আবার অরণ্যের কথা!
২৩ শে মে, ২০০৬ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আচ্ছা কেউ কি আবার অরণ্যে ফিল্মটা দেখেছেন? এটা আমার খুব খুব প্রিয় একটা মুভি। সে কারনে এখানে আমার শিরোনাম আবার অরণ্যে। এমনকি ইয়াহু'তে আমার মেইল আইডিও ওই নামে। 69-এ সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যের দিনরাত্রি নিয়ে ফিল্ম বানিয়েছিলেন। সেখানে ছিলো সদ্য পড়াশুনা শেষ করা 4 বন্ধুর সভ্যতা থেকে দূরে গিয়ে মজা করা। প্রকৃতির কাছের গিয়ে আদিম জীবণ দেখা। যেখানে শহুরে ঝামেলা থাকবে না, সংবাদপত্র কিংবা টেলিফোনের কোন বালাই নেই। নেই কোন সংকীর্ণতা। এ সব নিয়েই ছিলো ফিল্মটা। 2002 এ এসে গৌতম ঘোষ ভাবলেন সেই 4 জন যদি আবার নতুন করে টু্যরে বের হয় তো কেমন হবে? তবে সেই 4 কে পাওয়া যায় নি রবি ঘোষ মারা যাওয়ায়। অবশিষ্ট তিনজনের ছেলেমেয়েরা বড় তো হয়েছেই, বিয়েও হয়ে গেছে। এরপরই মজাটা। নতুন করে টু্যরের পরিকল্পনা করা। এবং ওই ভ্রমনের মধ্যে দিয়ে সমাজের জন্য দারুন কিছু ম্যাসেজ! যারা ফিল্মটা দেখেননি দেখতে পারেন। মনে হয় ভালো লাগবে। তবে একটু মন দিয়ে দেখতে হবে এই যা সমস্যা। আমার ভালো লেগেছে.....আপনারও লাগতে পারে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৬ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন