লক্ষ ফাগুন আমি অবিচল রয়েছি প্রতীক্ষায় - শুধু তোমার ।
যেমনি বন্ধ্যা-বৃক্ষ ফুল প্রত্যাশায় থেকে থেকে ,
কোটি বসন্ত পেরিয়ে যায় ।
বৃক্ষের সাধনা ব্যর্থ নয় ।
অথচ এই আমি নিরন্তর ব্যর্থতায়
হয়ে যাই পলাতক তুফান ।
প্রচন্ড আক্রোশে নিসর্গে করি ভাঙচুর ।
.
বসন্তের প্রতিটি মুহূর্ত
শুধু একটি ফুল প্রত্যাশায় -জল নয় ,
আমার শিরা থেকে ঢেলে যাই উষ্ণ রক্ত ।
শুধু চাই সহস্র ফুল এই হৃদ-বৃক্ষের পত্রপল্লবের আড়ালে ।
তবু ফুলের দেখা নেই ,
হৃদ-বৃক্ষ হয়ে যায় মূর্তিমান কঙ্কাল ।
.
ফুল না ফুটুক , কেউ না আসুক ,
তাতে কি আসে যায় !
আমি কাটা থেকে খুঁজে নিতে জানি
ফুলের সুবাস ,
আর নিসর্গ থেকে নিরন্তর ভালোবাসা ।
তাই নিসর্গকেই ভালোবেসেছি ,
নিসর্গেই খুঁজে পাই সুললিত সুন্দর ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


