এক বুক কষ্ট!
২৬ শে এপ্রিল, ২০০৬ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তানিউল নামের দুরন্ত ছেলেটি আমার ছোটভাইয়ের কোর্সমেট! তার নামের আগে এখন প্রয়াত শব্দটি যোগ করতে হচ্ছে! কারন তানিউল আর আমাদের মাঝে নেই, এমন জগতের বাসিন্দা হয়ে গেছেন যেখানে শুধু যাওয়াই যায়! ফেরার কোন পথ থাকে না! দিন কয়েক আগে বিমান বাহিনীর একটি প্রশিক্ষন বিমান বিধধস্থ হয়ে নিহত হয়েছেন তিনি! 24 এপ্রিল, চট্টগ্রামে বাংলাদেশ -অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে কাভার করে ঢাকা ফিরছিলাম। হঠাৎ মোবাইলে ছোটভাইয়ের রিং! আসছে জুনে ওরা অফিসার হয়ে বের হবে। তানভীর (আমার ছোট ভাই) আছে রাডার ডিভিশনে। ওর কাছ থেকেই তানিউলের মৃতু্যসংবাদ পেলাম! তারপর শুনলাম তানভীরের মনোকষ্টের কথা! সতীর্থের মৃতু্যর কষ্ট তো আছেই, সঙ্গে যোগ হয়েছে এমন একটি বিষয় যা আজীবণ বয়ে বেড়াতে হবে তানভীরকে! তানিউলের বিমান রাডার ষ্টেশনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সর্বশেষ কথা হয়েছিলো আমার ছোট ভাইয়ের সঙ্গে। আর তার কিছুক্ষন পরই সবশেষ! এ এমন এক কষ্ট যা চাইলেই ভুলে যাওয়া সম্ভব নয় তানভীরের পক্ষে! হয়তো সে ভুলতেও পারবে না কখনো! তারপরও চারপাশের কোন কিছুই থেমে থাকেনি, থাকেও না! এটাই জীবণ!
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৬ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন
ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন