somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যালুট মুশফিক।। রেজা ঘটক

০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন থেকে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব কে দিতে চাইবে? ২০১১ সালের বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার দায়ে নেতৃত্ব থেকে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে সরিয়ে দিয়েছিল স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এবার অধিনায়ক মুশফিকুর রহিম নিজেই দলের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন। গতকাল বুলাওয়েতে ওয়ান ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটে লজ্বাজনক হার এবং ২-১ সিরিজ হারের পর অধিনায়ক মুশফিক সবাইকে চমকে দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, আমি নিজে ভালো খেলিনি এবং দল হিসেবেও আমরা ভালো খেলিনি। সে জন্যই আমরা ওয়ানডে সিরিজ হেরেছি। এখন যেহেতু আমি এই সিরিজ পর্যন্ত অধিনায়ক আছি। তাই শেষ দুই টি২০ ম্যাচে তো অধিনায়কত্ব করতেই হবে।’ দলের হারার পর ব্যর্থতার দায় নিয়ে এভাবে পদত্যাগের ঘোষণা আকস্মিক, বিস্ময়কর, অপ্রত্যাশিত এবং বাংলাদেশ ক্রিকেটের জন্যে নিশ্চয়ই বেশ অস্বস্থির। আই অ্যাম পারসোনালি শকড। কিন্তু একই সঙ্গে আমি মুশফিকের এই দৃঢ়চেতা সিদ্ধান্তকে স্বাগত জানাই। নিশ্চয়ই দলের ভেতরে পদত্যাগের সিদ্ধান্ত নেবার মত অনেক ঘটনা ঘটেছিল। নইলে মুশফিককে এতো ইমোশনাল দেখাতো না। সিরিজ শেষের সংবাদ সম্মেলনে সাধারণত অধিনায়ক আসার প্রচলন থাকলেও টিম ম্যানেজমেন্ট মুশফিককে না পাঠিয়ে সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে পাঠান। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মুশফিক আসেন এবং পদত্যাগের ঘোষণা দেন।
মুশফিক টেস্টে বাংলাদেশের অষ্টম, ওয়ানডেতে ত্রয়োদশ এবং টি-টোয়েন্টিতে চতুর্থ অধিনায়ক। খালেদ মাসুদ পাইলটের পর তিনি দেশের দ্বিতীয় উইকেটরক্ষক-অধিনায়ক। তার অধিনায়কত্বে ১০টি টেস্টের মধ্যে ৭টিতেই হেরেছে বাংলাদেশ, ড্র করেছে দুটি, আর একমাত্র জয় এবারের জিম্বাবুয়ে সফরে। ওয়ানডেতে অধিনায়ক মুশফিকের সাফল্য উল্লেখ করার মতোই। ওয়ানডেতে ২১ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৮টিতে দলকে জয় এনে দিয়েছেন, হেরেছেন ১২টিতে, অন্যটি পরিত্যক্ত হয়েছিল। টি-টোয়েন্টিতে মুশফিক দেশের সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্বে ১২টি টি-টোয়েন্টি খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ৭টিতে। ২০১১ সালে মুশফিকের অধিনায়কত্বেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টিতে চার বছর পর জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। যে জয়ে তার নিজেরও ছিল বড় অবদান। মুশফিক বাংলাদেশকে এশিয়া কাপের ফাইনালে তুলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পূর্নশক্তির দলকে সিরিজ হারিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করেছিলেন। ইতিহাসের অন্যতম সেরা টেস্টটিতে নিজে ইতিহাস গড়া ইনিংস ডাবল সেঞ্চুরি করেছিলেন। ফলে এই মুশফিক অধিনায়কত্ব থেকে পদত্যাগ করুক তা কেউ চান না। আমিও চাই না।
আবার বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মুশফিকের অধিনায়কত্বে সন্তুষ্ট। কিন্তু মুশফিক ব্যর্থতার দায় নিয়ে যেভাবে ইমোশনাল পদত্যাগের ঘোষণা দিলেন, সেই সিদ্ধান্তে এখন মুশফিককে দৃঢ় থাকাই হবে বিবেকবানের কাজ। নইলে এরপর বিসিবি যখন সাকিবের মতো দোষ খুঁজে মুশফিককে অধিনায়কত্ব থেকে বিদায় করে দেবে, আর সেই কাজটিতে যে বিসিবি খুব পারদর্শী তা আমরা সবাই জানি। তাই মুশফিককে স্যালুট জানিয়ে আমি মুশফিকের এই সিদ্ধান্তকেই স্বাগত জানাই।
