somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকান গভর্নমেন্ট সাটডাউন!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে আমেরিকান গভর্নমেন্ট সাটডাউন। দীর্ঘ ১৭ বছর পর আমেরিকার সরকার আবার সাটডাউনে পড়লো। আপাতত ১৯টি ন্যাশনাল মিউজিয়াম, আর্ট গ্যালারি ও ন্যাশনাল চিড়িয়াখানা বন্ধ করা হয়েছে। স্ট্যাচু অব লিবার্টি পরিদর্শন বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রতিরক্ষা ডিপার্টমেন্ট থেকে ৪ লাখ লোককে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। কমার্স ডিপার্টমেন্ট থেকে ৪০ হাজার ২০০ লোককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ১৮ হাজার ৫০০ জন এবং জ্বালানি ডিপার্টমেন্ট থেকে ১২ হাজার ৭০০ জনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। অর্থ্যাৎ প্রায় ২০ লাখ লোককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে থাকাকালীন কেউ কোনো বেতন পাবেন না। এছাড়া খরচ বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত 'এপেক' শীর্ষ সম্মেলন বাতিল করেছেন।
মার্কিন সরকারের একদিনের খরচ ৬০ বিলিয়ন ডলার। ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের আসল খরচ কত? আমরা জানি না। রিপাবলিকানদের সাথে ডেমোক্র্যাটদের কি নিয়ে এখন বিতর্ক? প্রেসিডেন্ট ওবামা'র হেলথ কেয়ার বাজেটে রিপাবলিকানরা অর্থ বরাদ্দ দিতে রাজী নয়। ১ লা অক্টোবর ২০১৩ কংগ্রেসে ডেমোক্র্যাটরা ৪৬-৫৪ ভোটে বাজেট পাসে ব্যর্থ হয়েছে। এখন সাটডাউন দিয়ে যদি মিনিমাম ৩ সপ্তাহ পার করা যায়, তাহলে নাকি মার্কিন জিডিপি'র ০.৯% রিকোভার করা সম্ভব হবে! কিন্তু মজার ব্যপার হল, মার্কিন প্রতিরক্ষায় ১.৪ মিলিয়ন সৈন্য বহাল থাকবে। অচলাবস্থা না কাটলে ভবিষ্যতে ডিফেন্সের যে ৮ লাখ সিভিলিয়ান কাজ করেন, তাদেরও বাধ্যতামূলক ছুটি দেওয়া হতে পারে। চলমান সাটডাউনে প্রতিদিন রিকোভার হবে অন্তত ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু প্রশ্ন হল, আমেরিকার বর্তমান অর্থনৈতিক অবস্থা কি সত্যিই সাটডাউন পর্যায়ে ঠেকেছে? নাকি সিরিয়া যুদ্ধে নতুন করে আক্রমণ করার ফন্দি আঁটার জন্য এবং ইরান ও উত্তর কোরিয়াকে সায়েস্থা করার জন্য কোনো গোপন মিশনের বার্তা এটি?
প্রশ্ন হল যাদের নিজেদের সরকারি অফিস চালানোর মত যথেষ্ঠ অর্থকড়ি কোষাগারে নেই, তারা তা অন্য দেশ থেকে লুটপাটের জন্য একটা উদ্যোগ নেবার কথা। যে কারণে ডিফেন্সের কাউকে কিন্তু ছুটি দেওয়া হয়নি। ছুটি দেওয়া হয়েছে বেসামরিক লোকজনকে। বিশ্ব তথা আমেরিকার মানুষের চোখ হেলথ কেয়ারের দিকে রেখে মার্কিন প্রশাসন ভয়ংকর কোনো গোপন মিশনের দিকেই ছুটছে বলে অনুমান করা যায়।
ওনারা জাতিসংঘে খবরদারি করেন কিন্তু ওনাদের সেখানে চাঁদা বকেয়া। ওনারা আইএফএম-এ খবরদারি করেন কিন্তু সেখানে চাঁদা বকেয়া। ওনারা বিশ্বব্যাংকে খবরদারি করেন কিন্তু সেখানে চাঁদা বকেয়া। ওনারা এসব বিশ্ব সংস্থা থেকে হাজার হাজার ট্রিলিয়ন ডলার ঋণ নেন কিন্তু পরিশোধ করেন না। বিশ্বের এক নাম্বার শক্তিশালী দেশ হবার নেশায় এরা দুনিয়ায় হেনো কোনো কুকাম নেই যা না করে। গায়ের জোরে গোটা বিশ্বে এরা খবরদারি করছে। কিন্তু এখন দেখার বিষয় আমেরিকার এই লোক দেখানো সাটডাউন তিন সপ্তাহ থাকে নাকি আরো বাড়ে। আর এই সময় কি করতে যাচ্ছে তারা তাও দেখার বিষয়। আজ যেমন হোয়াইট হাউজের বাইরে এক মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে। মার্কিন প্রশাসন বলছে, ওই মহিলা জোর করে প্রবেশের চেষ্টা করেছিলেন। সেজন্য তাকে গুলি করে হত্যা করতে হবে? আবার এরাই গরিব দেশের সবকিছুর মধ্যে মানবাধিকার খুঁজে বেড়ায়। ওয়াচডগ বসায়। তামাশা!!!
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×