মা
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা ... একটি বর্ন, একটি শব্দ। অথচ কি সীমাহীন শক্তি ধারন করে! যেন এক আকাশ ভালোবাসা, এক পৃথিবী আশ্রয়। কতগুলো দিন, ঘন্টা পার করেছি বুকের ভেতর তীব্র ব্যথা যন্ত্রনা নিয়ে। আশ্রয় পাইনি...মা থাকার পরেও। আশ্রয় খুঁজিওনি কখনো। কারন মায়ের আশ্রয় ছিলাম আমি...একমাত্র আমি। এখন মা নেই । দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমি তাঁকে আকাশে খুঁজে বেড়াইনা। তাকে কোথাও পাবো এমন মনেই হয়না আমার। শুধু যখন তীব্র ব্যথায় বুকের ভেতর দলা পাকায় কান্না, খুব একা লাগে নিজেকে, অদ্ভুত পৃথিবীতে নিজেকে বড় বেমানান মনে হয়, কেবল তখনি মুখ ফুটে অস্ফুটে উচ্চারণ করি মা। বার বার ডাকি। যেন ওই ডাকেই আছে সমস্ত কষ্টের নিরাময়...আশ্রয়। ঝাপসা চোখের সামনে তখন কেবলি একটাই মুখচ্ছবি... সদ্য গোসল করানো সাদা কাফনে জড়ানো প্রশান্তি ছড়ানো মুখ। আমাকে ছেড়ে চলে গিয়ে যেন আমাকে বাঁচিয়ে দিলেন! নাকি নিজেই বাঁচলেন!?
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন