somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। প্রথম আলো'র জরিপ ও কিছু খোলামেলা কথাবার্তা।।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো'র জরিপ নিয়ে কথা বলার আগে প্রথম আলো'র চরিত্র কি তা একটু বুঝে নেওয়া যাক। কিছু দুষ্টু লোক সাংবাদিকতার সকল নিয়ম ভঙ্গ করে নিজেদের অর্থ বিত্ত আর সম্পদের স্বার্থ রক্ষার্থে একটি প্লাটফরম গঠন করে। সেই প্লাটফরমের ছদ্মনাম সুশীল সমাজ। এটি আসলে নব্য উদীয়মান একটি স্বার্থন্বেসী শ্রেণী, যারা ঘোলা জলে মাছ শিকার করায় ওস্তাদ। এই শ্রেণী'র কথাবার্তায় যে কারো প্রথমেই মনে হবে, বিদ্যমান ব্যবস্থায় এরাই ঠিক আছে। কিন্তু এদের সকলের সম্পত্তি আর ওঠাবসা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন, এরা আসলে নতুন আরেকটি শ্রেণী, যারা নিজেদের আখেরের জন্য সাধারণ মানুষের ব্রেনওয়াশ করে একটি জায়গা করার চেষ্টা করছে। প্রথমেই এই শ্রেণী'র লক্ষ্য হয়ে দাঁড়ায় ক্ষমতাসীনদের সমালোচনা করে বিরোধীদের পক্ষে ওয়াজ করা। তখন কিছু রাজনৈতিক সমর্থণ তাদের পক্ষে দাঁড়ায়। তারপর কিছু সামাজিক কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে এটা জাহির করা যে, আমরা সমাজের আমুল পরিবর্তন চাই। সে লক্ষ্যে এরা কিছু সাফাই কর্মসূচি চালু রাখে।
একটু গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে, এদের মাদক নিরাময় কর্মসূচি'র যারা প্রবক্তা, তারা নিজেরা আড়ালে আবডালে মাদক সেবা করেন। এদের যারা গণিত অলিম্পিয়াড নিয়ে ঝড় তোলেন, তারা দেশের শিক্ষা ব্যবস্থায় প্রচলিত গণিত ব্যবস্থা'র পরিবর্তনে সুপারিশ করেন। নতুন প্রবর্তিত সেই সুপারিশ অনুসারে পরীক্ষায় এখন গণিত হয়ে গেছে বিপদজ্জনক একটি বিষয়। গণিত কি করে নৈর্বত্তিক হয়? ছাত্রছাত্রীদের মনন গঠনে এরা সোজাসাপটা শর্টকাট পদ্ধতি'র উদ্ভাবক। এটা ছাত্রছাত্রীদের গণিত শিক্ষায় নেগেটিভ প্রভাব ফেলতে শুরু করেছে। এদের কিছু প্রতিযোগিতা আছে, যেখানে ছোট, বুড়ো, নারী, যুবতী, ছেলেমেয়ে সবাই অংশগ্রহন করার সুযোগ পায়। এটি আসলে মোটিভেটেড স্টেজ। মানুষের মনে নানাভাবে প্রভাব বিস্তার করার একটি অপকৌশল। তারপর আছে, সেমিনার, গোলটেবিল বৈঠক, সেম্পুজিয়াম। যেখানে এদের গৃহপালিত সুশীলরা নানা বিষয়ে বক্তৃতা করেন। সেই বক্তৃতা এদের প্রচার ইউনিট যেমন প্রথম আলো, ডেইলি স্টার ও সাপ্তাহিক ২০০০ প্রচার করে বেড়ায়।
এরা দেখবেন বিদেশী সংস্কৃতি প্রমোটের জন্য খুব সাবধানে কিছু কৌশল গ্রহন করে। কর্পোরেট পুঁজি'র অবাধ যাতায়াত নিশ্চিত করতে এরা বিদেশী বিভিন্ন স্বার্থ গোষ্ঠী'র সঙ্গে যৌথভাবে অপারেশান পরিচালনা করে। যেমন হে ফেস্টিভাল। সম্পূর্ণ অপরিচিত একটি সংগঠনের ব্যানারে এরা প্রথম বছর ব্রিটিশ কাউন্সিলে এবং পরের বছর খোদ বাংলা একাডেমিতে লোক দেখানো লেখক সম্মেলনের আয়োজন করলো। উদ্দেশ্য কিন্তু নিজেদের ছেলেমেয়েদর একটু সবার সামনে বড় লেখক হিসেবে হাজির করা। বাংলায় এদের