somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের প্রথম ভোটের অভিজ্ঞতা! ভোট দাও ফ্রি নাস্তা খাও!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এ পর্যন্ত তিনটি গণভোট অনুষ্ঠিত হয়। ১৯৭৭ সালের ২১ এপ্রিল জেনারেল জিয়া নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। তারপর ১৯ দফা'র নামে একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন। সেই ১৯ দফা রাজনৈতিক কর্মসূচিতে জনগণের সমর্থণ আছে কিনা তা যাচাই করার জন্য একটি কথাকথিত 'হ্যা' বা 'না' ভোটের আয়োজন করেছিলেন। ১৯৭৭ সালের ৩০ মে প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। লোক দেখানো সেই গণভোটে জেনারেল জিয়া দাবী করেছিলেন যে, তিনি যে কর্মসূচি দিয়েছেন, তার সমর্থণ যাচাই করার জন্য যে গণভোট হল, সেখানে অন্তত ৮৮.৫ শতাংশ মানুষ ভোট দিয়েছে। আর জেনারেল জিয়ার কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন অন্তত কাস্টিং ভোটের ৯৮.৯ শতাংশ ভোটার। বাংলাদেশে ভোট নিয়ে মিথ্যাচারের সেই শুরু।
এরপর ১৯৮৫ সালের ২১ শে মার্চ জেনারেল এরশাদ তার পূর্বসুরীর পদ অনুসরণ করে আরেকটি গণভোট দিয়েছিলেন। সেটি বাংলাদেশের তৃতীয় গণভোট। সেখানে জেনারেল এরশাদের একটি ছবি দিয়ে সেই গণভোটে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি প্রেসিডেন্ট এরশাদকে সমর্থণ করেন? সেই দ্বিতীয় গণভোটে এরশাদের পক্ষে ভোট দেখানো হয়েছিল ৩,২৫,৩৯,২৬৪টি। আর 'না' ভোট দেখানো হয়েছিল ১২,৯০,২১৭টি।
বাংলাদেশে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর। সেই গণভোটের বিষয় ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার কাঠামো প্রবর্তণ। সেই গণভোটে ভোট দাবী করা হয়েছিল ৮৪.৩৮ শতাংশ। যার মাধ্যমে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রবর্তিত হয়।
গণভোট দেবার জন্য কি মানুষ ভোটকেন্দ্র যায়? নাকি নির্বাচন কমিশন একটা ফলাফল বানিয়ে সেটা ঘোষণা করে? বাংলাদেশের তিনটি গণভোটের সকল ইতিহাস আপনারা জানেন। আমার একটি গণভোটে ভোট দেবার অভিজ্ঞতা আছে। সেটি এখানে বলবো।
১৯৮৫ সালের ২১ শে মার্চ। জেনারেল এরশাদের গণভোট। আমাদের প্রাইমারি স্কুল হল ভোট কেন্দ্র। ভোটের দিন হওয়ায় সেদিন আমাদের স্কুলও বন্ধ। তো আমরা কয়েকজন আমাদের প্রাইমারি স্কুলের একটা ফাঁকা রুমে বসে দাবা খেলছি। ওপাশে কয়েকজন প্রাইমারি স্কুলের স্যাররা ভোটের আয়োজন করেছেন। কোনো ভোটারের উপস্থিতি নাই। আমাদের ডেকে বললেন, তোমরা কিছু ভোট দাও। তোমাদের জন্য নাস্তা আছে। তো আমরা কেউ সিল মারছি। কেউ ব্যালট পেপার ভাঁজ করছি। কেউ ব্যালট পেপার বাক্সে ঢুকাচ্ছি। সেকেন্দার মাস্টার বললেন, ২০/৩০ টা হ্যা সিল মারার ফাঁকে ফাঁকে ২/১টা না মারবা। আমরা সেমত মারলাম। দুপুরের আগেই মোটামুটি ভোট শেষ। এখন চারটা বাজলে ওই বাক্স খুলে ভোট গণণা শুরু হবে। ওটাই জীবনে আমার প্রথম ভোট দেবার অভিজ্ঞতা। আমি তখন ক্লাস নাইনে পড়ি।
ভোটার বিহীন ভোটকেন্দ্রে ভোট কাস্টের পরিমাণ প্রায় ৯০ শতাংশ। খুব ভালো ভোট। তো কে যেনো আমাদের হেডস্যারের বাবাকে বলেছিল যে, আজ ভোট। হেডস্যারের বাবাকে আমরা ডাকি দাদু। তো দাদু দুপুরে লান্স করে ভোটকেন্দ্রে আসলেন। ভোট দেবেন। একজন আনসারকে জিজ্ঞেস করলেন, ভোট কোন রুমে? আনসার দেখিয়ে দিলেন মাস্টারদের। দাদু স্কুল বারান্দায় মাস্টারদের আড্ডায় গিয়ে বললেন, ভোট দিতে আইছি। এক মাস্টার দাদু'র দিকে না তাকিয়ে কইলেন, ভোট শেষ। জবাবে দাদু কইলেন, এখনো তো চারটা বাজে না। ভোট কেমনে শেষ হয়? ওই মাস্টার কইলেন, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। অমনি দাদু তেলেবেগুনে জ্বলে উঠলেন। সেকেন্দার মাস্টারকে দাদু চিনতেন। দাদু কড়া গলায় জিজ্ঞেস করলেন, ওই সেকেন্দার, আমি সারাদিন কোলায় (মাঠে) ছিলাম। মোর ভোট ক্যাঠায় দিল, এ্যা? মোরে চেনো না তুমি? মুই মনীন্দ্র'র বাবা? ওই সেকেন্দার, কি কতা কও না ক্যান?
সেকেন্দার মাস্টার ভারী সমস্যায় পড়লেন। নিজেদের মধ্যে পরামর্শ করে কইলেন, আসেন, দাদু, এই যে ব্যালট। নেন, ওই কোনায় ভুতের মধ্যে গিয়া ভোট দেন। জবাবে দাদু কইলো. ওই সেকেন্দার, একটু আগে তোগো মাস্টার কইলো আমার ভোট শেষ? এখন আবার কিসের ভোট? দাদু ভোট না দিয়েই ঘোঁত ঘোঁত করতে করতে বাড়ি চলে গেলেন। আর মাস্টাররা আমাদের নিয়ে ভোটের বাক্স খুলে গণণা করে ফলাফল ঘোষণা করলেন, হ্যা ভোট ১৭৭৯টি আর না ভোট ১০৭টি। আহারে ভোট!!! তোরা আলু খা।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×