somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ !!!

০১ লা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী বছর ২০১৭ সালের ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। গতকাল ৩০ সেপ্টেম্বর ২০১৫, বুধবার সময়সীমার শেষ দিনে আইসিসি আনুষ্ঠানিকভাবে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত ৮ দলের নাম ঘোষণা করেছে। নিয়ম অনুযায়ী, এ বছরের ৩০ সেপ্টেম্বরে আয়োজক ইংল্যান্ডসহ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বর্তমান আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন ভারত, প্রথমবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, ২০০০ সালের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড, ২০০২ সালের যৌথ শিরোপা জয়ী শ্রীলঙ্কা, আয়োজক ইংল্যান্ড ও গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলা বাংলাদেশ এবং পাকিস্তান খেলবে আগামী আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি।

আইসিসি র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বরে থেকে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম আসরের আয়োজক বাংলাদেশ সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে খেলেছিল ২০০৬ সালে, ভারতে। সেবার জিম্বাবুয়েকে হারালেও শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কোয়ালিফাইং রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে খেলার পর দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টানা সিরিজ হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৪ সালের টুর্নামেন্টে শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবার নির্দিষ্ট সময়সীমায় ৯ নম্বরে থাকায় আগামী আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারছে না।

চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সীমা শেষ হওয়ার পর ওয়ানডে ক্রিকেটে আইসিসির পরবর্তী উল্লেখযোগ্য সময়সীমা হলো আগামী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৮টি দল ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট খেলার জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে মোট ১০টি দেশ খেলার সুযোগ পাবে। ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে আইসিসি র‌্যাঙ্কিং থেকে সরাসরি নিশ্চিত করা হবে ৮টি দেশ। আর অবশিষ্ট ২টি দেশ চূড়ান্ত হবে বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্ব খেলায়। বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্বের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল দুটি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮টি দলের সঙ্গে মিলে খেলবে আগামী ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট। আর আগামী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে ২০১৮ সালে বাংলাদেশে।

চলুন দেখি, গতকাল প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে কোন দেশের কত পয়েন্ট:
১. অস্ট্রেলিয়ার পয়েন্ট ১২৭,
২. ভারতের পয়েন্ট ১১৫,
৩. দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১০,
৪. নিউজিল্যান্ডের পয়েন্ট ১০৯,
৫. শ্রীলংকার পয়েন্ট ১০৩,
৬. ইংল্যান্ডের পয়েন্ট ১০০,
৭. বাংলাদেশের পয়েন্ট ৯৬,
৮. পাকিস্তানের পয়েন্ট ৯০,
৯. ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮,
১০. আয়ারল্যান্ডের পয়েন্ট ৪৯,
১১. জিম্বাবুয়ের পয়েন্ট ৪৫,
১২. আফগানিস্তানের পয়েন্ট ৪১।

....................................
১ অক্টোবর ২০১৫
ঢাকা



সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×