somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম সাগর
হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

জোছনাকুমারী

১৬ ই মে, ২০২০ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একদিন জোছনা বেচা টাকায় তোমার আমার স্বপ্নের ঘরবাড়ি হইবো,
বাড়িটা সুন্দর করে সাজায়ে গোছায়ে রাখবো,
আউলাঝাউলা করে রাখবো,
যা মন চায় তাই কইরা রাখবো।
তুমি নাক্ষত্রিক শাড়ি পইড়া আমার সামনে দাঁড়ায় কইবা,
' আমারে কেমন লাগতাছে কও তো?'
আমি তখন ঘোর লাগা চোখ নিয়া তোমারে খালি দেখমু,
আর ভাবতে থাকমু, এই জোছনাকুমারীরে কি আমি চিনি?
কোন কথা কমুনা, আর তুমি রাগে দুক্ষে ফুলবা!
.
আমি সকাল বিকাল জোছনা বেচতে যাইমু,
লাল জোছনা, হলুদ জোছনা, শাদা শাদা হুরি জোছনা।
তুমি জোছনার ছালন রানবা, আর-
আর আমার আশায় বইয়া থাকবা, বইয়া থাকতে থাকতে বিরক্ত হইয়া যাইবা, আমি আসুমনা,
আমি আসলে পরে রাগারাগি করবা, গাল ফুলায় বইসা থাকবা,
আমি কাজের ব্যস্ততা দেখায় নিজেরে ডিফেন্ড করমু,
তুমি কাণ্ডজ্ঞান নিয়া আমারে লেকচার দিবা,
আমি তোমারে ধৈর্য ধরতে লেকচার দিমু,
কষ্টে তোমার চোখ দিয়া জল গড়াইবো,
আর কষ্টের সমুদ্রে জল বাইরা যাইতে থাকবো,
আমার মনের মরুভূমিতে সুখবৃক্ষ কইমা যাইতে থাকবো।
আমি তোমারে আদর কইরা স্যরি বলমু,
শেষে তোমার লাগি আনা সস্তা, রঙিন
জোছনার আরক মাখা হাওয়াই মিঠাই দিমু হাতে তুইলা!
আর তুমি কষ্ট ভুইলা গিয়া আমারে মাফ কইরা দিবা,
দুইজনে একসাথে বইসা জোছনা মাখায় মাখায় ভাত খামু,
শাদা শাদা ভাতের সাথে রঙবেরঙের জোছনার ছালন খাইয়া আমরা দুইজনে
জোছনার বিছনায় শুইতে যামু,
আর না ঘুমায়া দুইজনে মিইল্যা সারারাইত জাল দিয়া জোছনা ধরমু!
২১-০৪-২০২০
হবিগঞ্জ
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২০ রাত ১:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×