somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম সাগর
হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

The Green Mile ( review)

১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



The Green Mile মুভিটি রিলিজের আজ ২১ বছর পূর্ণ হল।

স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মাণ করেন The Shawshank redumption এর মত বিখ্যাত সিনেমার পরিচালক ফ্রাঙ্ক ডারাবন্ট । শশাঙ্ক রিডাম্পশনের মতই গ্রীন মাইলও কারাগারের গল্প নিয়ে , গ্রিন মাইল হচ্ছে এমন একটি কারাগার যেখানে মৃত্যুদণ্ডের আসামীদের রাখা হয় এবং এখানেই ইলেকট্রিক চেয়ারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মুভির শুরুটা হয় একটি বৃদ্ধাশ্রমে, যেখানে বৃদ্ধ পল এজকম্ব তার পরিচিত একজনকে গ্রিন মাইলের গল্প বলে। তারপর পল এজকম্ব ( টম হ্যাংকস ) এর স্মৃতির সুত্র ধরে পরিচালক আমাদের নিয়ে যান গ্রিন মাইলে। ১৯৩৫ সাল, এজকম্ব এখানে একটা ব্লকের অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন, সবকিছু স্বাভাবিকই চলছিলো কিন্তু দুইটি বাচ্চা মেয়েকে খুনের অপরাধে জন কফি ( মাইকেল ক্লার্ক ডানকান) নামে নতুন এক কয়েদীর আগমনের পর আশ্চর্য সব ঘটনা ঘটতে থাকে। এজকম্বের কিছুদিন থেকে প্রস্রাবের সমস্যায় ভুগছিলো কিন্তু দেখতে ভয়ানক আচরণে সরল জন কফি তার এই রোগ সাড়িয়ে দেয়। তার এইসব অনেকটাই অলৌকিক কাজ দেখে এবং তার ভালো আচরণের কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে সকলেই জটিল এক নৈতিকতার দ্বন্দ্বে পরে যায়। জেলের কর্মকর্তারা বিশ্বাস করতে চায় না যে জন কফি আসলেই দুইটা ফুটফুটে বাচ্চাকে ধর্ষনের পর খুন করতে পারে। এই চলচ্চিত্রে মূল চরিত্র যদি কাউকে বলতে হয় তাহলে সে জন কফি।
বিচার ব্যাবস্থা পুরোপুরি নিখুঁত নয় , সকল সময় আসল অপরাধী শাস্তি পায় না কখনো কখনো ভূল লোককেও অন্যের অপরাধে শাস্তি পেতে হয়। একেবারে নিখুঁত কোন ব্যাবস্থাও সম্ভব না আসলে। জন কফি এরকম একটি উদাহরণ।

আবার আইন একজন অপরাধীকে যে শাস্তি দেয় তার বাইরে আর কোন নিষ্ঠুরতা তার উপর করা অনুচিত, মুভিতে এডওয়ার্ড ডেলোরিক্সের মৃত্যুদণ্ডের মত দৃশ্য আমাদের সেটা চোখে আঙ্গুল দিয়ে বোঝায়। জীবনের শেষ কটাদিন কারাগারে থাকলেও কয়েদী এবং কারারক্ষীদের মধ্যে মাঝেমধ্যেই মানবিক সম্পর্ক তৈরি হয়। আইনের চেয়েও মানবিকতার গুরুত্ব অনেক বেশি।

মুল দুইটি চরিত্রে টম হ্যাংকস এবং মাইকেল ক্লার্ক ডানকান অসাধারণ অভিনয় করেছেন। পুরো সিনেমায় সবচেয়ে সাবলিল আর প্রাণবন্ত অভিনয় মনে হয়েছে পার্সি ওয়েটমোর ( ডাফ হাচিসন ) , ওয়াইল্ড বিলি ওয়ার্টনের ভূমিকায় স্যাম রকওয়েল এবং এডওয়ার্ড ডেলোরিক্সের ভূমিকায় মাইকেল জেটারের অভিনয়। তিনজনেই অনবদ্য ছিলেন পুরো সময়জুড়ে। ২



কারারক্ষীদের সকলেই মনে করে জন কফি খুন করেনি, জন কফি পল এজকম্বকে তার বিশেষ ক্ষমতাবলে অতীতের কিছু দৃশ্য দেখায় যাতে এজকম্ব নিজেও সন্দিহান হয়ে যায় যে জন কফি আসলেই খুনি কিনা। পুরো সিনেমাতে ডেলোরিক্স, এজকম্ব, জন কফি অন্যদিকে পার্সি ওয়েটমোর আর ওয়াইল্ড বিলি মিলে ভালোমন্দের একটা দ্বন্দ্ব তৈরি করে যা সিনেমাটিকে গতি দেয়। শেষ পর্যন্ত আসলেই কি হয়, জন কফি কিংবা আর সকলের নিয়তি পরিচালক কীভাবে নির্ধারণ করেন সেটা জানতে হলে দেখতে হবে গ্রিন মাইল মুভিটি।

পরিচালক ফ্রাঙ্ক ডারাবন্টের শশাঙ্ক রিডাম্পশন মুভিটি IMDB র টপ রেটেড মুভি। গ্রিন টপ ৫০ মুভিতে আছে এই গ্রীন মাইল।

IMDB রেটিংয়ে ৮.৬

আমি মুভিটিকে দিবো ৮।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×