somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ টাকার ইয়োইয়ো, একটি শিশুর আনন্দ ও আমাদের অনুশাসন

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৪। মহামারী আকারে ছড়িয়ে পরেছে ইয়োইয়ো, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবাই আক্তান্ত। খেলার মাঠ, স্কুল, রাস্তাঘাট, বাজার, সকাল থেকে রাত, সব কিছুতেই ইয়োইয়ো। বিভিন্ন ধরনের কসরত। কে কত ভাল করতে পারে তার প্রতিযোগিতা। সে সময়ে ৪০ টাকা দিয়ে পাওয়া যেত অরিজিনাল ইয়োইয়ো, সেই সাথে ১০ টাকায় পাওয়া যেত ২ নম্বর গুলো।

কেশবপুর আলিয়া মাদ্রাসার উর্দু বিভাগের শিক্ষক (পাইকগাছার হুজুর নামে পরিচিত) এর ছেলে, বয়স আনুমানিক ৭/৮ বছর। ছেলেটির মায়াকাড়া চোখ। কোন এক কারনে ওকে আমার ভাল লেগে যায়। ওর সাথে সখ্যতা গড়ে ওঠে। (পাইকগাছা হুজুর ছিলেন মনে প্রানে একজন ভাল মানুষ। একজন ধর্মীয় আদর্শ পূরুষ। ছেলেদেরকে ধর্মীয় অনুশাষনে বেধে রখতেন। আমরা যখন মাঠময় ফুটবল/ক্রিকেট/দাবা/ কেরাম নিয়ে ব্যস্ত সে সময় তার সন্তানকে দেখতাম মাথায় টুপি পরে মাঠের পাশে দাড়িয়ে আমাদের বা তার সমবয়সীদের খেলা দেখতে। মাগরিবের আল্লাহআকবর ধ্বনি শুনে আমরা যখন খেলায় মত্ত থাকতাম তখন হুজুরের সাথে তার ছেলে মসজিদে বসে বলতো, আল্লাহু আকবর - আল্লাহু তুমি মহান।

যা হোক মুল কথায় আসি। আমার হাতে/পকেটে সবসময় ইয়োইয়ো। ক্লাসের ফাকে ইয়োইয়ো। প্রাইভেটে গেলে পকেটে ইয়োইয়ো্। ঘুমোতে, শোয়াতে সব সময় ইয়োইয়ো। হুজুরের ছেলে আমার কাছে আসতো, ভাইয়া বলে ডাকতো। সে সময় অসময় অসময় প্রয়োজনে অপ্রয়োজনে আমার কাছে আসত। উদ্দেশ্য আমার ইয়োইয়োটা নিয়ে একটু খেলা করা। আমিও তাকে সে সুযোগ দিতাম।

ঈদের কাছাকাছি সময়। ভাললাগার কারনে হোক বা যে কোন কারনে হোক তাকে আমি ১০ টাকা দামের একটি ইয়োইয়ো উপহার দেই।

উপহার পেয়ে তার যে আনন্দ, যে উল্লাস, যে খুশি তার চোখে আমি দেখেছি আজও আমি তা ভুলতে পারিনি।

তার ভিতরে যে শিশুটি মনটি বাস করতো, ধর্মীয় অনুশাসনের কারনে তাকে অবদমিত রাখার যে মানসিকতা তার বাবার ভিতরে ছিল তা কতটুকু যৌ্ক্তিক ছিল? এ রকম ধর্মীয় অনুশাষন আমাদের শিশুদের মানসিক বিকাশে কতটুকু সহায়ক হতে পারে?
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×