somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনায় লেজেগোবরে সবকিছু!

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার যে জিনিসটি শুরু থেকেই ভুল করে আসছে, বারবার ঘটনা ঘটে যাবার পর সিদ্ধান্ত নিচ্ছে। এই যে গরীব শ্রমিকদের নিয়ে বিজিএমইএ একটা তামাশা করলো, এদের তো গণহত্যায় ইন্ধন যোগানোর জন্য সরাসরি বিচারের আওতায় আনা উচিত। কিন্তু সরকারের পায়ের তলায় মাটি নাই। যে তিন মাস তারা সময় পেয়েছিল, তখন তারা ন্যূনতম প্রস্তুতি পর্যন্ত নেয় নাই। বরং মিডিয়ার সামনে বড় বড় বুলি ছুড়েছে।

উন্নয়নের জোয়ারের নামে এতদিন যেসব গালগল্প শুনিয়ে এসেছে, এক করোনা এসেই তার সবকিছু ফাঁস করে দিয়েছে। স্বাস্থ্য খাতের সঠিক চিত্র হাতেনাতে ধরা পড়েছে। আগামী দিনগুলোতে কী ধরনের কৌশল হবে, তা নিয়েও কোনো পরিকল্পনা বা নীতি এখনো ভাবা হয় নাই। একটা লেজেগোবরে অবস্থা। শুধু চুরি চামারিটা খুব দক্ষতার সাথেই করতে পেরেছে।

এখন পর্যন্ত মানুষকে বাঁচানোর কোনো সুনির্দিষ্ট আশাবাদ সরকারি ভাষ্যে নাই। একটি দপ্তরের সাথে অন্য দপ্তরের কাজে কোনো সমন্বয় নাই। সেন্ট্রাল কোনো নির্দেশনা নাই। অথচ করোনা ভাইরাস এসব অব্যবস্থপনার থোরাই কেয়ার করে! কমিউনিটি ট্রান্সমিশন শতভাগ নিশ্চিত করেছে বিজিএমইএ।

প্রশ্ন হচ্ছে খোদ সরকার বাহাদুর কী কাঠমোল্লা আর বিজিএমইএ-কে করোনার চেয়েও বেশি ভয় পায়? নইলে দেশে সবকিছু লকডাউন থাকার পরেও কাঠমোল্লা আর গার্মেন্টস মালিকরা কথা শুনবে না কেন? সাধারণ মানুষ কথা শুনলেও এরা শুনবে না স্রেফ কীসের জোরে? নাকি সরকারও ভিতরে ভিতরে চায় কিছু গরীব মানুষ মরুক।

সরকার কী চায় সেটা জনগণের কাছে সুস্পষ্টভাবেই ব্যাখ্যা করতে হবে। হাফ ডান ইজ নট ডান। ফুল ডান ইজ ডান। আধাখেচরা জোড়াতালি দিয়ে ঘর চলতে পারে কিন্তু রাষ্ট্র চলতে পারে না। লোকজনকে ঘরে থাকার জন্য সেনাবাহিনী পর্যন্ত মাঠে নামালেন, তাও মানুষের হাজারো চিৎকারের পর। অথচ গার্মেন্টস মালিকরা কিনা তা সব গুবলেট পাকিয়ে দিল? এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। নইলে করোনা আক্রান্ত কমিউনিটি পিপলস আপনাদের ছাড়বে না।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×