somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশ নিয়ে লাগাতার মিথ্যাচার!!! সঙ্গে আছে চ্যানেল আই!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশকে নিয়ে নতুন খেলায় মেতেছে। ১৯৭১ সালে যে বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশান) মুক্তিযুদ্ধের অনেক দুঃসাহসী খবর প্রচার করেছিল, সেই বিবিসি এখন দালালের ভূমিকায় নেমেছে। একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হবার পর থেকেই বিবিসি প্রকাশ্যে এই চাতুরতার আশ্রয় নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি পাকিস্তানের পক্ষে ছিল। তাই আমেরিকান মিডিয়া'র খবরেও তখন পাকিস্তানী জয়গান শোনা যেত। তখন বিবিসি অনেকটা নিরপেক্ষ সংবাদ প্রচার করে বাংলাদেশের কোটি মানুষের হৃদয় জয় করেছিল। কিন্তু পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় বিশেষ করে নাই ইলেভেনের পর থেকে বৃটেন হয়ে গেছে আমেরিকার প্রকাশ্য দালাল। সেই দালালি ব্রিটিশ সরকারের মিডিয়া বিবিসিকেও গ্রাস করেছে। বাংলাদেশ নিয়ে তারা বিভিন্ন ধরনের মনগড়া মিথ্যা খবর প্রচার করছে।
বিবিসি সংলাপের নামে বাংলাদেশে বিবিসি কি করছে? বাংলাদেশকে স্বীকার করে না বা বাংলাদেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল নয় এমন সব ব্যক্তিদের নিয়ে নানা ধরনের বিরূপ প্রচারণা চালাচ্ছে বিবিসি। অনেক সময় সেই প্রোগ্রামে সরকারের মন্ত্রী বা সরকারি দলের বড় বড় নেতাকেও উপস্থিত করে তাদের নাজেহাল করার চেষ্টার মাধ্যমে সেই প্রচেষ্টা অব্যাহত রাখছে বিবিসি। মূলত জামায়াতে ইসলামী'র টাকায় আর বিএনপি'র প্রণোদনায় বিবিসি এই অনুষ্ঠান করছে। সেখানে দর্শক সারীতে যারা উপস্থিত থাকছে, তাদের প্রশ্নের ধরন দেখেই বোঝা যায়, এই বিবিসি সংলাপের উদ্দেশ্য ও লক্ষ্য আসলে কি? বিবিসি সুস্পষ্টভাবেই বাংলাদেশ সম্পর্কে প্রপাগাণ্ডা চালাতে এ ধরনের অনুষ্ঠান করছে। সেখানে সরকারি ও বিরোধী দলের নেতাদের উপস্থিতি নিশ্চিত করে সরকারের সমালোচনা করা এবং বাংলাদেশের ভাবমুর্তি বহির্বিশ্বে খাটো করাই বিবিসি সংলাপের একমাত্র উদ্দেশ্য।
বাংলাদেশের কিছু প্রাইভেট চ্যানেল টাকার লোভে সেই অনুষ্ঠান আবার লাইভ ব্রডকাস্ট করছে। এছাড়া জনসাধারণের বাড়তি নজর কাড়ার জন্য সেই অনুষ্ঠান আবার পুনঃপ্রচার করা হচ্ছে। সরকারি দলের নেতারা বিবিসি'র এই পক্ষপাতিত্ব বুঝতে পেরেও সেটি আমলে নিচ্ছেন না বরং টেলিভিশনে চেহারা দেখানো প্রতিযোগিতায় ডাক পেলেই হাজির হচ্ছেন। বিবিসি সংলাপের নামে আসলে বাংলাদেশে জামায়াত-বিএনপি তাদের টাকায় কেনা বিবিসিকে সুকৌশলে ব্যবহার করছে। সেই প্রচারে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক খবরগুলো বহির্বিশ্বে প্রচার হচ্ছে, সেটিকে পুঁজি করেই পাকিস্তান পন্থী এই জোট তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে।
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর বিবিসি প্রচার করেছে, বাংলাদেশের সরকার ইসলামী নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। সেখানে একাত্তরে কাদের মোল্লা'র ভূমিকাকে বরং অনেকটাই অনুল্লেখ করা হয়েছে। বিবিসি'র সঙ্গে সুর মিলিয়ে রয়টার্সও একই সুরে কথা বলেছে। আর ইসলাম পন্থী আল জাজিরাতো আরেক ডিগ্রি এগিয়ে প্রচার করেছে যে, বাংলাদেশে বিরোধী দলের ইসলামী নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এর আগে আল জাজিরা একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধী মাঈনউদ্দীনের সাক্ষাৎকার প্রচার করেছিল। সেখানে মাঈনউদ্দীন অনেক মিথ্যাচার করেছেন।
একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের অনেকেই আমেরিকা ও বৃটেনে পালিয়ে আছে। তারা আমেরিকা ও বৃটেনের সরকারি সহযোগীতা নিয়েই পালানোর সুযোগ পাচ্ছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর বঙ্গবন্ধু'র অনেক খুনি আমেরিকা, বৃটেন ও তাদের মিত্র দেশে পালিয়ে আছেন। তাদেরকে আইনের আওতায় যাতে বাংলাদেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না যায়, সেই দরকষাকষি করছেন তাদের দূতাবাসগুলো। অনেকে সেই বিচারের সঙ্গে নানান শর্ত জুড়ে দিচ্ছেন। একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের যারা সেসব দেশে এখনো পালিয়ে আছেন, তাদেরও অনুরূপ প্রতিরক্ষা দেবার জন্য এইসব দেশ ও তাদের মিত্ররা এখন তৈরি। পাশাপাশি সেসব দেশের মিডিয়াগুলো ইসলাম পন্থী ও পাকিস্তানের মিত্রদের সঙ্গে সুর মিলিয়ে এখন বাংলাদেশ সম্পর্কে প্রকাশ্যে মিথ্যাচারে লিপ্ত হয়েছে।
বিবিসি, রয়টার্স, সিএনএন, আল-জাজিরা, ডন, এবং তাদের মিত্র মিডিয়া গুলো দল বেধে খুব আটসাট বেঁধেই প্রকাশ্যে এই মিখ্যাচার এবং নেতিবাচক সংবাদ প্রচারে একটি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়েই নেমেছে। সেই উদ্দেশ্যটি ধীরে ধীরে পরিস্কার হচ্ছে, সেটি হল বাংলাদেশকে তারা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে দেখতে চায় না। এটাকে তারা এখনো দ্বিতীয় পাকিস্তান হিসেবে দেখতেই বেশি স্বাচ্ছন্দবোধ করে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো অনেকটা জোটবদ্ধ হয়েই এই অপপ্রচার চালাতে ভূমিকা পালন করছে। আর সেই ভূমিকা'র পেছনে একদিকে আছে জামায়াত- শিবির-বিএনপি, আরেকদিকে আছে পাকিস্তানের আইএসআই। পাশাপাশি কিছু দেশীয় মিডিয়া বুঝে বা না বুঝে অথবা মুনাফার লোভে সেই ফাঁদে পা দিয়ে তাদের সেই অপপ্রচারে সমান তালেই ভূমিকা পালন করছে।
চ্যানেল আই একদিকে বলছে হৃদয়ে বাংলাদেশ, আরেকদিকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে সেই চ্যানেলটি সরাসরি ভূমিকা পালন করছে মুনাফার লোভে। দেশের বিরুদ্ধে অপপ্রচারে এভাবে নিলর্জ্বের মত ভূমিকা রাখার জন্য চ্যানেল আইকে একদিন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। এদের এক পা বাংলাদেশের বুকের মধ্যে আরেক পা বিদেশী বুর্জোয়া শ্রেণীর কার্পেটের নিচে। ফলে মুনাফার বাইরে তাদেরকে নানান চেহারায় নানা ভাবে দেখা যাচ্ছে। চ্যানেল আই মুক্তিযুদ্ধের বিরত্ব গাঁথা প্রচার করে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করার চেষ্টা করার পাশাপাশি এই অপকর্মটিও খুব চতুরতার সাথেই করে যাচ্ছে। ফলে বিবিসি, আল-জাজিরা, সিএনএন বা চ্যানেল আই-কে সাদা চোখে আলাদা করা যাচ্ছে না। কিন্তু খুব গভীরভাবে এদের কার্যকলাপ নিয়ে বিশ্লেষণ করলেই একটি অদ্ভুত মিল পাওয়া যাবে। সেই মিলটি হল মুনাফা লোটার জায়গাটি। দেশপ্রেম এদের কাছে একটি টুলস। এই টুলসটি ব্যবহার করে ব্যবসা করতে সুবিধা অনেক বেশি। এতে সরকার বা বাংলাদেশের সরধারণ মানুষের কাছে এদের ভেতরের আসল চেহারাটি সব সময় অনাবিস্কৃতই থেকে যায়।
কর্পোরেট মুনাফার নামে এরা দলবেঁধে দেশের অর্জন নিয়ে ব্যবসায় নেমেছে। পাশাপাশি খুব সাবধানে এবং কৌশলে অপপ্রচারটি করছে যাতে কেউ এদের আসল উদ্দেশ্য বুঝতে সক্ষম না হয়। চ্যানেল আই বিবিসি সংলাপ প্রচারের মাধ্যমে বাংলাদেশের নেতিবাচক খবর বহির্বিশ্বে প্রচারে সরাসরি ভূমিকা পালন করে একটি অপরাধ করে যাচ্ছে। এই অপরাধটি মিডিয়ার স্বাধীনতা'র নামে বেশ সুকৌশলেই করা হচ্ছে। এর আড়ালের হিসেবটি বড় জটিল আর নেতিবাচক। যদি চ্যানেল আই সত্যিকার ভাবেই হৃদয়ে বাংলাদেশ নামের শ্লোগান ধারণ করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তাহলে চ্যানেল আই বিবিসি সংলাপের নামে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারেও ভূমিকা পালন করছে। চ্যানেল আইয়ের এই দুমুখী চরিত্রটি খুবই বিপদজনক। এটি রাষ্ট্রের জন্য তো বটেই বাংলাদেশের ভাবমুর্তির জন্য বিশাল একটা চ্যালেঞ্জ।
আমরা আশা করি, কোনো ধরনের মুখোশের আশ্রয় না নিয়ে চ্যানেল আই হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত নেতিবাচক বিবিসি সংলাপ প্রচার বন্ধ করবে, নইলে তারা যে মুক্তিযুদ্ধের চেতনার কোনো মিডিয়া নয়, সেটি প্রকাশ্যে ঘোষণা করবে। আমরা বিবিসি, সিএনএন, রয়টার্স, আল-জাজিরার দেশীয় এজেন্ট চ্যানেল আইয়ে আর বিবিসি সংলাপের নামে মিথ্যাচার প্রচার দেখতে চাই না।
২২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×