সুশান্ত পালের প্রথম অপরাধ তুই ব্যাটা একজন সংখ্যালঘু!
সুশান্ত পালের দ্বিতীয় অপরাধ তুই ব্যাটা বিসিএস পরীক্ষায় প্রথম হইছোস!
সুশান্ত পালের তৃতীয় অপরাধ তুই ব্যাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন খণ্ডকালীন ছাত্র!
সুশান্ত পালের চতুর্থ অপরাধ তুই ব্যাটা বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা!
সুশান্ত পালের পঞ্চম অপরাধ তুই ব্যাটা অনেক সাহসী!
বাংলাদেশের মত একটি সুসভ্য রাষ্ট্রে এই পঞ্চ দোষে তুই ব্যাটা দুষ্ট!
কত্তোবড় সাহস তোর, এতগুলো দোষ করার পরেও তোরে এই দেশের মানুষ আস্ত রাখছে!
তুই কী জানিস না ব্যাটা, এই দেশে নিজের ভুল স্বীকার করার কোনো মানে নাই!
এই দেশে কেউ কোনো ভুল করে না, তাই ভুল স্বীকার করারও এখানে রেওয়াজ নাই!
তুই ব্যাটা জানিস না এদেশের রাজস্ব বোর্ডের সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো!
অথচ সেই রাজস্ব বোর্ডে তোরে খাতির করে সহকারী কমিশনার বানিয়েছিল আর তুই কিনা ফুটানি মারাস!
এদেশের রাজস্ব বোর্ড জানে কাকে কখন কীভাবে মানসিক চিকিৎসার জন্য কোথায় পাঠাতে হয়!
এদেশের সকল আদেশ জনস্বার্থে করা হয়, এটা তুই না জেনে কীভাবে প্রথম হইছোস ব্যাটা সুশান্ত পাল!
আজ অথবা কাল, এই রাষ্ট্র তোরে পাবনার হেমায়েতপুরে পাঠিয়ে বুঝিয়ে দেবে ঝাল!
.............................
২৯ অক্টোবর ২০১৬


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

