নির্বাচনী সহিংসতায় মৃত্যুর কোনো বিচার হয় না বাংলাদেশে!!!
২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশে নির্বাচনী সহিংসতায় কোনো সাধারণ মানুষ বা দলীয় কর্মী সমর্থক মারা গেলে কোনো বিচার হয় না। নিহতদের পরিবার এই খুনের কোনো বিচার আজ পর্যন্ত পেয়েছে বলে কোথাও শোনা যায় না। অথচ স্বাধীনতার পর বিগত ৪৫ বছরে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত যত ধরনের নির্বাচন রয়েছে, সব ধরনের নির্বাচনে সহিংসতায় প্রায়ই মৃত্যুর খবর সংবাদপত্রে পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত বিচারহীন এই মৃত্যুর কোনো বিচার যেমন হয়নি, তেমনি এ পর্যন্ত কত মানুষ নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছে তার উপর কোনো সঠিক জরিপ নেই।
আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনী সহিংসতার মৃত্যু নিয়ে এমফিল ও ডক্টরেরট ডিগ্রি প্রার্থীদের জন্য এসাইনমেন্ট দিতে পারে! আর এসব বিচারহীনতার বিচারের জন্য আদালতের দারস্থ হতে পারে। আমাদের কোনো মানবাধিকার সংস্থা আজ পর্যন্ত কী নির্বাচনী সহিংসতার কোনো মৃত্যু নিয়ে আদালতে গিয়েছে? নির্বাচন হয়ে গেলে এই মৃত্যু নিয়ে সংবাদপত্র বা মিডিয়াও আর সরব থাকে না। ফলে নির্বাচনী সহিংসতার মৃত্যুগুলো কেবল ওইসব পরিবারের একান্ত শোক বা বিয়োগ গাঁথায় পরিণত হয়।
নির্বাচনী সহিংসতায় মৃত্যু বা যে কোনো অ্যাবনরমাল মৃত্যুর যথাযথ বিচারের সংস্কৃতি এই দেশে চালু হতে আর কত দিন লাগবে? মিলিয়ন ডলার প্রশ্ন বটে! কিন্তু আমাদের রাজনৈতিক নেতানেত্রীরা কিন্তু সহিংসতার মৃত্যু থেকে ভালো ফলন ঘরে তোলেন! এই খেলা কবে বন্ধ হবে তা কেউ বলতে পারে না!!
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭

ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুন