somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনীতি।। রেজা ঘটক

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেতনা একটি আপেক্ষিক বিষয়। চেতনা থাকলে বা না থাকলে কারো কিচ্ছু যায় আসে না। সেই অর্থে বাংলাদেশের সাধারণ মানুষের চেতনা অনেক ভালো এবং শক্তিশালী। দেশের মানুষের চেতনা সক্রিয় না থাকলে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না। চেতনা না থাকলে তারা প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতো না। চেতনা না থাকলে তারা স্বৈরাচার এরশাদকে রুখে দিতো না। চেতনা না থাকলে তারা ১৫ ফেব্রুয়ারি' ৯৬-এ খালেদা জিয়ার নির্বাচনকে অবলিলায় মেনে নিতো। চেতনা না থাকলে ছাত্রলীগের কুকর্মের বিরুদ্ধে মানুষ কথা বলতো না। চেতনা না থাকলে ২০০১-এর নির্বাচন পরবর্তী সহিংসতায় সংখ্যালঘু মানুষ এভাবে মার খেতো না। চেতনা না থাকলে মঈন-ফকরুদ্দিন ক্ষমতায় আসতো না। চেতনা না থাকলে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেতো না। চেতনা না থাকলে শাহবাগের গণ-জাগরণ মঞ্চের সৃস্টি হতো না। এমনি কি চেতনা না থাকলে হেফাজতে ইসলামের আমদানি হতো না।

চেতনারা দুই ভাই। হাবলু আর কাবলু। হাবলু শুধু ভালো কাজের প্রেরণা জোগায়। আর কাবলু শুধু খারাপ কাজের ইন্ধন জোগায়। দুই ভাইয়ের সেই কর্মপদ্ধতি'র দুটোই চেতনার অংশ। মানুষের কাজ দুটোকেই গ্রহন করা। কেউ বুঝে গ্রহন করে। কেউ না বুঝে গ্রহন করে। গোলাম আজমও মুক্তিযুদ্ধের সময় একটি চেতনায় বিশ্বাস করতেন। সেটি হল পাকিস্তান রক্ষার চেতনা। চেতনারা মরে না। চেতনা সদা জাগ্রত। চেতনা'র শক্তি বাতাসের মতো। কেউ না বললেও, কেউ প্রচার না করলেও, কেউ চেতনারে না খাওয়ালে চেতনারা বেঁচে থাকে মানুষের রক্তের শিরায় শিরায় ধমনিতে ধমনিতে।

আইন ভাই, আপনি এখন বলতে পারেন, মুক্তিযুদ্ধের চেতনা মানুষ কিভাবে মনে রেখেছে? মানুষের মনে রাখার দরকার হয় তখনই যখন এর প্রয়োজন হয়। আওয়ামী লীগের একমাত্র ভোটের সময় মুক্তিযুদ্ধের চেতনার দরকার হয়। চুরি চামারি লুটপাট দখল খুন গুম টেন্ডারবাজির সময় তাদের চেতনার ঘুমিয়ে থাকার নিয়ম। ঠিক বিএনপি'র বেলায় ভোটের সময় জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার একটা আংশিক ক্রেডিট প্রয়োজন হয়। বাকি সব দুর্নীতি, লুটপাট, ছিনতাই, দখল, সংখ্যালঘুদের উপর হামলা, ধর্মের দোহাই, সহ অন্যসব আকাম কুকাম করার সময় চেতনা তাদের ঘরে ঘুমিয়ে থাকে।

একমাত্র সাধারণ মানুষের চেতনা ঘুমায় না। হরতালে তার রিক্সাটা ভেঙে দিয়ে আপনি কিসের চেতনা ফুটাবেন? গাড়িতে আগুন দিয়ে আপনি কোন চেতনা জাগাবেন? আপনার দরকার ভোট। সেটা গুজব রটিয়ে এই অশিক্ষিত জনতার মাঝখান থেকে অনায়াসে ভাগাতে পারবেন। আমজনতা শিক্ষিত হলে তো আপনার রাষ্ট্রের পয়সার বিদেশ সফরের হিসাব চাইবে। আমজনতা চেতনার প্রমাণ দিতে চাইলে তো আপনার মাসিক আয়ের হিসেব চাইবে। আমজনতা চেতনায় আবেগ আপ্লুত হলে তো আপনার বাথরুমের এসির খবর বেড়িয়ে আসবে। আমজনতা চেতনায় জাগ্রত হলে তো আপনার কুইক রেন্টালের পার্সেন্টেসের হিসাব ধরা পরবে। আমজনতা চেতনায় নিবিষ্ট হলে তো আপনাদের রাতের ডিনারে একই টেবিলে বিদেশী মদ খাওয়ার খবর বেড়িয়ে আসবে। আমজনতা চেতনায় শিক্ষিত হলে তো আপনার ছেলেমেয়েরা কোথায় পড়াশুনা করছে আর আমরা নিজেদের বিশ্ববিদ্যালয়ে কি করছি, সেই গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। সো, চেতনাকে বুক পকেটে আটকে রাখার নিয়ম বাংলাদেশে।

আওয়ামী লীগ আর বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে সুযোগে ব্যবহার করে। সুযোগ না পড়লে বুক পকেটে বন্দি করে রাখে। চেতনা এদেশে বুক পকেটে নিয়ে ফেরি করার জিনিস। যখন দরকার হবে তখন বিক্রি হবে। চেতনা এখানে বিক্রি হয়। আমাদের রাজনীতি ব্যবসায় চেতনা ভারী মূল্যবান। খবরদার আইন ভাই, চেতনা নিয়ে কথা বললে, আপনাকে কিন্তু চেতনার কাঠগড়ায় দাঁড় হওয়া লাগতে পারে। সো, সাধু সাবধান।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×