somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর একুশে বইমেলার ডায়েরি-২৫

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বইমেলায় যেতে পারিনি। এ বছর এখন পর্যন্ত এই একদিনই আমার অনুপস্থিতি ছিল বইমেলায়। বৃহস্পতিবার বইমেলায় গিয়েছি ৬টার পর। অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে। জমজমাট আড্ডা হয়েছে। আজ বইমেলায় এ বছরের বিভিন্ন পুরস্কার ঘোষণা করেছে বাংলা একাডেমি। এবারের অমর একুশে গ্রন্থমেলায় সবচেয়ে বেশি বই বের করেছে কথাপ্রকাশ। বিষয় ও গুণগত মান বিবেচনায় সবচেয়ে বেশি বই প্রকাশের জন্য ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ পেয়েছে কথাপ্রকাশ।

সবচেয়ে বেশি শিশুতোষ বই প্রকাশের জন্য ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ পেয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স। শৈল্পিক ও গুণগত মানসম্পন্ন সেরা বই প্রকাশের জন্য ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। আবুল হাসনাতের লেখা ‘প্রত্যয়ী ম্মৃতি ও অন্যান্য’ বইয়ের জন্য জার্নিম্যান বুকস, মঈনুস সুলতানের ‘জোহানেসবার্গের জার্নাল’ বইয়ের জন্য প্রথমা প্রকাশনী এবং রফিকুন নবীর ‘পথরেখা’ বই প্রকাশের জন্য এই পুরস্কার পেয়েছে বেঙ্গল পাবলিকেশন্স।

বইমেলায় ঢুকেই প্রথম দেখা হলো বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক শামসুজ্জামান খান সাহেবের সাথে। জাহীদ (জাহীদ রেজা নূর) ভাই মোবাইলে তখন জামান ভাই'র ইন্টারভিউ নিচ্ছিলেন। জামান ভাই বললেন, বইমেলার আয়তন বেড়ে যাওয়ায়, তাঁর বয়সী বইপ্রেমীদের জন্য পুরো বইমেলা ঘুরে দেখা একটু কঠিন হয়ে গেছে। বইমেলার পরিসর আরেকটু টাইট হলে, মেলা আরো সজ্জিত মনে হতো। তবুও এত সুন্দর ডিজাইনের জন্য বাংলা একাডেমিকে জামান ভাই আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানালেন।


প্রকাশক মাধব চন্দ্র দাস ত্রয়ী প্রকাশন থেকে প্রকাশ করেছেন ড. আনু মাহমুদের লেখা অসাধারণ একটি বই 'নেতাজী'র অন্তর্ধান রহস্য'। বইটির প্রচ্ছদ করেছেন সজীব খান। বইটির মূল্য ৬০০ টাকা। সংগ্রহে রাখার মত একটি বই। আপনিও সংগ্রহ করতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাস চন্দ্র বসু নিহত হয়েছেন, এরকম পশ্চিমাদের প্রচারিত খবরে যারা এখনো বিশ্বাস করেন, তারা এই বইটি পড়তে পারেন!

মঙ্গোলিয়ান কবি হাদা সেন্দো একজন আবেগী গীতিকার। তাঁর কবিতায় রয়েছে প্রাকৃতিক ভূ-দৃশ্য, মানুষ এবং আদি মঙ্গোলিয়ান সংস্কৃতির ঐতিহ্য। ৫৯ বছর বয়সী মঙ্গোলিয়ান গীতিকবি হাদা সান্দো'র একগুচ্ছ কবিতা ভাষান্তর করেছেন অনন্ত উজ্জ্বল। 'চাঁদের আলোয় যাযবর গান' নামের বইটি প্রকাশ করেছে স্বদেশ শৈলী। বইটি পাওয়া যাবে বাতিঘর-এ।

বইমেলার আর মাত্র দুইদিন বাকি। শুক্র ও শনিবার বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বন্ধুরা আপনার পছন্দের বইটি সংগ্রহ করুন। আমাদের ভালো বইয়ের সন্ধান জানান। প্রিয়জনকে বই উপহার দিন। সবাইকে একুশের শুভেচ্ছা।

----------------------
বইমেলা থেকে ফিরে



সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×