আপনি বলতে পারেন হাইব্রিড লেখক। দেশের আসল সংস্কৃতি'র কিছুই জানে না অথচ বিদেশী সংস্কৃতি প্রচারে এরা মনোনিবেশ করেছে। বাংলা একাডেমি'তে অনুষ্ঠিত সেই হে ফেস্টিভালে এমন ঘটনাও ঘটেছে যে, দেশের প্রখ্যাত লেখকদের কিছু নকল উচ্চারণে ইংরেজি বলা হাইব্রিড ছেলেমেয়েরা পরিচয় জানতে চেয়েছে আর বলেছে, আপনি এই পথে যান! এরা দেশীয় লেখকদের বইয়ের প্রচার না করলেও বিদেশী লেখকদের বইয়ের বিজ্ঞাপন নিজেদের স্বার্থের জন্য পত্রিকার পাতায় জুড়ে দেয়।
এই নব্য শ্রেণীস্বার্থ গোষ্ঠী রাজনৈতিক সরকারের মেয়াদ শেষের সময় কিছু ভেলকি শুরু করে। সেই ভেলকি এরা পাকাপোক্তভাবে করেছিল ২০০৭ সালে ১/১১ এর সময়। এরা তখন একটি তৃতীয় শক্তির রাজনৈতিক দল দাঁড় করানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীন গণমাধ্যমের সুযোগ নিয়ে এবারো এরা সরকারের মেয়াদ শেষের এই সময়টায় সক্রিয়। ঘোলা জলে মাছ শিকার করার প্রত্যয় নিয়েই এরা আবারো মাঠে নেমেছে। সেই প্রত্যয়ের সুস্পষ্ট অংশ হল প্রথম আলো'র জরিপ।
সুন্দরবন ধ্বংস করে রামপাল কয়লা ভিত্তিব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদের কোনো সংবাদ এরা প্রথম পাতায় ছাপে নি। কারণ বিদেশী সেই স্বার্থের সঙ্গে এরাও পরোক্ষভাবে নানাধরনের সুবিধা নেয়ার জন্যে অপেক্ষা করছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদপত্র যেখানে স্বাধীন ও নিরপেক্ষ থেকে বুদ্ধিমত্তার সঙ্গে রাজনৈতিক শক্তিগুলোকে নিকটে আসার জন্য প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারে। সেখানে প্রথম আলো গং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আরো দূরত্ব তৈরি করার অপকৌশলে ব্যস্ত। এই কৌশলটি কখনো দেশের মঙ্গল বয়ে আনে না। বরং অমঙ্গল আরো ঘনীভূত করে। আর সেই অমঙ্গল থেকেই প্রথম আলো গংরা মাছ শিকার করতে প্রস্তুত হচ্ছেন।
প্রথম আলো'র এখন অনেকগুলো উইয়িং। প্রথমা নামে তারা সম্প্রতি একটি সৃজনশীল বইয়ের প্রকাশনা উইয়িংও চালু করেছে। প্রথম বছর প্রথমা বাংলা একাডেমি'র অমর একুশে বইমেলায় এক ইউনিটের স্টল পেয়েছিল। দ্বিতীয় বছরে সেটি হয়ে গেল তিন ইউনিটের মহা সমারোহ। এটি কিসের লক্ষণ? ক্ষমতা এবং প্রভাব বিস্তার করেই বাংলা একাডেমি'র অমর একুশে বইমেলায় এরা এই অপকর্মটি করেছে। অথচ দেশ স্বাধীনের পর অনেক সৃজনশীল প্রকাশনা বছরের পর বছর বাংলা একাডেমি বইমেলায় অংশ নিচ্ছে এক, দুই বা তিন ইউনিট নিয়ে। তাদের প্রভাব না থাকায় রাতারাতি তারা এমন ফুলে ফেঁপে উঠতে পারছে না। এই রাতারাতি ফুলে ওঠার পেঠনে অসৎ উদ্দেশ্য এবং অসৎ উপায়ে ধান্ধা করে অর্থ উপার্জনের একটি কৌশল রয়েছে। যা সাধারণ মানুষের সরল চোখে নজরে আসে না।
