার ফোনে। তবুও স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি,
আজও খুঁজি তোমাকেই।
ডায়েরিটা আবার আগের জায়গায় রেখে দিলাম।
ট্রাঙ্কটা বন্ধ করার সময় মনে হলো,
কিছু জিনিস আসলে ফেরত না দেওয়ায় ভাল।ট্রাঙ্কটা খুললাম।
ধুলো জমেছে বেশ।
চিঠিগুলো আগের মতোই আছে,
একই ভাঁজে,
একই জায়গায়।
জানো তো,
কখনো গান লেখা হয়নি তোমার জন্য।
নিজের কণ্ঠ এতোই বেসুরো, সাহস করে শোনানো হয়নি কবিতা।
চিঠি...
চিঠি তো তুমিই জোরাজুরি করে লিখিয়েছিলে!
কত শত আবদার, "একটা চিঠি দিতেই হবে!"
সবেমাত্র ডিজিটাল যুগে পা রাখছিলাম আমরা,
যখন আমাদের প্রেম হয়।
সারাদিন মেসেজের ভিড়ে তোমার একটাই জেদ ছিল,
চিঠি তোমার চাই-ই চাই!
তুমি হয়তো ভুলে গেছ,
পুরোনো কথা মনে থাকার কথাও না।
আমাদের একটা ডায়েরি ছিল।
তোমার যত অনুভূতি, আমাকে নিয়ে,
লিখে রাখতে সেই ডায়েরিতে।
চিঠির সঙ্গে হাতবদল হতো ডায়েরিটাও।
এক সপ্তাহ আমি লিখতাম, অন্য সপ্তাহে তুমি।
শেষমেশ ডায়েরিটা আমার কাছেই রয়ে গেল,
তোমাকে দেওয়া হলো না আর।
গভীর রাতে কিংবা একলা দুপুরে ডায়েরিটা হাতে নিই। পুরোনো কথাগুলো পড়ি।
জানো,
তখন মনে হয়,
তুমি দূরে নও,
আমার পাশেই আছ।
কত দিন হয়ে গেল, বলো তো?
সবকিছু কেমন যেন বদলে গেছে।
চেনা মানুষটা আজ অচেনা।
তবুও বুকের চিনচিনে ব্যথাটা আজও নতুন।
কেমন আছো?
আমাকে ছাড়া বিকেলগুলো কাটে?
অভিমানের নোটিফিকেশন আসে না আর আমার ফোনে। তবুও স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি,
আজও খুঁজি তোমাকেই।
ডায়েরিটা আবার আগের জায়গায় রেখে দিলাম।
ট্রাঙ্কটা বন্ধ করার সময় মনে হলো,
কিছু জিনিস ফেরত না দেওয়ায় ভাল।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



