somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর একুশে বইমেলার ডায়েরি-১৬

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সোমবার ছিল অমর একুশে গ্রন্থমেলার ষোড়শতম দিন। অনেকেই অভিযোগ করেছেন যে টিএসসি থেকে বইমেলায় ঢোকার সময় এটাকে ঠিক বইমেলা মনে হয় না। বিশাল খাদ্যমেলা মনে করে তারা আবার উদ্যান থেকে বের হয়ে বাংলা একাডেমি প্রাঙ্গনে চলে যান। সেখানে গিয়ে তারা পরিচিত কোনো বইয়ের স্টল আর খুঁজে পান না।

বইমেলায় নতুন আসা যে কেউই টিএসসি গেট দিয়ে বইমেলায় প্রবেশ করলে এটাকে খাদ্যমেলা ভেবে ভুল করে বসেন। বাংলা একাডেমি এসব নিয়ে চিন্তা করে না। প্রশ্ন হলো বইমেলায় এত খাবারের দোকান কেন প্রয়োজন পড়লো? বারবার আমরা এসব নিয়ে কথা বলার পরেও উদ্যানে বিক্ষিপ্তভাবে এত খাবারের দোকান কীভাবে গড়ে উঠলো? কাদের যোগসাজসে গড়ে উঠলো?

এই প্রশ্নের জবাব যদিও আমরা জানি। ঢাকায় যেভাবে ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম লাগে। এটাও তাই। ট্রাফিক জ্যাম থেকে পুলিশের বিশাল ইনকাম হয়। হয়তো বাংলা একাডেমি'র কিছু অসাদু কর্মকর্তা আর পুলিশের যৌথ প্রযোজনায় টাকা দিয়ে খাবারের ব্যবসায়ীরা বইমেলার সুনির্দিষ্ট চত্বরের মধ্যে ঢুকে পড়েছে। যা পুরো বইমেলাকেই কলংকিত করেছে। ফলে বাইরে থেকে ঢোকার সময় এটাকে খাদ্যমেলা ভেবে নতুন আগন্তুকরা ভুল করছেন।


আমরা চাই বইমেলায় প্রবেশের মুখে এসব খাবারের দোকান বাংলা একাডেমি দ্রুত অপসারণ করবে। উদ্যানের একেবারে শেষের দিকে খাবারের দোকান রয়েছে। ওগুলোই বইমেলায় আগত মানুষের জন্য যথেষ্ট। বাংলা একাডেমি যদি এই খাবারের দোকান বসানোর সাথে কোনোভাবে জড়িতও থাকে, তাহলেও এসব দোকান দ্রুত অপসারণ করা হোক। বইমেলাকে বইমেলা হিসেবে ট্রিট করা হোক। মানুষের কাছে ভুল মেসেস যাচ্ছে। সবাই মনে করছে এটা খাদ্যমেলা।

এসব নিয়ে কথা বলতে আর ভালো লাগে না। বইয়ের কথায় আসি। পেন্ডুলাম পাবলিশার্স থেকে প্রকাশ পেয়েছে রাজু আলাউদ্দিন-এর প্রবন্ধের বই 'ভাষার প্রতিভা বিকৃতি ও বিরোধিতা'। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী দেওয়ান আতিকুর রহমান। সহজ ভাষায় কিশোর পাঠক থেকে শুরু করে প্রবীণ পাঠক সকলের জন্যই বইটি পাঠ উপযোগী। বইটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যকে অনেক সহজ ভাষায় তুলে ধরেছেন রাজু আলাউদ্দিন। বইটির সূচিতে চোখ রাখলেই আপনি টের পাবেন এই বইটি কতটুকু গুরুত্বপূর্ণ।

সূচীপত্র : ১. চর্যাপদের ভাষা, ২. ভাষার প্রতিভা ও সৃষ্টির ডালপালা, ৩. প্রমিত ভাষার প্রয়োজন ও আঞ্চলিক ভাষার ভূমিকা, ৪. প্রমিত ও আঞ্চলিকের বন্ধন, ৫. ভাষার বিকৃতি, ৬.সাধুভাষা এবং ৭.অনুবাদ, ভাষা এবং ভাষাশিক্ষা।


পাঠক সমাবেশ প্রকাশ করেছে টোকন ঠাকুরের কবিতার বই 'ক্যাপ্তেন, গভীর সমুদ্রে চলো'। বইটির বিশেষত্ব হলো বইটিতে এক পৃষ্ঠায় ইলাসট্রেশান আর অন্যপৃষ্ঠায় কবিতা। শিল্পী মাহমুদুর রহমান দীপন ও শিল্পী সাদেক আহমেদের পেন ড্রয়িং দিয়ে বইটির অঙ্গসজ্বা করা হয়েছে। গোটা বইমেলায় এত সুন্দর একটি কবিতার বই দ্বিতীয়টি রয়েছে কিনা সন্দেহ। বইটি স্কয়ার সাইজ। হাতে নিলেই যে কোনো কবিতা পাঠকের মন ভালো হয়ে যাবে নিশ্চিত। কাগজ, বাঁধাই, পেপারব্যাক সবকিছুই চমকপ্রদ।

বইমেলায় আসুন। বাছাই করে ভালো বই কিনুন। ভালো বইয়ের খবর আমাদের জানান। একটি ভালো বই আপনার সারা জীবনের বন্ধু। প্রিয়জনকে বই উপহার দিন। সবাইকে একুশের শুভেচ্ছা।

----------------------
বইমেলা থেকে ফিরে


সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×