somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এত কিছুর পরও সোশ্যাল মিডিয়ায় নারীদের ভূমিকায় আমি হতবাক!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং কাজের ব্যস্ততা একটু কম থাকায় এবং আমি একটু অলস প্রকৃতির হওয়ার কারনে আমার দিনের বেশিরভাগ সময়ই কাটে ফেসবুকে। সবাই নিঃশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েকদিনে দেশ ও দেশের বাইরে বেশকিছু গণধর্ষন এবং হত্যার ঘটনা ঘটেছে। এখনও ঘটছে। জানিনা আর কতদিন ঘটবে। পাশের দেশ ভারতের দামিনী কিংবা নিজের দেশের থুমাচিং অথবা সাজিয়ার মত আর কতজনকে এই নৃশংষতার শিকার হতে হবে! এইতো গত কালও সৌদি আরবের প্রখ্যাত ইসলামিক নেতা শায়খ মুহাম্মাদ আল আরিফি সিরিয়ায় ইসলামের যোদ্ধাদের মোরাল বুস্ট দেয়ার জন্য সিরিয়ান নারীদের গনধর্ষনের জাস্টিফিকেশন দিয়ে ফতোয়া জারী করেছেন!
ছিঃ ধর্ষনের ছুতো তৈরি করতে শেষ পর্যন্ত ধর্মকেও বাদ দেয়া হলো না!

ফেসবুক সহ অন্যান্য ব্লগ এবং সোশ্যাল নেটওয়ার্কিং ভিত্তিক ওয়েবসাইট গুলোতে স্ট্যাটাস আপডেট, ছবি, ভিডিও, ইভেন্ট সহ, বিভিন্ন পোস্ট এর মাধ্যমে ঝড় তোলা হচ্ছে। জানানো হচ্ছে তীব্র প্রতিবাদ, ধিক্কার। চেষ্টা করা হচ্ছে জনসচেতনতা তৈরির। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো – এই স্ট্যাটাস আপডেট, ছবি, ভিডিও, ইভেন্ট সহ, বিভিন্ন পোস্ট ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ জানানো মানুষের মধ্যে শতকরা ৯০ ভাগেরই বেশি ছেলে তথা পুরুষ। নারীরা কোথায়?

আমার ফেসবুকের বন্ধুদের তালিকায় নারীর সংখ্যা খুব একটা কম নয়। মডেল, অভিনেত্রী, সাংবাদিক, চলচ্চিত্রকার, সংগীতশিল্পী, চাকরীজীবি, ডাক্তার কিংবা সাধারন কেউ – সবাই আছেন কম-বেশি। কিন্তু আমি অবাক কারন এদের বেশির ভাগেরই ফেসবুকের রেগুলার আপডেট দেখে মনেই হয় না যে এই নারীদের উপরেই চলছে কি ভয়াবহ নৃশংসতা। কতোটা হুমকির মধ্যে আছেন তারা। দেশ-বিদেশ জুড়ে পুরুষশাসিত সমাজে তাদেরকেই বলির পাঠা বানানো হচ্ছে প্রতিদিন। আমি অবাক হই, যখন বেশির ভাগ পুরুষ ফেসবুকের ওয়াল ভরছে ‘নারীদের প্রতি শ্রদ্ধাশীল হও’, ‘Say No To Rape’, ‘দোষীদের উপযুক্ত বিচার চাই’ – এরকম অসংখ্য পোস্ট দিয়ে; তখন অধিকাংশ নারীর স্ট্যাটাস আপডেট হচ্ছে ‘এই ঠান্ডায় Ice Cream খাওয়ার মজাই আলাদা’, ‘দূরে কোথাও ঘুরতে যেতে চাই’ কিংবা ‘Really had fun today with my friends’ টাইপের। আর পুরুষেরা যখন শেয়ার দিচ্ছে ধর্ষকদের ছবি অথবা নির্যাতিত কোন নারীর ছবি তখন বিভিন্ন funny moment এর ছবি অথবা Model Photography’র ছবি দিয়ে ফেসবুক ভরছে বেশিরভাগ নারী। পাশের দেশ ভারতের নারীরা যখন প্রতিবাদ করতে রাস্তায় নেমে গেছেন তখনও আমাদের দেশের ফেসবুক ব্যবহারকারী স্মার্ট নারীরা একটা প্রতিবাদী ছোট্ট স্ট্যাটাস দিতেও সংকোচ বোধ করেন।

কথাটাকে অন্যভাবে নিবেন না, কাল যদি আপনার সাথেই বাজে অপ্রত্যাশিত কোন ঘটনা ঘটে তখন কিন্তু আপনার প্রতি সহানুভূতিশীল নারীও খুব একটা খুঁজে পাবেন বলে আমি মনে করি না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×