বর্তমান সরকারের জনপ্রিয়তা কমলো না বাড়লো তা জরিপে ঠিক প্রতিফলন ঘটবে না। বাংলাদেশের ৬৪ জেলায় আপনি যদি নিরপেক্ষভাবে জরিপ করেন, ৬৪ ধরনের রেজাল্ট পাবেন। একটি জিনিস খেয়াল করবেন, প্রথম আলোকে কেউ কিন্তু বলেনি, তুমি জরিপ কর। প্রথম আলো নিজেদের স্বার্থে এই জরিপ করেছে। জরিপের প্রশ্নমালা দেখে বুঝবেন, এই সরকারের যেখানে যেখানে দুর্বলতা রয়েছে, সেই সব প্রশ্নে যাতে নেগেটিভ উত্তর বেশি আসে, প্রশ্নগুলো অত্যন্ত কৌশলে সেভাবে তৈরি করা। আমার দীর্ঘ ১৫ বছর নানা ধরনের জরিপ কাজে অভিজ্ঞতা আছে। জরিপে আপনার নেগেটিভ এবং পজেটিভ দুই ধরনের প্রশ্ন সমানভাবে রাখতে হয়। আসল কথা জরিপে আপনার অবজেক্টিভ কি? আপনি কি বের করতে চান? আপনি যদি বর্তমান সরকারের জনপ্রিয়তা যাচাই করতে চান, তাহলে তাদের অর্জনগুলোও জরিপের প্রশ্নমালায় রাখতে হবে। আবার ব্যর্থতাগুলোও রাখতে হবে। আবার আপনার উদ্দেশ্য যদি হয় বিরোধী দলের জনপ্রিয়তা যাচাই করা, তাহলে আপনি দুই ধরনের প্রশ্নই জরিপের প্রশ্নমালায় রাখবেন। তারা কেন সংসদে যায় না। তারা কেন অহেতুক হরতাল দেয়, তারা কেন সংসদে না গিয়েও সুযোগ সুবিধা নেয় ইত্যাদি। আবার তারা কেন সংসদীয় এলাকায় জনগণের কাছে যায় না সেসব প্রশ্নও রাখতে হবে।
কিন্তু সবার আগে আপনার জরিপের উদ্দেশ্য ও মোটিভ এবং নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। কিন্তু প্রথম আলো কি করলো? তাদের মনগড়া কিছু প্রশ্ন দিয়ে পছন্দের ৫০০০ লোকের উপর জরিপ করলো। এটাকে কোনো জরিপের সংজ্ঞায় ফেলা যায় না। এটা আসলে একটি পক্ষপাতদুষ্ট সমীক্ষা। এটি আপনি ঘরে বসেও তৈরি করতে পারেন। জরিপের প্রধান শর্ত হল, প্রশ্নকর্তা উত্তরকারীকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। কিন্তু প্রথম আলো'র জরিপের ফলাফল দেখে মনে হয়, এটি নিজেই একটি কনফ্লিক্ট। নিজেই কনফিউজ। অর্থ্যাৎ ঘরে বসেই কেবল এমন জরিপ তৈরি করা যায়। আর সেটি এসি রুম হলে তো কথাই নেই। মনের রঙ মিশিয়ে আপনি বলে দিতে পারেন, ফলাফল হল এই। প্রথম আলো জাতিকে এখন জরিপের নামে আরেকটি তামাশা শুরু করেছে।
জরিপে বয়স একটা প্রধান ফ্যাক্টর। তারপর আছে লিঙ্গ। তারপর শিক্ষা, নগর, গ্রাম, যাতায়াত। আপনি ঢাকায় একজন মানুষের কাছ থেকে একই প্রশ্নের যে উত্তর পাবেন, সেই উত্তর আপনি ভুরুঙ্গামারীতে পাবেন না। উখিয়াতেও পাবেন না। আবার গোপালগঞ্জে যে উত্তর পাবেন, বগুড়া বা ফেনিতে সেই উত্তর পাবেন না। ভোলাতে যে উত্তর পাবেন যশোরে বা পঞ্চগড়ে তা পাবেন না। প্রথম আলো জরিপের নামে এবার জরিপকেই প্রশ্নবিদ্ধ করলো। একই সঙ্গে তারা জরিপের প্রচলিত নিয়ম নীতি ভঙ্গ করে একটি অপরাধ করেছে। পাশাপাশি প্রথম আলো জরিপের মোটিভে একটি সুনির্দিষ্ট কৌশলের আশ্রয় নিয়েছে। জরিপে আপনি কোনো কৌশলের আশ্রয় নেবার সুযোগ নেই।
এতে করে প্রথম আলো মানুষকে আরো বাটপার, আরো আকাম-কুকাম, আরো ভণ্ডামি করতে উসকে দিচ্ছেন।
প্রথম আলো জরিপ করে এটাই প্রমাণ করতে চেয়েছে, আমরা যা চাই, বাংলাদেশে পরবর্তী সময়ে তাই ঘটবে। এটা সেই নব্য শ্রেণী স্বার্থের ঔদ্বত্ত্যকেই স্বরণ করিয়ে দেয়। আপনি দেখবেন, এরা জয় আর তারেক জিয়ার তুলনামূলক আলোচনার পাশে ডক্টর ইউনুসকে কৌশলে হাজির করছেন। আপনি যদি প্রথম আলো'র মোটিভ না ধরতে পারেন, তাহলে আপনার ব্রেন ওয়াশ করা তাদের জন্য মাছভাতের মত সোজা। আর যদি আপনি এটা বুঝতে পারেন, দেখবেন সেখানে গভীর ষড়যন্ত্রের একটি নকশা ফাঁদা হয়েছে।
