somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রেঞ্চ টোস্ট

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফ্রেঞ্চ টোস্টের রেসিপিটি গত শুক্রবার আমার রেসিপি ব্লগ ভুলু'স রেসিপিতে প্রকাশিত হয়েছে। আজ এই ব্লগের পাঠকদের জন্য এখানে প্রকাশ করলাম।

খুব সহজে তৈরি করা যায় আর স্বাদের ভিন্নতা এবং পুষ্টিগুণ, সব মিলিয়ে ফ্রেঞ্চ টোস্ট হতে পারে আপনার ব্যস্ত জীবনের সকালের নাশতায় এক চমৎকার এবং ঝটপট রেসিপি।

উপকরণঃ

- ৮ টুকরা পাওরুটি, ২ দিনের পুরনো শক্ত হলে ভাল
- ৪ টা ডিম
- ২/৩ কাপ দুধ
- ২ চিমটি দারুচিনি গুঁড়ো
- মাখন/ ঘি- সামান্য
- ২ চা চামচ কমলালেবুর খোসার বাহিরের অংশ কুচানো (orange zest)
- ৩/৪ টেবিল চামচ চিনি

প্রস্তুত প্রণালীঃ

১. একটা মাঝারি সাইজের বোলে (mixing bowl) এ ডিম ফেটে, দুধ আর দারুচিনি গুঁড়া দিয়ে তাতে কমলার খোসার কুচানো অংশ দিয়ে দিন। ভাল করে মেশাতে হবে। বোলের ভেতরের অংশ যাতে খোলামেলা হয়, এতে রুটির টুকরাগুলো সহজে উল্টে পাল্টে ডিম-দুধে মেশানো সহজ হবে।

২. মাঝারি আঁচে চুলায় ফ্রাই ফ্যান চাপিয়ে তাতে সামান্য মাখন গলিয়ে নিন। সামান্য সয়াবিন তেল দিতে পারেন, না দিলেও চলবে। আমি তেল না দিয়েই ভাজি। আর মাখনের উপর তেল দিলে তেল পুড়ে যাবে না।

৩. এবার রুটির প্রতিটি টুকরার দুইদিক আলতো করে ডিম-দুধের মিশ্রণে চুবিয়ে নিন, যাতে মিশ্রণটি রুটিতে চুষে নেয়। হালকা ঝাঁকি দিয়ে অতিরিক্ত মিশ্রণটি রুটির গা থেকে ঝেড়ে দিন।

৪. মিশ্রণে চুবানো রুটির টুকরা ফ্রাই ফ্যানে দিয়ে ভাজুন যতক্ষণ না একদিক ভাল করে ভাজা হয়ে বাদামি রঙ ধারণ করে। এবার উল্টে দিয়ে রুটির অন্য দিকও একই রকম বাদামী করে ভেজে নিন।

৫. এবার টোস্টের উপরে একটু মাখন ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। টোস্ট গরম বলে মাখন গলে ছড়িয়ে পড়বে। ডিম-দুধের মিশ্রণে চিনি না মেশালে এসময় মধু মিশিয়েও খেতে পারেন। দারুণ লাগবে।

রেসিপিগুলো আরো বিস্তারিত দেখতে ভিজিট করতে পারেন আমার রেসিপি ব্লগ ভুলু'স রেসিপিতে - http://www.vulusrecipe.com

ভূলু, ১৬/১০/২০১৪
ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহিত
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×