somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুদের আমলনামা-১১ : : যুক্তিবাদী পীরসাহেব রিয়াজুল হক শিকদার ।। রেজা ঘটক

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের জীবন কতো না বিচিত্র! ছোটবেলায় যে ছেলেটি ছিল লাজুক, চুপচাপ, শান্তশিষ্ট বড় হয়ে সেই ছেলেই যুক্তিবাদী, চঞ্চল আর কিছুটা বেপড়োয়া। যার কথা বলছি সে রিয়াজুল জক শিকদার। বয়সে আমার চেয়ে মাত্র ১৫ দিনের ছোট। রিয়াজের মা আর আমার মা মামাতো ফুফাতো বোন। সেই হিসেবে রিয়াজ আমার খালোতো ভাই। আমার চাচাতো, ফুফাতো, খালাতো ভাইদের মধ্যে কেবল রিয়াজের সঙ্গেই আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই বন্ধুত্বে টক-ঝাল-মিষ্টি সবই আছে। টক-ঝালের কথা বলার সময় আমার নেই। তাই আমি মিষ্টি কথাগুলোই বলতে চাই। তাতে যদি পৃথিবীতে কারো উপকার হয় ক্ষতি তো নেই!!
১৯৭০ সালের ৭ মে রিয়াজুল হক শিকদারের জন্ম। বাবার পুলিশের বদলির চাকরির কারণে রিয়াজকে ঘনঘন স্কুল বদল করতে হয়েছে। ১৯৮৪-৮৫ সালে রিয়াজ প্রায় এক বছর দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয়ে আমার সঙ্গে নবম শ্রেণীতে সহপাঠী ছিল। ১৯৮৭ সালে চাঁপুরের শাহরাস্তি এনএম পাইলট হাই স্কুল থেকে রিয়াজ প্রথম বিভাগে এসএসসি পাস করে। ১৯৮৯ সালে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি (কমার্স) পাস করে। এইচএসসিতে রিয়াজ চট্টগ্রাম বোর্ডে স্ট্যান্ড করেছিল। পরে ঢাকায় ওসমানী মিলনায়তনে তৎকালীন ফার্স্ট লেডি রওশন এরশাদের কাছ থেকে গোল্ড মেডেল গ্রহণ করেছিল। এরপর রিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ (ম্যানেজমেন্ট) ভর্তি হয়। সেখান থেকেই পরে ম্যানেজমেন্টে এমবিএ শেষ করে। আরো পরে রিয়াজ চার্টার্ড সেক্রেটারি পাস করেছে।
পড়াশুনায় বরাবরই রিয়াজ ছিল ভারী একনিষ্ঠ। পরীক্ষা এলে মেয়েদের মতো সারাক্ষণই বই নিয়ে থাকতে পারে রিয়াজ। আবার পরীক্ষা না থাকলে রিয়াজ সারা দেশ ঘুরে বেড়ায় ফড়িংয়ের মতো। রিয়াজের হাঁটার স্টাইল যোঙ্গা নাওয়ের মতো। ধাই ধাই করে এলে বেলে এগিয়ে যায়। আমাদের বন্ধু জাফর আহমদ রাশেদ রিয়াজের হাঁটার স্টাইলকে ডিঙ্গি নৌকার চলার সঙ্গে তুলনা করেছেন। রিয়াজ মঞ্চ নাটকে গ্রামবাসীর চরিত্রে অভিনয়ও করেছে। ইংরেজিতে ভীষণ দক্ষ রিয়াজ ইংরেজি নিউজপেপার পড়তেই বেশি স্বাচ্ছন্দবোধ করে। নিউজপেপারের ইংরেজি বাক্য গঠনের নানান খুটি নাটি বিষয় নিয়ে আমাদের মধ্যে মুগ্ধকর আলোচনা হতো। ইংরেজি শব্দ নিয়ে খেলতে রিয়াজ ভারী পছন্দ করে। আমার বড়ি খাওয়ায় হাতেখড়ি খালাতো ভাই রিয়াজের হাতেই। রিয়াজের মাধ্যমে রিয়াজের বন্ধু ও কলিগদের অনেকেই পরবর্তীতে আমারও বন্ধুতে পরিনত হয়েছে। যেমন আমিনুর রহমান মুকুল, মইনুল বিপ্লব, মোহাম্মদ নাসরুল্লাহ নাহিদ, পুলক বিশ্বাস, উত্তম দে, বলরাম সেনগুপ্তা বাবু, দীপশর্মা, রেজাউল কবির মাহমুদ, রিজভী আহমেদ জনি, তুহিন, জায়েদউদ্দিন, শিবলী আহমেদ, মিজান, নেজাম, ছোট জনিসহ অনেকে।
রিয়াজের সবচেয়ে বড় গুন হল সে খুব বন্ধু বৎসল। বন্ধুদের সাঙ্গপাঙ্গ রিয়াজের ভারী পছন্দ। রিয়াজ বিয়ে করেছে চট্টগ্রামে। রিয়াজ এক ছেলের বাবা। অটবি লিমিটেড-এ কর্মজীবন শুরু। দীর্ঘদিন নিতুন কুণ্ডু বাবু'র অডিট অ্যান্ড একাউন্টস দেখাশুনা করেছে রিয়াজ। পরে চাকরি ছেড়ে দিয়ে চার্টার্ড সেক্রটারি সম্পন্ন করেছে। বর্তমানে ফ্রি-ল্যান্স ট্যাক্স অ্যান্ড ভ্যাট অ্যাডভাইজার হিসেবে কাজ করে। রিয়াজ একজন রাজনীতি সচেতন ব্যক্তি কিন্তু নিজের প্রতি চরম উদাসীন। উড়ুনচণ্ডী ভাব রিয়াজের স্বভাবজাত। চরিত্রের নেগেটিভ জিনিসগুলো বাদদিলে রিয়াজ বেশ পরোপকারী এবং সহযোগিতামূলক। রিয়াজের আরেকটা বড় গুন হল চট করেই আসল পয়েন্টটা ধরতে পারার মতো দূরদৃষ্টিসম্পন্ন এবং মেধা আছে। কিন্তু সেই মেধা যখন কোনো নেগেটিভ ইস্যুতে সে ব্যবহার করে তার পরিণামও হয় ভয়াবহ।
রিয়াজ বই পড়তে আর গান শুনতে ভারী পছন্দ করে। একবার ১৯৮৮ সালে রিয়াজ আর আমি চট্টগ্রামের চৌমুহনী থেকে আমাদের পছন্দের ক্যাসেট কিনেছিলাম। আরেকবার চট্টগ্রাম মুসলিম হলের বই মেলা থেকে আমরা একসঙ্গে অনেক পছন্দের বই কিনেছিলাম। রিয়াজের সঙ্গে চট্টগ্রামের নানান অলিতে গলিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকার অনেক কানাগলিতে ভ্রমণের অভিজ্ঞতা আছে আমার। রিয়াজের সঙ্গে যার বন্ধুত্ব হবে না কিংম্বা বিরোধীতা হবে, তার জন্য বড়ই দুর্ভাগ্য। আর যার সঙ্গে বন্ধুত্ব হবে এবং একই নায়ে পারাবে তার জন্য বড়ই আনন্দের।
যা দেবী, সর্ব ভূতেষু, বিদ্যা রূপেনঃ সংস্থিতা...দুষ্টুনং ঘরনং পুড়া কায়স্থনং সংস্থিতা...নমোঃ তৈস্ব্যই, নমোঃ তৈস্ব্যই, নমোঃ তস্ব্যই...নমোঃ নমোঃ....

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×