somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার অজ্ঞতার কারণেই দেখুন কিভাবে ভ্যাটের নামে বেশি অর্থ আদায় করা হচ্ছে !!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নর্থ সাউথ ইউনিভার্সিটি এই ছাত্রের কাছ থেকে প্রকৃত ভ্যাটের চেয়েও বেশি টাকা নিয়েছে। ছবিতে দেখা যায়, মোট খরচ ৫৩,৫০০ টাকা। এখন প্রশ্ন হলো ৫৩,৫০০ টাকার ৭.৫% হারে ভ্যাট কত হবে? আর দেখুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কত নিয়েছে।

প্রথমে শতকরা যত হারে ভ্যাট ধরা হবে, সোজা ১০০ এর সাথে সেই সংখ্যা যোগ করবেন। মোট যে টাকার উপর ভ্যাট দিতে হবে সেই টাকাকে এবার ওই সংখ্যা দিয়ে ভাগ দেবেন। তারপর ভ্যাটের হার দিয়ে সেই সংখ্যাকে গুণ করবেন। তাহলে ওই টাকার প্রকৃত ভ্যাট বের হবে।

এবার চলুন দেখা যাক নর্থ সাউথ ইউনিভার্সিটির ছবিতে পাওয়া এই ছাত্রের কাছ থেকে কিভাবে ৭.৫% ভ্যাটের ভুল হিসাব করে বেশি টাকা আদায় করছে, তা পরীক্ষা করে দেখি।

৫৩,৫০০ টাকাকে ১০৭.৫০ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ৪৯৭.৬৭৪৪। এবার এই সংখ্যাকে ৭.৫ দিয়ে গুণ করলে পাওয়া যায় ৩,৭৩২.৫৫৮ টাকা। মানে হলো, ৫৩,৫০০ টাকার ৭.৫% হারে প্রকৃত ভ্যাট হবে ৩,৭৩২.৫৬ টাকা।

আর সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ওই ছাত্রের থেকে ভ্যাট নিয়েছে ৭.৫% হারে সরল হিসাবে ৪,০১২.৫০ টাকা। মানে নর্থ সাউথ ইউনিভার্সাটি ওই ছাত্রের থেকে ভ্যাট বেশি আদায় করেছে ৪,০১২.৫০ - ৩,৭৩২.৫৬ = ২৭৯.৯৪ টাকা। মানে নর্থ সাউথ ইউনিভার্সিটি একজন ছাত্র থেকে গড়ে ৫৩,৫০০ টাকার বিপরীতে প্রায় ২৮০ টাকা বেশি নিচ্ছে ভ্যাটের ভুল হিসাব দেখিয়ে।

কারণ, যদি এনবিআরকে ওই একই টাকার ভ্যাট প্রদান করতে হয়, তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে প্রায় ২৮০ টাকা করে ছাত্রপ্রতি কম দেবে। এবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যত জন ছাত্রছাত্রী আছে, তাদের প্রত্যেকের থেকে যদি ২৮০ টাকা করে হিসাবের গরমিল দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশি ভ্যাট আদায় করে, তাহলে ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকরা কেন সেই হিসাবটা না বুঝেই দিয়ে দেবে?

বাংলাদেশে ভ্যাট যারা আদায় করছে, তারা এভাবে সরল হিসাব দেখিয়ে চূড়ান্ত ভোক্তার কাছ থেকে আসলে ভ্যাটের চেয়ে বেশি টাকা আদায় করছে। তাই ভ্যাটের হিসাব বোঝার জন্য সবার উচিত ভ্যাট বের করার সবচেয়ে সহজ সূত্রটি সবার মনে রাখা। যাতে আপনি নিজেই এটা বের করতে পারেন। ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকদের ভ্যাটের হিসাব বোঝার জন্য বিনীত অনুরোধ রইল।

ভ্যাট বের করার সহজ সূত্রটি হলো,
ভ্যাট = মোট যত টাকার উপরে ভ্যাট দিতে হবে তাকে (১০০ যোগ ভ্যাটের শতকরা হার) দিয়ে প্রথমে ভাগ করুন, তারপর সেই সংখ্যাকে ভ্যাটের হার দিয়ে গুণ করুন। তাহলে প্রকৃত ভ্যাট বের হয়ে যাবে।

VAT = Total Amount/(100+Rate of VAT) X Rate of VAT
= T/(100+n) X n

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৭
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×