somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৬ ভূতের গলি থেকে ফিরে...

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের ছুটিতে আমার 'হরিবোল' সিনেমার ডাবিং কয়েকদিনের জন্য বন্ধ। এই সুযোগে আজ গেলাম টোকন ঠাকুরের নির্মাণাধীন সিনেমা 'কাঁটা দ্য ফিল্ম'-এর সেট ভিজিট করতে পুরান ঢাকার ৩৬ ভূতের গলি, নারিন্দায়। সওগাত পত্রিকার সম্পাদক নাসিরউদ্দীন বা বেগম সম্পাদক নূরজাহান বেগমদের বাড়িতে এখন কাঁটা ক্যাম্প। শহিদুল জহিরের 'কাঁটা গল্পের ৩৬ ভূতের গলি'র বাড়ি বানানো হয়েছে নাসিরউদ্দিন সাহেবের এই বাড়িকেই।

সম্ভবত স্বয়ং নাসিরউদ্দিন সাহেব ও তার কন্যা নূরজাহান বেগমের পর নিজেদের আত্মীয়স্বজনের বাইরে এই বাড়িতে সবচেয়ে বেশি বসবাসের সুযোগ পাচ্ছেন বর্তমান অস্থায়ী বাড়িওয়ালা টোকন ঠাকুর। বাড়ির একেবারে নিচতলায় যে কক্ষে কাজী নজরুল ইসলাম থাকতেন, সেই ঘরেই এখন টোকনের অস্থায়ী নিবাস। এই বাড়ির হাওয়া ঘরে থাকে গল্পের এক প্রধানচরিত্র সুবোধ। সুবোধ ছাদে কবুতরকে তিনবেলা খাওয়ায় আর নিজে মাত্র একবেলা খাওয়ার শাস্তি ভোগ করে। এই শাস্তিতে ঠাকুর বলল, ফল দিচ্ছে। ওজন ৭৪ থেকে ৬৪ হয়েছে। আরো একটু শাস্তি পেলে ৬০কেজির নিচে চলে আসবে। দোতলার সুবোধ-স্বপ্নাদের জন্য যে ঘর বানানো হয়েছে সেখানে থাকে কাঁটা'র ডিওপি রোমান। রোমানকে অবশ্য আজ আমরা পাইনি।

কাঁটা'র শ্যুটিংয়ের কারণে এই বাড়িটি মেইন সেট হওয়ায়, এই বাড়ির নকশায় সাময়িক যে পরিবর্তন আনা হয়েছে, তা কাঁটা সিনেমার ৬৪-৬৫, ৭০-৭১ ও ৮৯-৯০ সালের প্রিয়ডিক্যাল বাস্তবতার বিষয়টিকে সুন্দরভাবে বোঝানোর জন্য পারফেক্ট। প্রপসের যে বিপুল সমাহার দেখলাম, তার সবকিছু কাঁটা সিনেমায় ব্যবহৃত হচ্ছে। এককথায় সবকিছু দেখে আমি মুগ্ধ।

মহানগর ঢাকার পুরান ঢাকায় নারিন্দায় যে এখনও এরকম একটা নিরিবিলি রাজকীয় বাড়ি আছে, এটা কেউ বাড়িটায় প্রবেশ না করলে বুঝতেই পারবে না। খোদ ঢাকায় বসেই এত আকাশ দেখার ব্যাপারটা দারুণ সৌভাগ্যের। টোকন সেই সৌভাগ্যকে পুঁজি করেই কাঁটা সিনেমার যে যজ্ঞ চালিয়ে যাচ্ছেন, তা আজকে হাতেনাতে দেখে এককথায় আমি মুগ্ধ। সিনেমা যুদ্ধে নির্মাতা টোকন ঠাকুরের জয় হোক, কাঁটা দ্য ফিল্মের জন্য শুভকামনা। কাঁটা টিমের সবাইকে শুভেচ্ছা। সাথে আছি কাঁটা দ্য ফিল্ম! জয়তু বাংলা সিনেমা। জয়তু কাঁটা দ্য ফিল্ম!

বি.দ্র. আমার সাথে ছিলেন 'হরিবোল' সিনেমার স্থিরচিত্রী দেবাশীষ গুপ্ত। দেবুদা আজ কতবার যে ছাদে উঠছেন ছবি তুলতে, একদম মোক্ষম জায়গা পেয়ে আড্ডায় দেবুদা খুব একটা ছিলেন না। উজ্জ্বলের যাবার কথা ছিল আমাদের সঙ্গে। উজ্জ্বল ফাঁকি দিছে, এজন্য মহাজরিমানা ধরা থাকলো!

২৫ আগস্ট ২০১৮

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×