somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিম্বাবুয়েকে হারিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রমিলা ক্রিকেট!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম সেমি-ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ১০০ রান পেরোতে পারেনি। একটা অজানা আশংকা দলের উপর ভর করেছিল। টপ অর্ডারে শারমিন আকতার ছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। দলের অন্যতম ভরসা উদ্বোধনী ব্যাটসম্যান আয়েশা রহমানও ফেরেন মাত্র ৫ রানে। রুমানা আহমেদ আর শায়লা শারমিন-দুজনেই ‘শূন্য’ রানে আউট হন। লোয়ার মিডল অর্ডারে ফারজানা হকের ব্যাট থেকে এসেছে ৪৩ রানের দারুণ এক অনবদ্য ইনিংস। দলীয় সর্বোচ্চ ৪৩ রান করেন ফারজানা হক। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন শারমিন আক্তার। এছাড়া বাংলাদেশের আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
পাপুয়া নিউগিনি ম্যাচের মতোই ফারজানা দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ৪৩ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে খেলেন ৪৩ রানের ইনিংসটি। আগের ম্যাচের ঋতু মণি, জাহানারা আলমরা লোয়ার অর্ডারে কিছু রান তুলে দলের সংগ্রহ মজবুত করতে ভূমিকা রাখলেও আজ তারাও ছিলেন পুরোপুরি ব্যর্থ। ফলে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৮৯ রান। জিম্বাবুয়ের জেসোফাইন নেকুমু ১২ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া আউদ্রে মাজভিশায়া পেয়েছেন একটি। বাকিরা উইকেট না পেলেও ভালো বোলিং করে বাংলাদেশকে ৮৯ রানে আটকে রাখতে দৃঢ় ভূমিকা রেখেছেন।
৯০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে ৫ বল বাকি থাকতে ১৯.১ ওভারে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ বল হাতে নিজের ধারাবাহিকতার সাক্ষর রেখেই মাত্র ৮ রানে ৪ উইকেট নিয়েই জিম্বাবুইয়ান ইনিংসকে গুড়িয়ে দেন। এছাড়া ফাহিমা ১ ওভার বল করে ১২ রানে নিয়েছেন ২ উইকেট। আর শায়লা ১৩ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া খাদিজা-তুল-কুবরা নিজের ৪ ওভারে কোনো উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র ৮টি। ফলে ৫ বল বাকি থাকতেই জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ৫৮ রানে।
জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে জাহানারা আলমের বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল এখন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে। আজ দ্বিতীয় সেমিফাইনালে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী ৫ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। আর ফাইনালের দুই দলই আগামী বছর ভারতে অনুষ্ঠিত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। মাত্র ৮ রানে ৪ উইকেট নিয়ে প্লেয়ার অব ম্যাচ হন রুমানা আহমেদ। অভিনন্দন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে। জয়তু বাংলাদেশ ক্রিকেট। জয়তু প্রমিলা টাইগার্স।
..............................
৩ ডিসেম্বর ২০১৫
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×