somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ ট্রিবিউট টু জর্জ মাইকেল!!!

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Last Christmas, I gave you my heart
But the very next day, you gave it away
This year, to save me from tears
I'll give it to someone special...

'লাস্ট খ্রিস্টমাস' জর্জ মাইকেলের একটি বিখ্যাত গান। গোটা বিশ্ববাসীকে শোকের জলে ভাসিয়ে এবারের খ্রিস্টমাসে চলে গেলেন সবার প্রিয় জর্জ। 'কেয়ারলেস হুইস্পার' খ্যাত ব্রিটিশ পপগায়ক, সুরকার ও গীতিকার জর্জ মাইকেল আর নেই। তাঁর প্রকাশক জানিয়েছেন, ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের গোরিং-এ নিজের বাড়িতে মারা গেছেন এই শিল্পী।

থেমস ভ্যালির পুলিশ বলছে, শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো তারা কোন ব্যাখ্যা পাননি। তবে কোন অস্বাভাবিকতাও তাদের চোখে পরেনি। ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। জর্জ কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে মিডিয়ার খবর থেকে জানা যাচ্ছে।

আশির দশকে তরুণ কণ্ঠশিল্পী হিসেবে জর্জ মাইকেল ও এ্যন্ড্রু রিজলি মিলে গড়েছিলেন হোয়াম! হোয়াম নামের ব্যান্ড দিয়েই জর্জের ক্যারিয়ার শুরু। পরবর্তী সময়ে এই তারকা নিজের একক ক্যারিয়ার গড়ে তোলেন। চার দশকের বেশি সময় ধরে মঞ্চ কাঁপানো এই শীর্ষস্থানীয় সঙ্গীত শিল্পী ড্রাগ এবং পুলিশি ঝামেলার কারণে জীবনে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন। সারাবিশ্বে তাঁর অ্যালবামের ১০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।

'কেয়ারলেস হুইস্পার' ছাড়াও তাঁর অন্যান্য বিখ্যাত গানের মধ্যে রয়েছে লাস্ট ক্রিস্টমাস, ওয়ান মোর ট্রাই, ওয়েক মি আপ বিফোর ইউ গো, ফ্রিডোম, আই অ্যাম ই্য়োর ম্যান, দ্য এজ অব হ্যাভেন, এ ডিফারেন্ট কর্নার, আই নো ইউ ওয়ার ওয়েটিং ফর মি, ডোন্ট লেট দ্য সান গো ডাউন অন মি, জেসাস টু এ চাইল্ড এবং ফাদার ফিগার।

১৯৮৭ সালে প্রকাশিত জর্জের প্রথম সলো আ্যালবাম 'ফেইথ' সারা বিশ্বে ২০ মিলিয়নের অধিক কপি বিক্রি হয়। ২০১০ সাল পর্যন্ত সারাবিশ্বে তাঁর আ্যালবাম ১০০ মিলিয়নের অধিক বিক্রি হয়েছে। বিশ্বের সবচেয়ে সফল শিল্পীদের মধ্যে জর্জ অন্যতম। Billboard Hot 100 Top All-Time Artists এর মতে জর্জ বিশ্বের ৪০তম সবচেয়ে সফল শিল্পী। জর্জ মাইকেল তাঁর ৩০ বছরের সঙ্গীত জীবনে অনেক অ্যাওয়ার্ড লাভ করেন। সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি এ্যাওয়ার্ডের জন্য জর্জ ৮ বার মনোনীত হন এবং দুইবার জিতে নেন।

১৯৬৩ সালের ২৫ জুন নর্থ লন্ডনের ইস্ট ফিঞ্চলে (East Finchley) তে জর্জ মাইকেল জন্ম গ্রহণ করেন। তাঁর আসল নাম জর্জ কিরিয়াকস পানায়িওতৌ (Georgios Kyriacos Panayiotou)। বাবা Kyriacos Panayiotou ছিলেন গ্রিসের নাগরিক। তিনি ১৯৫০ এর দশকে (জর্জের বাবা) লন্ডনে চলে আসেন এবং নিজের আগের নাম বদলে নাম রাখেন জ্যাক পানোস (Jack Panos)। জর্জের মা লেসলে অ্যানগোল্ড (Lesley Angold, ১৯৩৭-১৯৯৭) ছিলেন একজন ইংরেজ নতর্কী।

জর্জ মাইকেল তাঁর শৈশবের বেশিরভাগ সময় ব্যয় করেন নর্থ ওয়েষ্ট লন্ডনের কিংসবারিতে। জর্জের জন্মের কিছুদিন পরেই যেখানে তাঁর বাবা মা বাড়ি কিনে চলে আসেন। সেখানে কিংসবারি হাই স্কুলে ভর্তি হন জর্জ। এরপর তিনি কৈশরে তাঁর পরিবারের সাথে Radlett, Hertfordshire - চলে আসেন এবং এখানেই তাঁর সঙ্গীত জগতের বন্ধু এ্যন্ড্রু রিজলি (Andrew Ridgeley)-এর সাথে প্রথম সাক্ষাৎ হয়। পরবর্তী সময়ে মাইকেল সঙ্গীত ব্যবসার সাথে যুক্ত হন এবং ডিজে পার্টিতে কাজ শুরু করেন।

ব্রিটিশ আরেক বিখ্যাত গায়ক ও গীতিকার স্যার এলটন জন নিজের ইনস্টাগ্রামে জর্জ মাইকেলের সঙ্গে নিজের একটি ছবি পোষ্ট করে শোক প্রকাশ করেছেন। এর আগে ২০১১ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হলে মাইকেলের অনেকগুলো কনসার্ট বাতিল হয়েছিল। বর্তমান সময়ে জর্জ মাইকেল ছিলেন বৃটেনের তারকা শিল্পীদের মধ্যে অন্যতম।

লাভ ইউ জর্জ মাইকেল। নব্বইয়ে আমাদের উচ্ছ্বল তারুণ্যে আমরা যখন ইংলিশ গান শোনা শুরু করেছি, তখন জর্জ মাইকেল ছিল পছন্দের তালিকায় মাইকেল জ্যাকসনের পরেই। দুই মাইকেল আমাদের হৃদয় জয় করেছেন। তখন থেকেই দুই মাইকেলকে আমরা শুনে অভ্যস্থ। ৭ বছর আগে ২০০৯ সালের ২৫ জুন (জর্জ মাইকেলের জন্মদিনে) মাত্র ৫০ বছর বয়সে মাইকেল জ্যাকসন মারা যায়। আর গতকাল খ্রিস্টমাসের দিন চলে গেলেন জর্জ মাইকেল। জয়তু মাইকেলস। জয়তু জর্জ মাইকেল। জয়তু লাস্ট খ্রিস্টমাস!

..................................
২৬ ডিসেম্বর ২০১৬

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×