somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর একুশে বইমেলার ডায়েরি-২১

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল লিটলম্যাগ প্রাঙ্গনে পুলিশের সাথে অনাকাঙ্খিত ঘটনার আজ সুন্দর ও সুষ্টু সমাধান হয়েছে। বাংলা একাডেমি'র আমন্ত্রণে বেলা দুই টায় বাংলা একাডেমি'র সভাকক্ষে কবি-লেখক-সাহিত্যিক-শিল্পী-লিটলম্যাগ সম্পাদক-প্রকাশক ও সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সাথে বাংলা একাডেমি'র পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলার সদস্য সচিব ড. জালাল আহমেদের নেতৃত্বে একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন লিটলম্যাগ কর্নারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বাংলা একাডেমির উপপরিচালক আমিনুর রহমান সুলতান।

বৈঠকের শুরুতে গতকালের অনাকাঙ্খিত ঘটনার জন্য পুলিশ ও বাংলা একাডেমি'র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, অমর একুশে গ্রন্থমেলা, যেটি আমাদের জাতীয় ঐতিহ্য ও অহংকার এবং এবছর মুজিব বর্ষের কারণে সার্বিক সুন্দর পরিবেশ ও নির্বিঘ্নে বইমেলা শেষ করার জন্য আমরা সবাই পরস্পরকে সহযোগিতা করবো। আমাদের দাবিগুলো'র সুন্দর ও সুষ্টু সমাধানের জন্য বাংলা একাডেমিকেও আমরা ধন্যবাদ জানিয়েছি। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী বছরের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

গতকালের অনাকাঙ্খিত ঘটনার সুষ্টু সমাধানের জন্য বাংলা একাডেমি'র মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, পরিচালক ড. জালাল আহমেদ ও উপপরিচালক আমিনুর রহমান সুলতান ভাইকে আবারো আমরা ধন্যবাদ জানাই। উক্ত ঘটনায় যারা শিল্পী চারু পিন্টু'র পাশে দাঁড়িয়েছিলেন তাদের সবাইকেও ধন্যবাদ জানাই। এত ব্যস্ততা সত্যেও লোটন ভাই আমাদের সাথে বৈঠকে উপস্থিত হয়ে আমাদের হৃদয় জয় করেছেন। লোটন ভাইকেও ধন্যবাদ।


গতকাল এক রঙা এক ঘুড়ি থেকে প্রকাশিত হয়েছে কবি নীলসাধু'র ভ্রমণ বিষয়ক বই 'রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান ভ্রমণের শতবর্ষ পর নীলসাধু জাপান পৌঁছলেন'। গত বছর টোকিও বইমেলায় একজন নিমন্ত্রিত অতিথি প্রকাশক হিসেবে কবি নীলসাধু জাপান সফরে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই স্মৃতিচারণ ও কবি'র কিছু অপ্রকাশিত কবিতা বইটিতে স্থান পেয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী কাজী যুবাইর মাহমুদ।

আর মাত্র এক সপ্তাহ পরেই শেষ হবে প্রাণের বইমেলা। বন্ধুরা পছন্দের বইটি কেনার জন্য এখনই বইমেলায় আসার শ্রেষ্ঠ সময়। ভালো বই কিনুন। আমাদেরকে ভালো বইয়ের সংবাদ জানান। প্রিয়জনকে বই উপহার দিন। একজন সুনাগরিক হওয়ার জন্য বই পড়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই। সবাইকে একুশের শুভেচ্ছা।

----------------------
বইমেলা থেকে ফিরে

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×