somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যামেরা দিয়ে কবিতা লেখেন নাসির আলী মামুন । আজ ছিল এই ক্যামেরা কবি'র ৬০ তম জন্ম দিন। রেজা ঘটক

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ছিল ক্যামেরার কবি নাসির আলী মামুনের ৬০ তম জন্ম দিন। মামুন ভাইকে সম্মান জানিয়ে শ্রাবণ প্রকাশনী একটি ব্যতিক্রমী প্রয়াস নিয়েছিল। প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা মুনেম ওয়াসিফ নিজেও একজন ফটোগ্রাফার। পাঠশালা থেকে ফটোগ্রাফিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। গত বছর জুলাই মাসে নাসির আলী মামুনের দুইটি সাক্ষাৎকার গ্রহন করেন মুনেম ওয়াসিফ। 'কামরা' নামের একটি শিল্প-সংস্কৃতির কাগজ প্রতি বছর একটি সংখ্যা বের হয়। 'কামরা'র দ্বিতীয় সংখ্যায় জানুয়ারি ২০১৩ সালে নাসির আলী মামুনের সেই দুইটি সাক্ষাৎকার প্রথম প্রকাশিত হয়। মামুন ভাইয়ের মাধ্যমে সেই খবর জেনে শ্রাবণ প্রকাশনীর কর্নধার রবীন আহসান এটিকে বই আকারে প্রকাশ করলেন মামুন ভাইয়ের ৬০ তম জন্ম দিনে। বইটির নাম দেওয়া হয়েছে 'নাসির আলী মামুন তার আলো তার ছায়া'। সাক্ষাৎকার গ্রহন করেছেন তরুণ ফটোগ্রাফার মুনেম ওয়াসিফ। বইটির প্রকাশনা উৎসব করলো নতুন আলোচিত ওয়েব পোর্টাল http://www.boinews24.com। বইটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বেলাল চৌধুরী এবং স্পেন প্রবাসী চিত্রশিল্পী মনিরুল ইসলাম। এছাড়া নাসির আলী মামুনের কর্মময় সৃষ্টিশীল জীবনের উপর আলোচনা করেন কবি মুহাম্মদ নুরুল হুদা, কবি হবিবুল্লাহ সিরাজী ,কবি রবিউল হুসাইন, অধ্যাপক আলতাফ হোসেন, বইটির লেখক মুনেম ওয়াসিফ এবং শ্রাবণ প্রকাশনীর প্রকাশক ও বইনিউজ২৪.কম সম্পাদক রবীন আহসান। এছাড়া নাসির আলী মামুন তাঁর ক্যামেরা নিয়ে দীর্ঘ অভিজ্ঞতার কথা শোনান। কিভাবে ১৯৭২ সালে দেশ স্বাধীনের পর পত্রিকা চুরি করে ছবি তোলার কাজ করতেন। কিভাবে বিখ্যাত মানুষদের পেছনে বছরের পর বছর ক্যামেরা হাতে ঘুরেছেন। কিভাবে পোর্টেট ফটোগ্রাফি শুরু করলেন ইত্যাদি। মামুন ভাই আমাদের জানালেন, শীঘ্রই তিনি তাঁর ছেলেকে নিয়ে 'ফটোজিয়াম' নামে একটি আলোকচিত্রের জাদুঘর গড়ে তোলার কাজে হাত দেবেন। ১ জুলাই বিকেল ৫টায় আজিজ সুপার মার্কেটের (৪র্থ তলায়) বাহার রহমানের গ্যালারি নিত্য উপহারে এই প্রকাশনা অনুষ্ঠান ও মামুন ভাইয়ের ৬০ তম জন্ম দিন পালনের অনুষ্ঠানটি ছিল সত্যিই অনেক দিন পর কোনো ভালো লাগা একটি সহজ সরল অনুষ্ঠান।
অনুষ্ঠানে সংস্কৃতিমণ্ডলের অনেকেই উপস্থিত ছিলেন। কবি আলফ্রেড খোকন, কবি আহমেদ স্বপন মাহমুদ, কবি সাখাওয়াৎ টিপু, কবি জহির খান, শিশু সাহিত্যিক আনজিম লিটন, আর্টিস্ট চারু পিন্টু, নাট্যকর্মী ইকতারুল ইসলাম, কবি শিমুল সালাহ্‌উদ্দিন, অনেক আলোকচিত্রশিল্পী, নাট্যকর্মী, অভিনয় শিল্পী সহ আরো অনেকেই। বইটির প্রকাশনা উৎসব শেষে মামুন ভাইয়ের ৬০ তম জন্ম দিন উপলক্ষ্যে একটি কেক কাটা হয়। জয়তু মামুন ভাই। জুয়তু ক্যামেরার কবি নাসির আলী মামুন।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২৯
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×