আমি জানি কোন একদিন
অনুভূতি হীন
তুমি আর আমি
পাড়ি দেবো দিগন্তের দিকে,
গধুলির রং হয়ে যাবে ফিকে,তারপর
ফিরিয়ে দেবো ভালোবাসার ঋন
অন্তহীণ।
তোমার হৃদস্পন্দন কেড়ে নেবে ঘুম
হবো বেসামাল তোমার ঘ্রাণে
বাঁজবে প্রাণে, তোমার হাসি
বলবে যখন ভালোবাসি।
জানি একদিন
তুমিহীন কাটবে প্রহর
তারপর মিশে যাবো লবনাক্তায়
আমার রক্ত মিশে যাবে কোন এক মোহনায়,
পলিস্তরে উঠবে জেগে নতুন জনপদ
সেখানে আবার করবে কেউ প্রেমের আবাদ,
আবার দিগন্তের দিকে পাড়ি দেবে কেউ
ভাঙবে আবার স্বপ্নের ঢেউ,
সেই সিমাহীন সৈকতে
যেথায় প্রথম দেখেছিলাম তোমায়
দিগন্তের দিকে যেতেযেতে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



