মৃতদেহে স্বপ্নগুলো প্রেতাত্মা হয়ে নেচে বেড়ায়..
আজ আর তাই স্বপ্নে বাঁচিনা,
দুচোখ জুড়ে স্বপ্ন জেগেছিল কী?
তোকে ঘিরে আজ তাই শুধুই বেঁচে থাকা;

বিবর্ণ পাতাগুলোর ফাঁকে,
যে নীলাভ মায়াময় ফুল! সে তুই!
রুক্ষ ক্ষয়ে পড়া শহরে এক টুকরো নির্মল বাতাস;
স্বপ্নের ভারে এই ক্ষয়িষ্ণু সমাজ ভেঙ্গে পড়ুক, চাই না তা।
পঞ্চইন্দ্রিয় আঘাতে জর্জরিত হয়, হয়ত হবে অবিরত;
প্রশ্নবিদ্ধ মন তবুও অবুঝ হয়, খোঁজে আশ্রয় নিরন্তর।
ঘুরে দাঁড়াবার অভিপ্রায়ে নিয়ত সময়ের অপেক্ষায়
হয়ত হারবে হারিয়ে যাবে কালের ঘূর্ণিপাকে,
তবুও আত্মায় আত্মায় জানবে একদিন
ছিল আছে থাকবে পাশে পাশে!!
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