কারণ, মুশফিকের ইমোশনের মূল্য আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় আমরা জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে ছিলাম। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে দল হেরেছে সত্য। কিন্তু খেলোয়ারদের মধ্যে টিম স্পিরিটটা খুব কম নজরে পরেছে। অনেক ক্ষেত্রে জিম্বাবুয়ের বোলারদের আমাদের ব্যটসম্যানরা উইকেট উপহার দিয়েছেন। ক্রিকেটে বডি ল্যাংগুয়েজ ব্যাপারটা মাঠের মধ্যে খুব প্রভাব ফেলে। বাংলাদেশ দল হারার আগেই বডি ল্যাংগুয়েজ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমরা হেরে গেছি। তোমরা আনুষ্ঠানিকতা শেষ কর। তিন ম্যাচে ওপরের পাঁচ ব্যাটসম্যান একটা ফিফটিও করতে পারেনি। এটা খুবই হতাশাজনক। টপ অর্ডার ব্যাটসম্যানরা কোনো কোনো সময় আত্মতুষ্টিতে ভুগেছেন বলেও মনে হয়েছে মুশফিকের। তিনি বলেছেন, ‘জিম্বাবুয়ে যে খুব ভালো বল করেছে, তা-ও নয়।’ তাই মুশফিক অধিনায়ক হিসেবে খুব ভালো করুক এমন প্রত্যাশা হয়তো দলের ভেতরেই কাজ করেছে। যা টিম ম্যানেজমেন্ট গায়ে মাখেনি।
তামিম, আশরাফুল, মোমিনুল তিনজন তিন ওয়ানডে তে কি খেলল? মোমিনুলকে দেখে তো মনে হয়েছে বল ঠেকানোর জন্যে সে মাঠে নেমেছিল। একমাত্র নাসির ছাড়া দলের কোনো ব্যাটসম্যান নামের প্রতি সুবিচার করতে পারেনি। আর মোহাম্মদউল্লাহ যে দুই ম্যাচে বাংলাদেশ হারলো, অবিশ্বাস্যভাবে সেই দুই ম্যাচ ভালো খেলার চেষ্টা চালালো! এটা গোটা সিরিজেই মোহাম্মদউল্লাহর অনেকটাই অবিশ্বাস্য আচরণ! সহ-অধিনায়ক হিসেবে মোহাম্মদউল্লাহকে আরো একটিভ থাকা উচিত ছিল মুশফিকের সঙ্গে। যা মোটেও নজরে পরেনি। এগারো জনের টিম ওয়ার্কে একমাত্র অধিনায়ক একটিভ থেকে খেলায় বিজয় ছিনিয়ে আনবে এমনটি ভাবার কারণ নেই।
আরেকটা জিনিস হল, যখনই বাংলাদেশ দল বিদেশের মাটিতে খেলতে যায়, সঙ্গে যে টিম ম্যনেজমেন্ট যায়, তারা সব সময়ই যায় পিকনিক করতে। এখন আবার সেই দলে অনেক পারিবারিক সদস্যদের দল বেঁধে যাবার হিরিক পরেছে। এটা খেলায় অবশ্যই প্রভাব ফেলে। মনে রাখতে হবে, ক্রিকেট খেলা বিদেশের মাটিতে কোনো বনভোজন নয়। প্রাকটিস না করেও খেলতে নামার রেকর্ড ছিল এবারের সিরিজে। এমন কি জিম্বাবুয়ে একাদশের সঙ্গে সিরিজ শুরু হবার আগে সেখানকার পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয়ার যে প্রাকটিস ম্যাচ বা অনুশীলন ম্যাচ খেলার কথা, বাংলাদেশ দল রহস্যময় কারণে তাও এরিয়ে যায়। যা আসল খেলা শুরু হবার পর প্রথম টেস্টেই ধরা পরে। টিম ম্যানেজমেন্টের কাজ এসব বিষয়ে সতর্ক হওয়া। নইলে মুশফিকের মতো ফাইটার কাপ্তেন বাংলাদেশে ভবিষ্যতে পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। ভারতের সৌরভ গাঙ্গলি যেমন টিম ইন্ডিয়ার নেতৃত্বে ছিলেন, বাংলাদেশে মুশফিক সেরকম একটি কাজ শুরু করেছিলেন। কিন্তু বাংলাদেশে ভালো কাজের সঙ্গে সব সময় কিছু বদ-রাজনীতি'র প্রচলন রয়েছে। কারো ভালো অন্যরা সহ্য করতে চায় না। সেই অসহ্যের সর্বশেষ বলি হলেন বাংলাদেশ ক্রিকেটের একমাত্র টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম।
মুশফিককে বলবো, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা থেকে এক চুল নড়বেন না। তাহলেই সেসব অভাগা টিম ম্যানেজমেন্ট আপনাকে ভবিষ্যতে বলির পাঠা বানানোর সুযোগ পাবেন না। দলের অধিনায়ক না থেকেও দলকে সম্মানজনক সকল কিছুই উজার করে দেওয়া যায়। যার উদাহরণ সারা বিশ্বের ক্রিকেটে ভুরিভুরি। শচিন, দ্রাবিঢ়, লারা, হেডেন, বেভান অনেক নাম রয়েছে সেই মহতদের দলে। মুশফিক বাংলাদেশ দলের উইকেট কিপারের দায়িত্বের পাশাপাশি দলের একজন গুরুত্বপূর্ণ এবং মিডল-অর্ডারে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। মুশফিক সেই দায়িত্ব নিজের সবটুকু উজার করে ঢেলে দিক। সেই প্রত্যাশা রইল।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কবে শুভ বুদ্ধির উদয় হবে তা আমরা জানি না। এর আগে বেস্ট ইলেভেনে এমনকি দলে কে থাকবে কে থাকবে না তাও নির্ধারণ করার খারাপ উদাহরণ আছে এই ম্যানেজমেন্টের। নির্বাচকদের বলবো, রাজনীতিকে ক্রিকেটে একদম প্রশ্রয় দেবেন না। আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, বাসার সুমনরা সেই অশুভ ভয়কে সাহসের সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হবেন বলেই আমি প্রত্যাশা করি। ক্রিকেটের সঙ্গে রাজনীতি'র নষ্টামি ঢুকলেই বাংলাদেশে এখনো যে জায়গাটি সারা দেশের সবাইকে একত্র করতে সক্ষম, তা আর থাকবে না। অতএব, সাধু সাবধান। স্যালুট মুশফিক। স্যালুট এ রেয়ার হিরো অব আওয়ার ক্রিকেট। জয়তু মুশিফক।

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৪৮
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×