somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো'র এ কেমন জরিপ!!!

১২ ই মে, ২০১৩ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলোর উদ্যোগে পেশাদার জরিপ পরিচালনাকারী সংস্থা ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড গত ৯ থেকে ২০ এপ্রিলের মধ্যে একটি জরিপ পরিচালনা করে। দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগের ৩০টি জেলা শহর ও গ্রামের তিন হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। এতে নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ। অর্থ্যাৎ ৩০০০ মানুষের মধ্যে অন্তঃত ২৭০০ জন নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন চায়।

আর প্রথম আলো এটাকেই গুজব আকারে চালাচ্ছে এই বলে যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্পন্ন করার ব্যাপারে দেশের মানুষ প্রায় একযোগে মত দিয়েছে। দেশে অন্তঃত প্রায় সাড়ে ৮ কোটি ভোটার রয়েছে। আর প্রথম আলো'র জরিপ চালানো হয়েছে মাত্র ৩ হাজার লোকের উপর। জরিপে তাদের বয়স উল্লেখ করা হয়নি। তারা সবাই ভোটার কিনা তাও জানা যায়নি। অথচ বদলে দাও বদলে যাও ধ্বজাধারী দৈনিকটি বলছে দেশের অধিকাংশ মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্পন্ন করার ব্যাপারে একযোগে মত দিয়েছে।

আর ফাঁকটা কী কেউ খেয়াল করেছেন, প্রশ্নটা ছিল নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন চায় ক'জন? এখানে প্রথম আলো নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক শব্দ দুটো দিয়েই সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে। কেউ তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে হাজির হলে এই নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক শব্দের জোড়েই তারা সেখানে তাদের আসল মুখোশ খুলে দেবেন। সত্যিকারের গুজব ছড়ানোতে প্রথম আলো নিঃসন্দেহে দেশ সেরা!!! মুখোশধারী প্রথম আলো থেকে সাধু সাবধান।।।

প্রথম আলো'র বয়সের চেয়ে জরিপ কাজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক বেশি। তাই এই গুজব থেকে সবাইকে সাবধান হওয়ার অনুরোধ করছি। প্রথম আলো কোনো নতুন মিশন নিয়েই এসব শুরু করছে। হাসনাত আবদুল হাই-য়ের গল্প ছাপানোটা ছিল পুরোপুরি পরিকল্পিত। আর ওটা থেকে মুখোশ বেরিয়ে পড়লে ঘটা করে তারা এক ছোট্ট ঘোষণায় ক্ষমা চেয়েছে। এখন এই ভুয়া জরিপের জন্যেও প্রথম আলোকে ক্ষমা চাইতে হবে।
১৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×