আমার জন্মের আগে থেকে মা চাকরী করতেন। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। খুব ছোটবেলায় আমি আম্মুর সঙ্গে তার স্কুলে যেতাম। দেখেছি কত কষ্ট করে আমাদের তিনি মানুষ করেছেন। সংসার সামলে চাকরী, সে এক বিশাল সংগ্রাম। আমরা দুই ভাই। বোন থাকলে তাও আম্মুর একটু সাহায্য হতো। তারউপর 7ম শ্রেনীতে আমি আবার চলে গেলাম ক্যাডেট কলেজে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে ঢাকায় চাকরীর কারনে থেকে যাওয়া।ভার্সিটি প্রথম বর্ষে সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে যাওয়ায় ঠিক মতো বাড়ীতে যেতে পারতাম না। ছোটভাই এয়ারফোর্সেঢুকে গেল। মা-বাবা ছিলেন যশোরে। আজ খুব কষ্ট লাগে কেন আরো বেশী বেশী করে যশোর গিয়ে থাকিনি মায়ের কাছে। কেন, কেন? আজ তো সুযোগটাই হারিয়ে ফেললাম। 2 মাস হতে চললো হারিয়ে ফেলেছি সবচেয়ে বড় সম্পদ আমার মা'কে। ছোট ভাই যেদিন অফিসার হয়ে বের হলো সেই 29 জুন আম্মু প্রথম অসুস্থ বোধ করলেন। কাগজে কলমে তার দায়িত্ব যেদিন শেষ তারপর আমাদের আর একটুও সময় দিলেন না। ছেলে হিসাবে দায়িত্ব পালনের সুযোগ দিলেন না। হেপাটাইটিস বি ধরা পড়ার পর 10 দিন ছিলেন পৃথিবীর আলো বাতাসে। 22 জুলাই আমাদের ছেড়ে গেলেন। কত কষ্ট দিয়েছি মা'কে না বুঝে। ক্ষমা চাওয়ারও সুযোগ মিললো না। যাদের মা বেঁচে আছেন তাদের প্রতি বলছি আমার মতো আক্ষেপ যেন করতে না হয়। আর যাদের হেপাটাইটিস বি টিকা দেয়া নেই, এখুনি দিয়ে নিন। নিজের মা'কে দিয়ে দেখেছি এটা কত ভয়াবহ রোগ। না দেখলো বিশ্বাস করা কঠিন।একটুও দেরী করবেন না...
মা, তুমি কি শুনছো?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৪৮
১৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।