আন্তঃছাত্রী হল মেহেদী উৎসব ও এলিট মেহেদী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আয়োজন করা হয় টি.এস.সি-র ক্যাফেটেরিয়াতে। মঙ্গলবার ‘ঢাকাবাসী’ ও ‘বিশ্ব কলাকেন্দ্র’ এ প্রতিযোগিতার আয়োজন করে।
ঢাকাবসীর সভাপতি শুকুর সালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা । সবিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ,রেজিষ্ট্রার ও বিশ্বকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান ও এলিট কসমেটিকা লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেল্স) মোঃ আবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন,‘ মেহেদী উৎসব ঢাকাবাসীর পুরোনো একটা ঐতিহ্য। বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠান যেমন ঈদ,পূজায় মেয়েরা আদিকাল থেকেই মেহেদীর ব্যবহার করে আসছে।’
বিন বাজনা দিয়ে শুরু হওয়া মেহেদী উৎসব ও প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকাবাসীর সহকারী মহাসচিব শাহিন পারভিন ও সহ-সভাপতি শিরিন রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি হলের বাছাইকৃত ৮০ জন প্রতিযোগির মাঝে সুমনা ইয়াসমিন ( মেহেদী লাগিয়ে দিয়েছে ) ও ফারজানা ইয়াসমিন (মেহেদী হাতে লাগিয়েছে) প্রথম হন। তারা দুজনেই রোকেয়া হলের আবাসিক ছাত্রী।
উল্লেখ্য ঈদ উপলক্ষে ঢাকাবাসী কর্তৃপক্ষ ঈদ আনন্দ মিছিল ও র্যালী , কাসিদা আসর , নাগরিক সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচী আযোজন করা হবে বলে জানিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


