কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে আমরা পাচ্ছি মাত্র ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু কাপ্তাই জলবিদ্যুৎ নির্মাণ করতে গিয়ে আমরা গোটা পাহাড় অশান্ত করেছি। ১৯৬২ সালে চালু হওয়া কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের কারণে গোটা পাহাড়ে কতো হাজার মানুষ মারা গেছে, সেই হিসেব কারো কাছে নেই। এখন আবার সুন্দরবনের কাছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নামে আমরা সুন্দরবন ধ্বংসের পাশাপাশি গোটা দক্ষিণ বঙ্গ অশান্ত করতে যাচ্ছি। আর এই প্রকল্প আমাদের মাত্র ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারবে! আমাদের মহামান্য আদালত অনেক সময় সপ্রণোদিত হয়ে অনেক বিষয়ে নিষেধাজ্ঞা জারী করেন। আমার খুব জানতে ইচ্ছে করে, আমাদের মহামান্য আদালত কি রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের ফলে যে আমাদের প্রাকৃতিক রক্ষাবাঁধ সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, সেটা অনুধাবন করে সপ্রণোদিত হয়ে কোনো রুল জারী করতে পারেন কিনা? তাহলে সুন্দরবন যেমন বাঁচতো তেমনি বাংলাদেশর দক্ষিণবঙ্গের অনেক মানুষ এবং জীববৈচিত্র্য রক্ষা পেতো। নইলে আমরা কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের মতো আরেকটি ভুল প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছি। যা ভবিষ্যতে অনেক প্রাণহানীর ইঙ্গিত করছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের পাশ থেকে দেশের অন্য কোনো অঞ্চলে করলে ক্ষতি হবে কেন? ভুরঙ্গামারী বা চিলমারীতে এটা করলে কার ক্ষতি হবে?
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।