আমাদের সবার প্রিয় কবি নির্মলেন্দু গুণ এখন অনেকটা সুস্থ। আপনাদের সবার আশির্বাদ আর ভালোবাসায় কবি এখন অনেকটা সুস্থবোধ করছেন। কবি সায়েন্স ল্যাবের ল্যাব-এইড হাসপাতালে ভর্তি আছেন। কবি এখন ডা. বীরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে আছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বাইপাস অপারেশন হতে পারে। বর্তমানে কবি ল্যাব এইড হসপিটালের আইসিইউ-১এ আছেন। কবি'র জন্য জরুরী ভিত্তিতে O+ রক্তের প্রয়োজন হতে পারে। আমি নিজেও দিতে পারব। আগ্রহী রক্তদাতাকে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। যোগাযোগ: কবি মাসুদ পথিক, মোবাইল: ০১৭১২২৩৫৬৬৫।
কবি নির্মলেন্দু গুণ এখন অনেকটা শংকামুক্ত। কবি'র এনজিওগ্রাম করা হয়েছে। কবি'র হার্টের মেইন আর্টারীতে ব্লক ধরা পরেছে। যে কারণে যত দ্রুত সম্ভব বাইপাস সার্জারি করতে হবে।
এর আগে শনিবার দুপুরে কবি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। রবিবার দুপুর থেকে অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় রাজধানীর ঝিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে কবিকে ভর্তি করা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। কিন্তু সেখানে কবি'র শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায়, আজ বিকেলে ল্যাব এইডে ভর্তি করা হয়। সন্ধ্যায় কবিকে আইসিইউতে স্থানান্তর করা হয় ।
আপনারা সবাই কবি'র সুস্থতা কামনা করবেন। গুণ'দা শিঘ্রই সুস্থ হয়ে আগের মত আমাদের সঙ্গে আড্ডায় মেতে উঠবেন। আমরা দৃঢ়ভাবে তাই বিশ্বাস করি।
কবি নির্মলেন্দু গুণ এখন অনেকটা শংকামুক্ত !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসের ঘর বনাম বাস্তব হিসাব

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন
কিছুই হচ্ছে না

কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন
গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।