
অদ্বিতীয়া,
জিডিপির উর্ধ্বগতি আমাদের স্বপ্নের পথে খানিকটা গতিও দেয়নি জানি,
জীবনের মানে পিছিয়ে পড়ছি ক্রমশ।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক হয়ে উদ্যোক্তা-কৃষক হবার যে অনাগত স্বপ্নের
কথা বলেছিলাম ট্রেনে বসে পাশাপাশি ফসলের ক্ষেত দেখতে দেখতে,
ওসব আর হবেনা, বুঝলেতো?
কৃষকের শ্রমের মূল্য চুরি করে যারা টাকাকড়ি বানায় দেশটা তাদের
ফসলের ন্যায্যমূল্য তাই আকাশের চাঁদ,
মেগাপ্রজেক্টের হরিলুটে যোগ দিতে না পেরে মরাকান্না জুড়েছে কতজন,
বাঁচার সুতীব্র আকুতিতে যে কান্নার যোগ তা নিষিদ্ধ এখানে।
তাই বৃথা স্বপ্নদের জলাঞ্জলি দিয়ে জব সল্যুশন কিনেছি,
চলো দুজনে মিলে আমলাদের রাজতন্ত্রে হয়ে পরি অনুগত আমলা,
জানোতো আনুগত্যই এ যুগের শ্রেষ্ঠতম সম্পদ।

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


