somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনলাকি থার্টিনঃ মরিক লউজারে-র ১৩টি প্রবচনের অনুবাদ

২০ শে জুন, ২০১৩ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) বাঙ্গালি নারীদের জগৎ-সংসার ভয়ংকর রকম সংকীর্ণ । তাদের সারা জীবনের চিন্তা-ভাবনায় শুধুই স্বামী-সন্তান-সংসার। এদিক থেকে বাঙালি পুরুষদের জীবন ও চিন্তা-ভাবনা অনেক বিস্তৃত ও উদার। স্ত্রী-সন্তান-সংসার ছাড়াও তারা নিজেদের পেশা ও বাজার করা নিয়ে চিন্তা-ভাবনা করেন।

২) শীতের তীব্রতা ঘুমের সাথে সমানুপাতে এবং গোসলের সাথে ব্যাস্তানুপাতে যুক্ত।

৩) শিক্ষক হিসেবে চাকুরী নিলেই শিক্ষক হওয়া যায় না। শিক্ষক হতে হলে নূন্যতম কিছু গুণ লাগে।

৪) আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতেন চরিত্রবান মেধাবীরা। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে লাগে মাঝারি সিজিপিএ আর প্রতিযোগিতামূলক চরিত্রহীনতা।

৫) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর প্রাইমারি স্কুলের শিক্ষকের মাঝে পার্থক্য এক জায়গায়। প্রাইমারি স্কুলের শিক্ষক জানেন তিনি বেশী কিছু জানেন না। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই সাধারণ সত্যটাতো জানেই না, বরং কোন ভাবে জানানো হলে তীব্র রাগে দাঁত কিড়মিড় করে।

৬) যে কোন কাজ সেটা ব্যবসা সম্পর্কিত হোক বা জনস্বার্থ সম্পর্কিত, প্রচারণাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিকভাবে প্রচারণা চালাতে পারলে পনের মিনিটে তিন হাজার মানুষ খুন করে সফলভাবে গুম করে ফেলা সম্ভব।

৭) চুল দাড়ি বড় রাখলে আর পাঞ্জাবি পরলেই কবি হওয়া যায় না। যদি তাই হত, দেশে পাঞ্জাবির দাম বেড়ে যেত, আর নাপিত সম্প্রদায় তাদের পেশা বদলাত।

৮) বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশী উচ্চারিত শব্দ ভাই। এ থেকেই স্পষ্ট বোঝা যায় আমাদের সমাজের পুরুষতান্ত্রিকতা ও তোষামোদি রোগ কত ভয়াবহ।

৯) নির্লজ্জ বেহায়া বেশরম নারীপুরুষ দেখতে চান। লাইব্রেরিগুলোর রিডিংরুমে যান। জোড়ায় জোড়ায় পেয়ে যাবেন।

১০) একজন ছাত্র আরেকজন ছাত্রী । গ্রুপ স্টাডির সবচেয়ে জনপ্রিয়, এবং সবচেয়ে বেহায়াপূর্ণ ফরম্যাট।

১১) তুমি নারী, কারণ গাছের মিষ্টি ছায়াতেও তোমার মাথার উপর ছাতা থাকে।
আমি পুরুষ, কারণ দুপুরের কাঠ ফাটা রোদেও আমার সাথে ছাতা নেই।

১২) অশ্লীলতা ব্যাপারটা যে বিষয়ের উপর নয় প্রকাশ ভঙ্গীর উপর নির্ভর করে সেটা জ্ঞানী-গুণীরা বহুকাল আগে থেকেই বলছেন। কিন্তু এই সত্যটা এতদিতে ভালো করে উপলব্ধি করলাম বাঁশ শব্দের বহুমাত্রিক প্রয়োগ দেখে।

১৩) পুরুষতন্ত্র দ্বারা নারীবাদ ভয়াবহভাবে নিয়ন্ত্রিত। নারী সেটা বুঝতেও পারে না। তারা নিজেদের অধিকার আদায়ের জন্য মিটিং-মিছিল-সমাবেশ করেন হাই হিল জুতা পরে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×