কালের পরিক্রমায় হারিয়ে গেল আরো একটি বছর। ৫০ পেরিয়ে ৫১ বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
বৃহস্পতিবার বিভাগের সুবর্ণজয়ন্তী। বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার ৫০ বছরও পূর্ণ হচ্ছে এর মধ্য দিয়ে।
এ উপলক্ষে বিভাগকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিভাগের করিডোর, অফিস, সেমিনারসহ সব জায়গা এবং মূল অনুষ্ঠানস্থল টিএসসিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
বেলুন, ফেস্টুন আর ঘুণ্টি ঝুলিয়ে বিভাগে সৃষ্টি করা হয়েছে জাঁকজমকপূর্ণ পরিবেশ। বুধবার বিভাগে গিয়ে দেখা যায় সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আনন্দের হিল্লোল।
এবারের বিভাগ দিবসের প্রতিপাদ্য ‘স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্র’।
সকাল ১০টায় সুবর্ণজয়ন্তী উপলক্ষে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়।
বিভাগের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এ শোভাযাত্রা টিএসসিতে গিয়ে শেষ হয়। দুপুর ১২টায় টিএসসিতে আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিকতা বিভাগেরই অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।
বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাহস মোস্তাফিজ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অনেক ইতিহাস জড়িত। আর একটি বিভাগের পঞ্চাশ বছর পূর্তিও অনেক বড় একটা মাইলফলক। আর এ মাইলফলকের অংশীদার হতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি।’
প্রথম বর্ষের শিক্ষার্থী সাফায়েত হোসেন বলেন, ‘সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছি অনেক স্বপ্ন নিয়ে। আর এ বিভাগের আজ পঞ্চাশ বছর পূর্তির অংশীদার হতে পেরে গর্বিত। আমাদের স্বপ্নটাও আজ বেড়ে গেছে।’
বিভাগ সম্পর্কে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাবেরী গায়েন বলেন, ‘সাংবাদিকতা বিভাগ শুরু থেকেই একটা পরিবারের মতো।
পরিবারের সবাই সবাইকে অনেক সহযোগিতা করত, এখনও করে। এছাড়া আগের থেকে এখন বিভাগে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে , বিশেষ করে মেয়েদের ড়্গেত্রে। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বৃদ্ধি পেয়েছে, কাজের ক্ষেত্র বৃদ্ধি পেয়েছে, শিক্ষার্থীরা বৃত্তি নিয়ে বাইরে যাওয়ার সুযোগও পাচ্ছে বেশী।’
বৈশ্বিক পর্যায়ে এবং বাংলাদেশে মুদ্রণ ও ইলেকট্রনিক মিডিয়ার প্রসারের সাথে সাথে এই বিভাগের গুরত্ব দিন দিন বাড়ছে। তাই শিক্ষার্থীরাও শুরুতেই চাকরির দিকে ঝুঁকে পড়ছে।
এ সম্পর্কে তিনি বলেন, ‘এখানকার শিক্ষার্থীরা শুরু থেকেই পড়ালেখার পাশাপাশি চাকরি করে। যেটা ভালো একটা দিক। কিন্তু এর কারণে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিও আশংকাজনক হারে কমে যাচ্ছে। ফলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ঠিকমত শিখতে পারছে না। পাশাপাশি চাকরি করতে গিয়েও বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাই বিভাগের মান বৃদ্ধি পেলেও শিক্ষার গুণগত মান কতটা বৃদ্ধি পেয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’
সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. আখতার সুলতানা বলেন, ‘বিভাগের পঞ্চাশ বছর পূর্তিতে আমার সবাই খুব খুশি। এ জন্য বিভাগ ও অ্যালামনাই এর যৌথ উদ্দ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’
বিভাগের শিক্ষার মান সম্পর্কে তিনি বলেন, ‘শিক্ষার মান আগের চেয়ে কমেছে বলে মনে করি না। বরং বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিক্ষার্থীরা যাতে ঠিকমত ক্লাস-পরীক্ষা দিতে পারে এ জন্য সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা শ্রেণীকক্ষ বাড়ানো, ল্যাবের কম্পিউটারগুলো সচল রাখাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।’
গণমাধ্যমসহ সব জায়গায় আমাদের বিভাগের ছেলেমেয়েরা ছড়িয়ে আছে। সাংবাদিকতা পেশায় তারা অনেক ভালো করছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চালু হয় ১৯৬২ সালে। প্রথমে এর নাম ছিল সাংবাদিকতা স্কুল এবং তখন কেবল এক বছরের ডিপ্লোমা কোর্স ছিল। ১৯৬৮ সালে ডিপ্লোমা কোর্সের সাথে দুই বছর মেয়াদী মাস্টার্স কোর্স চালু হয়।
১৯৭৮ সালে তিন বছর মেয়াদী স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। বর্তমানে চার বছর মেয়াদী সম্মান কোর্স চালু আছে। প্রতিবছর এই বিভাগে ৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। তত্ত্বীয় বিভিন্ন কোর্সের পাশাপাশি ভিডিও, ফটোগ্রাফি ও ডিটিপির মত কারিগরী অনেক কোর্সও চালু আছে।
বেঁচে থাকুক সাংবাদিকতা বিভাগ : সুবর্ণজয়ন্তী উদযাপন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।