somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরে সুন্দরবন আজ থেকে তোর কপাল পুড়ল!!!

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের প্রধানমন্ত্রী মানমোহন সিং রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী থার্মাল পাওয়ার প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবেশগত দিকটির সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী'র পরিবেশগত দিকটির এই আশংকার বিষয় থেকেও এটি এখন সুস্পষ্ট যে, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের জন্য হুমকি বয়ে আনবে। আর সেই হুমকির প্রধান টার্গেট হবে সুন্দরবন। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যে হাজার হাজার টন কয়লা আসবে, তা কোন পথে আসবে? সুন্দরবনের পেটের ভেতর থেকে। সেই জাহাজগুলোর শব্দে সুন্দরবনের জীববৈচিত্র্যে কেমন প্রভাব পড়বে? বনের পশুপাখিরা একটু ভয় পাবে। পাখিরা আকাশে উড়ে ভয়ে চিৎকার করবে। আর কি হবে? কয়লা ওঠানামা করার সময় সামান্য কিছু ডাস্ট নদীর পানিতে পড়বে। সেই সামান্য কয়লা নদীর পানিতে মিশে কি হবে? সামান্য পানি নষ্ট হবে। সেই নষ্ট পানি খাইলে কি হবে? কিছু বন্যপ্রাণী মারা যাবে। আর কি হবে? কিছু মাছ মারা যাবে। আর কি হবে? কিছু সাপ কোপ জন্তু জানোয়ার মারা যাবে। আর কি হবে? কিছু গাছপালা মারা যাবে। আর কি হবে? কিছু পাখি মারা যাবে। আর কি হবে? কিছু মানুষের পেটের পিড়া হবে। আর কি হবে? কিছু মানুষও মারা যাবে। আর কি হবে? কিছু বন মারা যাবে। আর কি হবে? আরো কিছু কিছু মারা যাবার আশংকা হবে?
সেই আরো কিছু কি কি? ধরেন, সুন্দরবন মারা যাবে। বনের পশুপাখি মারা যাবে। রয়্যাল বেঙ্গল টাইগার মারা যাবে। মাছ মারা যাবে। কিন্তু ভাই তারা মারা যেতে যেতে প্রায় ৩০-৪০ বছর লাগবে। এই ৩০-৪০ বছরে ওখানে আর কি কি হবে? ধরেন, নতুন কিছু শিল্প কারখানা হবে। সেখানে কিছু লোক চাকরি পাবে। সেই শিল্পের পন্য বিদেশে রপ্তানি হবে। কিছু টাকা আসবে। সেই টাকা যাবে শিল্পের মালিকের পকেটে।
আর কি কি হবে? ধরেন, যারা এখন মাছ মারে তারা তখন ওই কারখানায় ঘুরবে কাজের জন্য। এখন যারা গোলপাতা কাটে, তখন তারা কয়লার বস্তা ওঠানামা করাবে। এখন যারা মধু সংগ্রহ করে, তারা হয়তো কযলার তলানি সংগ্রহ করবে। বলা তো যায় না সেই কয়লার তলানি কোন রঙের কাজে লাগে। আর কি কি হবে? আরে ভাই, আপনি তো ভারী নাচ্ছোর বান্দা! আর কি কি হবে? রামপালের শিল্প-কলকারখানায় বিদ্যুৎ আসবে। সুন্দরবনের ভেতরেও লাইট আসবে। আর রামপালের গ্রামে কি বিদ্যুৎ যাবে? আরে ভাই আপনি আছেন গ্রাম নিয়া। আপনে একটা গাঁইয়া। গ্রামে বিদ্যুৎ গেলে বা কি আর না গেলে বা কি?
আর কি কি হবে? কিছু লোকের পয়সা হবে। কিছু লোকের টাকা হবে। অনেক টাকা। বিদ্যুতের আলোর মত চকচকা টাকা। আর কি হবে? আরে ভাই, আর কি হবে আপনে জানেন না? আমনের সুন্দরবনটা ধ্বংস হয়ে যাবে। তখন কি হবে? আরে ভাই তখন কি হবে, খোদা জানেন। ঝড়-বন্যা-সাইক্লোন? এসব কি হবে? হইলে হবে। ঝড়-বন্যা-সাইক্লোন এখন বুঝি হয় না? আরে ভাই, তাইলে সুন্দরবনের কাম কি? ওই জঙ্গল পুষে এতো দিন কি লাভ হইল?
খাঁড়ান, একটু মুইতা আসি। আমনের কথা চিন্তা কইরা উত্তর দেওন লাগবে...হে হে হে...
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×