সাবাস ! এতদিনে পুলিশের টনক নড়লো। এবার শিবির কর্মীদের দেখা মাত্র পুলিশকে গুলির নির্দেশ দিলেন ডিএমপি’র কমিশনার বেনজির আহমেদ। এই প্রথম বাংলাদেশ পুলিশ এর কারো কাছ থেকে কিছু শুনে খুশি হলাম। আশা করবো, ডিএমপি কমিশনার তার কথায় অটুট থাকবেন।
মজার ব্যাপার হল, ডিএমপি কমিশনারের এই ঘোষনায় অনেকেই ইতিমধ্যে স্ববিরোধী কথা বলতে শুরু করেছেন। এতদিন যারা অনলাইন - অফলাইন সব মাধ্যমেই শিবির বিরোধী কথা বলেছেন, রাজপথে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে চিৎকার করেছেন, শিবির কর্মীদের বিচার চেয়ে মুখ দিয়ে ফেনা উঠিয়ে ফেলেছেন, পেইজে ব্লগে কিংবা ফেসবুক স্ট্যাটাস আপডেটে শিবির বিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে গরম করে রেখেছেন অনলাইন মাধ্যম ইত্যাদি ইত্যাদি; তারাই আবার এখন ডিএমপি কমিশনার এর এই বক্তব্যের পর পরই নিজের অবস্থান থেকে উল্টে গেলেন। হটাৎ ই শিবির এর প্রতি তাদের ধ্যান-ধারনা পরিবর্তন হয়ে গেল, জন্ম নিল ভালোবাসা মায়া শ্রদ্ধা। বাহ! বাহ! বাহ! কি অদ্ভূত!
দুষ্টের দমন মিষ্ট কথায় সম্ভব হয়েছে এমন নজির ইতিহাসের পাতা ঘাটলেও মনে হয় খুব একটা পাওয়া যাবে না। সবসময় আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইটের জবাব পাটকেলই হওয়া উচিত। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি অন্তত তাই মনে করি। আমাকে কেউ মারলে আমি কি তাকে সন্দেশ খাওয়াবো? কখনোই না।
এই পাল্টি খাওয়া আবেগপ্রবন দৈতস্বত্তার মানুষ গুলোকে বলতে চাই, শক্ত পাথর কখনও কোমল মশৃন মাখন পিন্ড দিয়ে ভাঙ্গা সম্ভব নয়। পাথর ভাঙতে, হয় শক্ত লোহা নয়ত অধিকতর শক্ত পাথরেরই প্রয়োজন হয়।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


