মানুষ অনেকদিন ধরেই চেষ্টা করছিল এমন একটি জ্বালানী তৈরি করার যাতে গাড়ির চিমনি দিয়ে কম ধোঁয়া বের হবে কিন্তু গাড়ির গতি কমবে না। অর্থাৎ পরিবেশ বান্ধব জ্বালানীর খোঁজ করছিলেন তারা। এ ধরনের জ্বালানীর জন্য অবশেষে হাইড্রোজেনকেই বেছে নেয়া হয়েছে।
বর্তমানে গাড়ির ইঞ্জিনে সাধারনত পেট্রোলিয়াম বেজড গ্যাসোলিন ব্যবহার করা হয় যাতে প্রচুর হাইড্রোকার্বন এবং কার্বন ডাই অক্সাইড নি:সৃত হয়। ফলে ব্যাপক পরিবেশ দূষণ ঘটে।
কিন্তু হাইড্রোজেন দহনের ফলে হাইড্রোকার্বন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। গবেষণার মাধ্যমে এমন একপ্রকার ইঞ্জিন তৈরি করা হচ্ছে যাতে করে গাড়ির টেইল পাইপ থেকে নিঃসৃত ধোঁয়া পরিষ্কার হয়। টেইল পাইপ থেকে নিঃসৃত বাতাস এমন পরিষ্কার হবে যা ইঞ্জিনের ভেতরের বাতাসের চেয়ে পরিষ্কার।
সংক্ষেপে বলা যায়, হাইড্রোজেন ইঞ্জিনের দক্ষতা সর্বসাকুল্যে ৩৮ শতাংশ যা যথাযথভাবে গ্যাসোলিন ইঞ্জিনের চেয়ে ২৫ শতাংশ বেশি পরিবেশবান্ধব।
এখন পর্যন্ত যেসব হাইড্রোজেন ইঞ্জিন তৈরি করা হয়েছে তা বেশির ভাগ ক্ষেত্রে অপেক্ষাকৃত কম শক্তি উৎপন্ন করে। বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের গবেষকরা দেখিয়েছেন যে, সুপার চার্জিংয়ের মাধ্যমে হাইড্রোজেন ইঞ্জিনে হাইড্রোজেন দহন করে গ্যাসোলিন চালিত গাড়ির সমপরিমান শক্তি উৎপন্ন করা সম্ভব। এতে ধোঁয়া একেবারেই বের হবে না এবং বিপুল পরিমানে জ্বালানিরও সাশ্রয় হবে।
ফোর্ড 'মডেল ইউ' নামক হাইড্রোজেন ইঞ্জিন তৈরি করেছে। 'ফোর্ড ফোকাস এফসিভি' তে এধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যাটারির বদলে হাইড্রোজেন ব্যবহার করা হচ্ছে।
প্রাথমিকভাবে যে সকল প্রতিষ্ঠানের হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশন স্থাপন করার ক্ষমতা রয়েছে তাদের অধীনেই ফোর্ড তাদের 'ফোর্ড ফোকাস এফসিভি' গাড়িটি বাজারজাত করবে।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং জার্মানির সাতটি শহরের সরকারি কর্মকর্তাদের কাছে পরীক্ষামূলকভাবে এফসিভি সরবরাহ করা হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানী ব্যায় কমানোর উদ্দেশ্যে এপর্যন্ত ৩০ টি এরকম গাড়ি তৈরি করেছে ফোর্ড।
সূএ: bdnews24
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।