somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধুনক ধুনারি ধোনকার...

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের গ্রামে একটা পাড়া ছিল যেখানে অনেকের পেশা ছিল তুলা ধোনা। তুলা ধুনে যিনি লেপ তোশক বালিশ ইত্যাদি বানান তাদের বলা হয় ধুনক বা ধুনারি। আমাদের গ্রামে তাদের বলা হত ধোনকার। তুলা ধুনা করেন যিনি তিনি আসলে ধুনক। অনেক সময় তাকে ধুনরি বা ধুনুরি বা ধুনারিও বলা হয়। কিন্তু আমরা চিনতাম ধোনকারকে। বন্দুকের মত দেখতে একটা যন্ত্র নিয়ে আমাদের সেই ধোনকারগণ সকালে বাড়ি থেকে বের হতেন। তাদের ঘাড়ে থাকতো সেই লম্বা ধুনাচি। ছোটবেলায় আমি সেই সব ধোনকারদের দেখলে ভারী ভয় পেতাম। মনে হত তাদের ঘাড়ে কোনো মিসাইল টাইপ কোনো মারাত্মক অস্ত্র বুঝিবা সেটা। আর মজার ব্যাপার হল, তাদের গায়ে থাকতো খাকি শার্ট। দেখতে অনেকটা পুলিশ পুলিশ। রাস্তা দিয়ে সেই সব ধোনকাররা যখন হেঁটে যেতেন, দূর থেকে তাদের দেখেও মনের মধ্যে আমার একটা ভয় কাজ করতো। কি জানি, ওই যন্ত্র দিয়ে দূর থেকে হয়তো গুলি করা যায়! আমার তখন মনে হত, ওদের কাছে তীরও আছে। হয়তো ছোট ছোট ছেলেপেলেদের দেখলে সেই তীর ছোড়ে ওরা। আমি ওদের দেখামাত্র পজিশান নিতাম। পজিশান নিতাম কোনো গাছের আড়ালে। অথবা রাস্তার ঢালে। অথবা মাঠের মধ্যে উঁচু কোনো ঢিবি'র আড়ালে।
ধোনকারদের দেখে আমি যে এভাবে পালাই তা কেউ জানতো না। একদিন সেই ধোনকার আমাদের রাস্তা দিয়ে আমাদের বাড়ির দিকে আসছে। আমি যতোই লুকিয়ে তাকে দেখতে থাকি, ধোনকার ততোই আমাদের বাড়ির কাছে আসতে থাকলো। এক সময় আমি আর দিশা না পেয়ে মাকে বললাম যে, পুলিশ আসতেছে!
জবাবে মা বললো, পুলিশ আসলি আমি কি করব? কোথায় পুলিশ?
আমি রাস্তার দিকে দেখিয়ে বললাম, ওই যে এদিকেই আসতেছে...
মা আগন্তুককে দেখে স্বভাবসুলভ ভাবে বললো, ও তো ধোনকার। আমাদের লেপ বানাতে আসতেছে।
আমি কিছুটা আতংকিত কিছুটা স্বস্থির মিশ্রণে কিছুক্ষণ দোল খেলাম। এক সময় ধোনকার আমাদের উঠোনে পৌঁছলেন। আমি ঘরে ঢুকে টেবিলের নিচে লুকালাম। লুকিয়ে লুকিয়ে দেখলাম, মা দুইটা হোগলার পাটি উঠোনে বিছিয়ে দিলেন। তার একপাশে ধোনকার তার ধুনাচি রেখে আয়েস করে বসলেন। তারপর মা তুলার বস্তা দেখিয়ে দিয়ে ঘরে ঢুকলেন ধোনকারের জন্য পান নিতে। দেখলাম মা ধোনকারকে পান দিয়ে তার সঙ্গে আমার কথা বলছেন। তক্ষুণি ধোনকার আমাকে ডাক দিল।
আমি ভয়ে ভয়ে ধোনকারের কাছে গেলাম। ধোনকার ধুনাচি হাতে নিয়ে বললেন, এটা তুমি ধরে দেখো। তাইলে আর ভয় করবে না।
তারপর কিছুক্ষণ ধুনাচি নিয়ে গবেষণা করার পর আমি দেখে নিলাম ধোনকারের কারবার। পরে সারা দিন ধোনকারের আমি যোগ্য এসিসট্যান্ট হয়ে তুলা ধুনায় ধোনকারকে সহযোগিতা করতে লাগলাম। বিকেলে স্কুল থেকে ফিরে মেজো আপা বললো, তোর চুল তো সব সাদা হয়ে গেছে, কি করছিলি?