প্রথম আলো'র জরিপ সেই গভীর ষড়যন্ত্রের একটি সুস্পষ্ট উদাহরণ। দেশের সরকার ও বিরোধীদলের মধ্যে দূরত্ব নিরসনে যেখানে প্রথম আলো' গঠনমূলক উদ্যোগ নিতে পারতো, তারা সেটি না করে একটি গভীর ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। এখন বিএনপি যদি মনে করে প্রথম আলো'র জরিপে'র সত্যতা অনুযায়ী তাদের জনপ্রিয়তা বেশি এবং নির্বাচনে জয়ী হওয়ার সমূহ সম্ভাবনা। তাহলে তো তাদের আন্দোলন বাদ দিয়ে কোথায় কাকে নমিনেশান দেবেন এবং পুরো নির্বাচনী ব্যস্ততায় নেমে পড়া উচিত। অথবা এই জরিপ বিএনপি'র যে অংশটি বিশ্বাস করবে, তারা নির্বাচনে নামার জন্য দলের ভেতরে চাপ তৈরি করবে। বাস্তবে নির্বাচনে ফলাফল তার উল্টো আসলেই বিএনপি কঠিনভাবে ধরা খাবে। আর যদি বিএনপি এই জরিপ বিশ্বাস করে আন্দোলন বাদ দিয়ে সোজা নির্বাচনে নামে, তাহলে এতোদিন তারা যে সব দাবী নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, সেগুলো সব ভূয়া ছিল। সেজন্য জনগণের কাছে নির্বাচনের আগে বিএনপিকে ক্ষমা চাইতে হবে। নতুবা জনগণ সেই ভুল রাজনীতি যারা করেছে তাদের বর্জন করতে পারে।
জরিপে বিশ্বাস করলেও বিএনপি'র কিন্তু দুই ধরনের ঝুঁকি আছে। যদি প্রথম আলো'র কথা সত্য না হয়, তাহলে আম-ছালা দুটোই যাবে। বিএনপি তখন মুসলিম লীগের মতো একটি দলে পরিনত হবে। আর যদি প্রথম আলো সরকারকে আরো রিজিট হবার জন্য একটি বেকায়দা পরিস্থিতি তৈরি করতে চায়, সেক্ষেত্রে সরকার বিরোধীদলের সাথে চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং আগামী নির্বাচনকালীন সরকার ও নির্বাচনী ব্যবস্থা কেমন হবে, তা নিয়ে যে সংলাপের প্রস্তুতি নিচ্ছে, এই জরিপের ফলাফল, সরকারের যারা কট্টরপন্থী, তাদেরকে আরো রিজিট হতে উৎসাহীত করবে। সংলাপ হবার সেই সুযোগ নষ্ট হয়ে যাবে। প্রথম আলো'র এই জরিপ চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রস্তুতিকালে একটি নতুন ধরনের ষড়যন্ত্রের বোমা। এই বোমা সংলাপকে আরো সংকটে ফেলে দিল। মাঝখানে সেই তৃতীয় শ্রেণীচরিত্ররা মাছ শিকার করার সকল আয়োজন সম্পন্ন করতেই সময় বের করে নিবে।
প্রথম আলো'র জরিপ একটি সুনির্দিষ্ট ষড়যন্ত্রের অংশ এবং নির্লজ্ব বহিপ্রকাশ। জরিপের নিয়ম কানুনের ধার না ধেরে মনগড়া একটি প্রচার চালিয়ে প্রথম আলো চলমান রাজনৈতিক সংকটকে আরো অধপতনে নিয়ে যেতে চায়। উদ্দেশ্য দেশের সংকটকালীন অচলাবস্থায় ঘোলা জলে মাছ শিকার করা। প্রথম আলো'র জরিপ কোনো মতেই জরিপ নয়, এটা একটি জরিপের প্রহসন। এটা দেশের বিদ্যমান দুষ্টু দুবৃত্ত শ্রেণীকে আরো দুষ্টু কাজে উৎসাহিত করবে এবং প্রচলিত সংকট নিরসনের বদলে এই জরিপ আরো সংকটকে উসকে দেবে।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×