somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমরান খান হল লেঃ জেঃ আমির আবদুল্লাহ খান নিয়াজি'র ভাতিজা!!!

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইমরান খানের পুরো নাম ইমরান খান নিয়াজি। বাবা'র নাম ইকরামুল্লাহ খান নিয়াজি। মায়ের নাম শওকত খানম। ইমরান খানের বাবা ইকরামুল্লাহ খান নিয়াজি'র চাচাতো ভাই হল আমির আবদুল্লাহ খান নিয়াজি। যিনি একে খান নিয়াজি নামে পরিচিত। এই একে খান নিয়াজি ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের কমান্ডিং অফিসার। যাকে সবাই লেফটেন্যান্ট জেনারেল একে খান নিয়াজি নামেই চেনে। এই লেফটেন্যান্ট জেনারেল একে খান নিয়াজি-ই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩১ মিনিটে ভারত বাংলাদেশ যৌথবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা'র কাছে আত্মসমর্পণ করেন। জেনারেল নিয়াজিকে এক সময় বলা হত টাইগার নিয়াজি। কিন্তু সেই টাইগার নিয়াজিকেই বাংলাদেশের মুক্তিপাগল সাধারণ মানুষের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল।
১৯৭১ সালের সেই পরাজয়ের কারণে টাইগার নিয়াজি বাস্তবে একজন বিলাই নিয়াজিতে পরিনত হয়েছিলেন। সৈনিক জীবনের সবচেয়ে বড় পরাজয় হল যুদ্ধে আত্মসমর্পণের সময় বিপক্ষের কাছে জেনারেল ব্যাচ আর পিস্তল জমা দেওয়া। নিয়াজি'র জীবনের সবচেয়ে বড় পরাজয় লিখিত হয়েছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩১ মিনিটে। পৃথিবীর ইতিহাসে গোটা বিশ্ববাসী সেই অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করেছেন। সেই পরাজয়ের স্মৃতি মিস্টার নিয়াজি ইহকালে আর ভুলতে পারার কথা নয়।
মিস্টার আমির আবদুল্লাহ খানের সঙ্গে সম্পর্কে মিস্টার ইমরান খান নিয়াজি চাচা ভাতিজা। অর্থ্যাৎ ইমরান খানের বাবা ইকরামুল্লাহ খান নিয়াজি'র চাচাতো ভাই হলেন এই লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। তো, চাচার সেই পরাজয়ের গ্লানি তো জনাব ইমরান খানেরও পরিবারের সদস্য হিসাবে খুব সাংঘাটিকভাবেই লাগার কথা। যে কারণে মিস্টার ইমরান খান কখনোই বাংলাদেশকে সহ্য করতে পারেন না। নিজের রক্তের এমন পরাজয় কে সহ্য করতে পারে? সুতরাং জনাব ইমরান খান জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির পরে যা বলার কথা, যেমন কষ্ট পাবার কথা, যেমন উক্তি করার কথা, স্বাভাবিক কারণেই তাই করেছেন।
আমরা ইতিহাস না জেনেই ইমরান খানকে একজন ক্রিকেটার হিসেবে অনেকে অনেক উঁচুতে বসিয়েছি। আসলে তিনি তো সেই পরাজিত শক্তির একেবারে ফ্যামিলি মেম্বার। যাকে বলে স্বয়ং একে খান নিয়াজি'র পরিবারের সদস্য। সো, সেই ইমরান খান এখন পাগলের মত প্রলাপ বকবে, এ আর নতুন কি!!!
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×