তারপর মেজো আপা বললো, আব্বা আসার আগে শিগ্গির গোসল করতি চল। নইলে তোরেই তুলা ধুনা করবেনে...
ধোনকারদের যে পাড়ায় বাড়ি ওটাকে সবাই ডাকতো বাজাদার পাড়া। কারণ, ওখানের সবার ঘরেই ঢোল আছে। পূজার সময় তারা মন্দিরে মন্দিরে ঢোল বাজানোর অর্ডার পায়। বাজাদার পাড়ার ছেলে বুড়ো গুড়ো সবাই ঢোল বাজাতে জানতো। কিন্তু বারো মাসে তেরো পূজার বাইরে তাদের আরো অনেক পেশা ছিল। কেউ তুলা ধুনতো। কেউ গরু-ছাগলের চামড়া ছুলতো। কেউ বাজারে মুচি'র কাজ করতো। কেউ বাঁশ দিয়ে মাছ ধরার গড়া বানাতো। কেউ মাছ ধরার জাল বুনতো। কেউ মুরগি আটকানোর বাশেঁর খাঁচা বানাতো। এমন বিচিত্র সব কাজ করতো বাজাদার পাড়ার মানুষজন।
কিন্তু বাজাদার পাড়ার কেউ স্কুলে যেতো না। ছোটবেলা থেকেই তারা বড়দের সঙ্গে এসব কাজ করতো। আর যাদের বিশেষ করে মহিলাদের ছেলেমেয়ে বা স্বামী নেই, তারা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ভিক্ষা করতো। ভারী হরেকরকম কাজের সুনসান ছিল বাজাদার পাড়ায়।
তো সেই ধোনকারকে আমি এক ফাঁকে জিজ্ঞেস করলাম তার নাম। জবাবে তিনি বললেন, কলিমউদ্দিন। আমি ঘরে ঢুকে মাকে জিজ্ঞেস করলাম, ওনারা কি মুসলমান? মা বললো, হু।
তখন আমার মনের মধ্যে ভারী খচখচ করতে লাগলো। তাহলে ওনারা ঈদের সময় মুসলমানদের বাড়িতে আসে না কেন?
বড় হয়ে জানলাম, ওরা আসলে কাদিয়ানী মুসলিম। হিন্দুদের পূজায় ঢোল বাজায় বলে ওদের মুসলমানেরা তেমন নিজেদের মনে করতো না। এছাড়া ঋষি-মুচি-চামাড়ের কাজ করে বলে ওদের তেমন কেউ সামাজিক কাজ-কারবারে ডাকে না। বিশেষ করে মুসলমানেরা। অথচ তারা আমাদের গ্রামের প্রায় সকল কাজে লাগতো। লেপ বানাতে ওদের ডাক পড়তো। পূজায় ঢাক বাজাতে ওদের ডাক পড়তো। মাছ ধরার জাল বুনাতে ওদের ডাক পড়তো। কিন্তু কারো বিয়ে সাধি বা শ্রাদ্ধে ওদের কেউ ডাক পেতো না।
একই গ্রামে বাজাদার পাড়ার মানুষগুলো অনেকটা উচ্ছিষ্ট'র মতো ছিল। সমাজের এই যে শ্রেণীকরণ, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। ছোটবেলা থেকে দেখা সেই বাজাদার পাড়াটি আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগতো। কারণ সেখানে অনেক চমক। কেউ কেউ বসে বসে তাস খেলছে। কেউ জাল বুনছে। কেউ ঢোল বাজাচ্ছে। কেউ খাঁচা বুনছে। কেউ তুলা ধুনছে। সে এক দেখার মতো পাড়া। যা আমাদের গ্রামের অন্য কোথায় এমন বৈচিত্র্যময় ছিল না।
এখনো আমি বাড়িতে গেলে ওই বাজাদার পাড়া থেকে একটা ঘুরা দেই। বাজাদার পাড়ায় ঘুরতে আমার খুব ভালো লাগে...
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×