somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বিশেষ শ্রেনীর নারীদের জন্যঃ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে ম্যাডাম, হ্যা আপনাকেই বলছি। আজ কি জানেন তো? না না হিন্দি চ্যানেলগুলোর পারিবারিক কলোহ নির্ভর কোন সিরিয়ালের মেগা এপিসোড এর কথা আমি বলছি না। আজ ২১শে ফেব্রুয়ারী, আন্তর্যাতিক মাতৃভাষা দিবস। মূলত এই বিষয়ে দু'চারটি কথা আপনাকে শোনাতে চাই।

এই বিশ্বায়নের যুগে আমি কখনওই হিন্দি চ্যানেলগুলো বন্ধের জোরালো দাবি তুলবো না, আর সেটা খুব একটা যৌক্তিকও নয়। তাছাড়া আমি কেন, আপনাদের প্রানের চেয়ে প্রিয় শাহরুখ সালমান কিংবা জন আব্রাহামের মতো দু'চারশ স্বপ্নের নায়ক এসে আপনাদের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করলেও আপনারা ওইসব থার্ড-ক্লাস হিন্দি সিরিয়াল দেখা যে ছাড়বেন না সেটা আমি অনেক আগেই বুঝে গেছি।

হিন্দি সিরিয়াল দেখেন, সমস্যা নাই। সিরিয়ালের চরিত্রগুলোর মতো ট্রিপল লেয়ার সাজ-গোজ করে বের হন, সেটাতেও আমার কোন সমস্যা নেই। পারিবারিক কূটনামি শিখে সেগুলো নিজেদের পরিবারের মধ্যে প্রয়োগ করলেও আমার কিছু যায় আসে না, কারন আল্লাহর অশেষ মেহেরবাণী আপনারা কেউ আমার ঘরের বউ কিংবা বোন নন।

একজন বাঙ্গালি হিসাবে আমার অনেক কিছু এসে যায় যখন, আপনি ভেন্ডি (দুঃখিত ট্রেন্ডি) হতে গিয়ে কারনে অকারনে ঢং করে হিন্দি আউড়াতে থাকেন। আজ ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরেও অনেককে দেখছি হিন্দিতে ফেসবুক স্ট্যাটাস আপডেট দিচ্ছেন। আজ একুশে বই মেলায় গিয়ে আমার পাশেই হাটতে থাকা তিনটা মেয়েকে দেখলাম হিন্দিতে ঢং করে কথা বলতে বলতে যাচ্ছে, যার মধ্যে বাংলা শোনা যাচ্ছিলো দু'একটা। বাংলা বললে কি খুব পিছিয়ে পড়বেন আপনি? নাকি কথায় কথায় হিন্দি বলে আপনি অনেকটা এগিয়ে গেলেন? খুব জানতে ইচ্ছে করে। অনেকে তো আবার ফেসবুকে ল্যাঙ্গুয়েজের জায়গায় হিন্দি, ইংলিশ, উর্দু দিয়ে রেখেছেন; বাংলা দিতে কি লজ্জা লাগে? নাকি ব্যাপারটা খুব গেঁয়ে গেঁয়ে হয়ে যায়? নিজেরা তো নিজেদের অস্তিত্ব বিলীন করে ফেলেছেন অনেক আগেই, অন্তত ছোট ভাই-বোন কিংবা বাচ্চাদের অস্তিত্বটুকুও নিজেদের মতো বিলীন করে ফেলবেন না প্লিজ। এদেরকে রেহায় দিন।

আজকের যেই আন্তর্যাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে পালিত হয় সেটা অর্জন করতে অনেকগুলো তাজা প্রানকে অকালেই ঝরে পড়তে হয়েছিলো। অনেক নিপীড়ন নির্যাতন বৈশম্য সহ্য করে, অনেক আন্দোলন করে আমরা আমাদের প্রানের ভাষা "বাংলা" কে পেয়েছি। দয়া করে এই ভাষাটির প্রতি একটু শ্রদ্ধাশীল হোন। 'একটু' কথাটা উল্লেখ করলাম, কারন আপনাদের কাছ থেকে হৃদয় নিংড়ানো সবটুকু শ্রদ্ধা আশা করা যায় না। অন্তত ভাষার মাস ফেব্রুয়ারীর এই কয়টা দিন হিন্দি বলা একটু বন্ধ রাখুন, হিন্দিতে স্ট্যাটাস আপডেট দেয়া থেকে বিরত থাকুন, চেষ্টা করুন আপনার সন্তান কিংবা ছোট ভাই-বোনকে ডোরেমন সংস্কৃতি থেকে বের করে আনতে। বাংলা সংস্কৃতি চেনান, জানান। আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য অনেক সমৃদ্ধ - বিশ্বাস করুন। আমার ভাষা বাংলাকে নিয়ে আমি অনেক গর্বিত, আপনিও গর্বিত হতে শিখুন।

সবাইকে আন্তর্যাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×