somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম সাগর
হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

অরণ্যচারী স্বপ্নগুলো

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অরণ্যের শিকারি জীবনের তাজা মাংশের স্বাদ,
এখনও আমার মুখে লেগে আছে,
নাগরিক খাবারের প্রতি ভীষণ অনীহা জমছে তাই,
নাগরিক প্রমোদশালায় বসে অপরের স্বাস্থ্যপানে নিমজ্জিত হতে পারিনা,
অরণ্যের গভীরে ঘুরে ঘুরে খুঁজে ফিরি অরণ্য-নৃত্যের আসর,
তখন অরণ্যের মৃত হরিণশাবক, বিলুপ্তপ্রায় বাঘ, কেটে ফেলা গাছ
আমাকে সতর্ক করতে মহাবিপদ সংকেত দেয়।
সে সংকেত অগ্রাহ্য করে বসে আছি জনৈক মেগাসিটির চিড়িয়াখানার খাচার ভেতরে-
খাচার সাইনবোর্ডে লেখা ,' অরণ্যচারী মানুষ। এর থেকে বাচ্চাদের নিরাপদ রাখুন!"


যেদিন আমরা অরণ্যচারী ছিলাম, সেদিনের মত নিস্পাপ আমরা ছিলামনা কখনো।
সভ্যতার মুখোশ পরে এই আধুনিক যুগে আমরা অসভ্য হয়ে যাচ্ছি ক্রমশ,
নষ্টামির যুদ্ধে নেমে বিজয়কেই একমাত্র স্থির লক্ষ্য করে নিয়েছি।
.
সেই প্রাগৈতিহাসিক যুগে অরণ্যের লতাপাতায় দৈহিক লজ্জার আবরণ,
আর অজ্ঞতাই হয়তো মানসিক লজ্জাকে আড়ালে রেখেছিলো।
অথচ আধুনিকতার দোহাই দিতে থাকা যতসব অসভ্য মানুষকে
দিব্যি কাপড়ে দেহ ঢেকে বীভৎস মানসিক লজ্জাস্তান উন্মুক্ত করে রাখে!
মানুষকে খুন করতে তাই হাত কাঁপেনা একটুও!
.
সামরিক শক্তির নামে মানুষ হত্যার নির্লজ্জ সামরিক মহড়া,
ক্ষুধার্তের খাদ্য বিক্রি করে আসে বিলিয়ন ডলারের আগ্নেয়াস্ত্র।
মানুষ রক্ষায় নয়, হত্যায় সন্তর্পন পদচারণা মানুষের!
হিংস্র হায়নার সাথে দলবেধে লড়তো যে মানুষ,
শিকাড়ের খাবার ভাগ করে খেয়ে প্রচন্ড প্রতিকূলতার মাঝেও
টিকে ছিলো যে মানুষ, সেই মানুষ আজ ভীষণ একা!
এ সবই আধুনিকতার নিষ্ঠুরতম দান।
হাত পেতে নাও, মন ভরে নাও হে মানুষ!
.


১৩-০১-১৭
বাংলামটর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×